ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

চকরিয়ায় মুদির দোকান ও হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা


চকরিয়ায় মুদির দোকান ও হাসপাতালকে ৫০ হাজার টাকা জরিমানা

কক্সবাজারের চকরিয়ায় ভেজাল বিরোধী অভিযান পরিচালনা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। এ অভিযানের সময় মুদির দোকান, হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারকে জরিমানা করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) দুপুরে চকরিয়া উপজেলার মালমুঘাট বাজারে এই অভিযানটি পরিচালনা হয়। ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারি পরিচালক মো. হাসান আল মারুফের নেতৃত্বে এই ভেজাল বিরোধী অভিযানটি পরিচালিত হয়।

এই অভিযানে সাথে ছিলেন চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর আরিফুল ইসলাম এবং চকরিয়া থানা পুলিশের একটি টিম। এছাড়াও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর ও নিরাপদ খাদ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা অভিযানে যোগ দেন।

আরও পড়ুন: কুবি ক্যাম্পাসে ভুয়া পুলিশ সন্দেহে ৩ জনকে আটক, মারধরের অভিযোগ

চকরিয়া উপজেলা স্যানিটারি ইন্সেপেক্টর আরিফুল ইসলাম মন্তব্য করেন, উপজেলার মালুমঘাট বাজারের বিভিন্ন মুদির দোকানে রোহিঙ্গা ক্যাম্প থেকে অবৈধভাবে পণ্য মজুদ করা, মূল্য তালিকা প্রদর্শন না করা এবং হাসপাতাল ও ডায়াগনষ্টিক সেন্টারে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট দিয়ে পরীক্ষা করার বিষয়ে তাঁরা সংবাদ পান। এই সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে মালুমঘাট বাজারে অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরো বলেন, অভিযানে রোহিঙ্গা ক্যাম্প থেকে এনে পণ্য মজুদ করার ও মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার কারণে কয়েকটি মুদির দোকান থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় হয়। একই সাথে মা-মণি হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ব্যবহারের অপরাধে ৩০ হাজার টাকার জরিমানাসহ মোট ৫০ হাজার টাকা আদায় করা হয়।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কক্সবাজারের সহকারি পরিচালক মো. হাসান আল মারুফ বলেন, চকরিয়া উপজেলার মালুমঘাট মা-মনি হাসপাতালের ল্যাবে মেয়াদোত্তীর্ণ রি-এজেন্ট ও মুদির দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির অপরাধে প্রায় ৫০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জনস্বার্থে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

আরও পড়ুন: নোয়াখালীতে অসুস্থ সাংবাদিকদের রোগমুক্তির জন্য দোয়া মাহফিল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ অভিযানের ধারাবাহিকতায় রায়গঞ্জে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:৩১ এম


পুলিশ অভিযানের ধারাবাহিকতায় রায়গঞ্জে ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি গ্রেপ্তার

সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় পুলিশি অভিযানের ধারাবাহিকতায় উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি মো. জুবায়ের আহমেদ নয়ন (২৭) কে গ্রেপ্তার করেছে রায়গঞ্জ থানা পুলিশ। মঙ্গলবার (২৩ জুন) নিয়মিত একটি মামলায় তাকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার হওয়া জুবায়ের আহমেদ নয়ন উপজেলার জয়েনপুর গ্রামের বাসিন্দা। তিনি মো. নাজিম উদ্দিনের ছেলে এবং রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রায়গঞ্জ থানা পুলিশের একটি দল বিশেষ অভিযান চালিয়ে সোমবার বিকেলে নিজ বাড়ী তাকে আটক করে। পরে নিয়মিত মামলার প্রক্রিয়া সম্পন্ন করে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়। এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, “নিয়মিত মামলার আসামি হিসেবে মো. জুবায়ের আহমেদ নয়নকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।” পুলিশ জানিয়েছে, মামলার তদন্ত ও পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টার প্রতিবাদে ভৈরবে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোডাউন

আন্তর্জাতিক ডেস্ক

বিশেষ প্রতিনিধি

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:৩৬ এম


আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টার প্রতিবাদে ভৈরবে স্বেচ্ছাসেবক দলের মোটরসাইকেল শোডাউন

কিশোরগঞ্জের ভৈরবে আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালনের চেষ্টার প্রতিবাদে উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এক বিশাল মোটরসাইকেল শোডাউন অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৩ জুন ) দুপুরে ভৈরব শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে এ মোটর শোডাউন অনুষ্ঠিত হয়। নেতাকর্মীরা দাবি করেন, "ফ্যাসিবাদী শেখ হাসিনার দল আওয়ামী লীগের এ দেশে রাজনীতি করার কোনো সুযোগ নেই।"

মোটর শোডাউনে নেতৃত্ব দেন ভৈরব উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব আরিফুল হক সুজন। এ সময় উপস্থিত ছিলেন ভৈরব পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সাজ্জাদ হোসেন মামুন, সদস্য সচিব মীর রাজন আহমেদসহ উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

নেতৃবৃন্দ বলেন, আওয়ামী লীগের পুনর্বাসনের যেকোনো অপচেষ্টা রাজপথে প্রতিহত করা হবে। তারা দলের নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।

মোটর শোডাউন শেষে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা গণতন্ত্র ও জনগণের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুজানগরে কৃষিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:৩৭ এম


সুজানগরে কৃষিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণে পার্টনার কংগ্রেস

পাবনার সুজানগরে কৃষিতে আধুনিক প্রযুক্তি সম্প্রসারণের লক্ষ্যে ৪টি স্টলে এ সংক্রান্ত বিভিন্ন কৃষি পণ্য ও প্রযুক্তি প্রদর্শনীর মাধ্যমে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকালে সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উদ্যোগে এবং পার্টনার প্রকল্পের আওতায় উপজেলা পরিষদ মিলনায়তনে ওই কংগ্রেস অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে কৃষি উদ্যোক্তা ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার শতাধিক লোক অংশ নেন। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক মোঃ জাহাঙ্গীর আলম প্রামাণিক।

সুজানগর উপজেলা নির্বাহী অফিসার মীর রাশেদুজ্জামান রাশেদের সভাপতিত্বে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ আব্দুল মান্নানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন পাবনা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের প্রশিক্ষণ অফিসার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মোঃ নূরে আলম, অতিরিক্ত উপপরিচালক (শস্য) মোঃ রাফিউল ইসলাম ও অধ্যক্ষ নাদের হোসেন।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সুজানগর উপজেলা কৃষি অফিসার মোঃ আসাদুজ্জামান।

এর আগে পার্টনার কংগ্রেসের মূল লক্ষ্য প্রথাগত কৃষিকে পিছে ফেলে আধুনিক, পুষ্টিসম্মত ও বাণিজ্যিক কৃষি ব্যবস্থা প্রতিষ্ঠার উপর গুরুত্বারোপ করে স্লাইড উপস্থাপন করেন সুজানগর উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ জাহিদ হোসেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীনগরে যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ ফের গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৪শে জুন, ২০২৬ ইং

০১:৪১ এম


নবীনগরে যুবলীগ নেতা ‘টাইগার সোহেল’ ফের গ্রেপ্তার, এলাকায় স্বস্তি

মো. সোহেল মিয়া, যিনি টাইগার সোহেল নামেও পরিচিত, গত মঙ্গলবার (২৩ জুন) রাতে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার জিনোদপুর থেকে গ্রেপ্তার করেন পুলিশ।

তার গ্রেপ্তারের খবর জানার পর ওই এলাকার বাসিন্দাদের মধ্যে স্বস্তি দেখা দিয়েছে।

পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে নবীনগর থানায় একাধিক মামলার অভিযোগ রয়েছে। স্থানীয় বিভিন্ন ব্যক্তিরা, যারা নাম প্রকাশ করতে চাননি, জানিয়েছেন যে বিগত আওয়ামী লীগ সরকারের এমপি এবাদুল করিম বুলবুলের সমর্থনে যুবলীগ নেতা সোহেলের উত্থান ঘটেছিল। এই সময় তার নির্বাচিত হওয়ার প্রক্রিয়া জিনোদপুর বাজার কমিটির সভাপতির পদে ছিল।

এক সময়, তিনি এলাকার ভেতরে মারামারি, চাঁদাবাজি, ডাকাতি, মাদক, এবং নারী কেলেঙ্কারিসহ নানা অপরাধে জড়িয়ে পড়েন। এরপর থেকে তিনি নিজেকে ‘টাইগার সোহেল’ হিসেবে পরিচয় দেওয়া শুরু করেন। তার নামে এলাকায় মাদকের গডফাদার বলেও পরিচিতি ছিল।

আওয়ামী লীগ সরকারের সময় তিনি জিনোদপুর ইউনিয়ন যুবলীগের ‘সভাপতি’ প্রার্থী হওয়ার ঘোষণা দেন।

এদিকে, রাতে স্থানীয় বাসিন্দারা মুঠোফোনে কালের কণ্ঠকে জানান যে, মাদকসহ নানা অপরাধের গডফাদার হিসেবে খ্যাত টাইগার সোহেল পুনরায় গ্রেপ্তার হওয়ায় গোটা এলাকায় স্বস্তি বিরাজ করছে। এলাকাবাসীরা তার বিরুদ্ধে সকল ধরনের কঠোর আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

নবীনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোরশেদ আলম চৌধুরী, রাতের সময় কালের কণ্ঠকে জানিয়েছেন, মো. সোহেল মিয়া ওরফে টাইগার সোহেল একজন যুবলীগ নেতা এবং একটি চিহ্নিত অপরাধী। তার বিরুদ্ধে মারামারি, মাদক, চাঁদাবাজি, ডাকাতির মতো এমন নানা অপরাধের জন্য একাধিক মামলার অভিযোগ রয়েছে। তাকে বুধবার সন্ত্রাসবিরোধী আইনে আদালতে পাঠানো হবে।

এর আগে, তিনি ২০২৪ সালের ৫ আগস্টের পর স্থানীয় হাসান মিয়ার বাড়িতে ডাকাতির অভিযোগে গ্রেপ্তার হয়েছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%