০৫:০৩ পি.এম
সিলেটে তথ্যপ্রযুক্তির সহায়তায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া আরও ৬৮টি মোবাইল ফোন উদ্ধার করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ডিবি-সাইবার ক্রাইম ইউনিট।
সোমবার (২৯ জুন) উদ্ধার হওয়া মোবাইল ফোনগুলো প্রকৃত মালিকদের হাতে তুলে দেন এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী।
পুলিশ জানায়, মহানগরের ছয়টি থানায় করা ৮৩০টি সাধারণ ডায়েরি (জিডি) পর্যালোচনা করে তথ্যপ্রযুক্তির সহায়তায় ৬৮টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: রাজশাহীতে সহকারী পুলিশ সুপার পদে পদোন্নতি, আনিছুর রহমানকে র্যাংক ব্যাজ পরালেন পুলিশ সুপার
এসএমপি সূত্রে জানা যায়, গত ২২ ফেব্রুয়ারি গঠিত বিশেষ মোবাইল ফোন উদ্ধার টিম গত চার মাসে মোট ২৩০টি হারানো মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের কাছে ফিরিয়ে দিয়েছে।
এদিকে পুরোনো মোবাইল বা ইলেকট্রনিক ডিভাইস কেনার আগে বিক্রেতার পরিচয়, প্রয়োজনীয় কাগজপত্র ও আইএমইআই নম্বর যাচাই করার আহ্বান জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে এসএমপির পুলিশ কমিশনার আবদুল কুদ্দুছ চৌধুরী সময় সংবাদকে জানান, অস্বাভাবিক কম দামে অপরিচিত ব্যক্তি বা সামাজিক যোগাযোগমাধ্যম থেকে মোবাইল কেনা থেকে বিরত থাকতপ হবে এবং এমন ঘটনার সম্মখীন হলে অভিযোগ করলে যথাসময়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে। এসব মোবাইল চোর সিন্ডিকেটকে ধরতে পুলিশের অভিযান চলমান রয়েছে বলে জানান তিনি।
আরও পড়ুন: এমবিএ দীর্ঘ শিক্ষাজীবনের শেষ ক্লাসে আবেগঘন স্ট্যাটাস শিক্ষার্থী মিতুর
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন