০৭:০২ পি.এম
চট্টগ্রামের বোয়ালখালী উপজেলার বন্যাকবলিত মানুষের চিকিৎসার জন্য বাংলাদেশ সেনাবাহিনী একটি দিনব্যাপী বিনা মূল্যের মেডিক্যাল ক্যাম্প পরিচালনা করেছে। রবিবার (১২ জুলাই) উপজেলার জ্যৈষ্ঠপুরা রমনী মোহন উচ্চ বিদ্যালয়ের অডিটরিয়ামে আয়োজন করা হয় এ ক্যাম্পের। প্রায় ২০০ জনকে চিকিৎসাসেবা এবং প্রয়োজনীয় ওষুধ প্রদান করা হয়।
মেডিক্যাল ক্যাম্পে চিকিৎসাসেবা প্রদান করেন ক্যাপ্টেন সাদি এবং ডা. নাবিলা তাবাসসুম। নারী, শিশু, ও বৃদ্ধসহ বিভিন্ন বয়সের অসুস্থ মানুষ চিকিৎসকের পরামর্শ গ্রহণ করার পাশাপাশি ব্যবস্থাপত্র অনুযায়ী প্রয়োজনীয় ওষুধ পান।
আরও পড়ুন: বরিশালে ইসলামী আন্দোলনের সমর্থিত প্রার্থীদের নাম ঘোষণা
ক্যাম্প চলাকালে সেনাবাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা বন্যাকবলিত এলাকা পরিদর্শন করেন এবং পানিবন্দি মানুষের খোঁজ খবর নেন। তারা সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করেন।
এর আগে শনিবার চরখিজিরপুর গ্রামে সেনাবাহিনীর উদ্যোগে আরেকটি মেডিক্যাল ক্যাম্প পরিচালিত হয়। সেখানে প্রায় ২০০ জনকে চিকিৎসাসেবা দেওয়া হয়। দায়িত্বপ্রাপ্ত সেনা কর্মকর্তাগণ জানান, বন্যা পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।
শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো. হাসান চৌধুরী বলেন, ‘সেনাবাহিনীর মেডিক্যাল ক্যাম্পে বন্যাকবলিত অসহায় মানুষগণ চিকিৎসাসেবা ও প্রয়োজনীয় ওষুধ পেয়েছেন। দুর্যোগপূর্ণ সময়ে এ ধরনের মানবিক উদ্যোগে স্থানীয়রা স্বস্তি ও সন্তোষ প্রকাশ করেছেন।’
আরও পড়ুন: বরিশালে সন্ত্রাসবিরোধী মামলায় নিষিদ্ধ ছাত্রলীগের ৭ নেতাকর্মী গ্রেপ্তার
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন