০৯:০৪ পি.এম
দেশের অন্যতম উদ্ভাবনী আইসক্রিম ব্র্যান্ড পোলার আইসক্রিম ভোক্তাদের জন্য বাজারে নিয়ে এসেছে নতুন দুটি প্রিমিয়াম স্বাদের ভ্যারিয়েন্ট ‘রোবাস্তো পিস্তা কুনাফা’ ও ‘চকলেট ফিনেস্তা’। এই দুটি আইসক্রিম পণ্য আইসক্রিম উদ্ভাবনের ক্ষেত্রে বাংলাদেশে একটি ভিন্নমাত্রা যোগ করেছে প্রতিষ্ঠানটি।
সম্প্রতি ঢাকার গুলশানে আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে নতুন এই দুই ভ্যারিয়েন্টের শুভসূচনা ঘোষণা করা হয়।
বিশ্বব্যাপী জনপ্রিয় দুবাই চকলেট ট্রেন্ডের আদলে তৈরি স্টিক আইসক্রিম ‘রোবাস্তো পিস্তা কুনাফা’-তে রয়েছে রিচ চকলেট কোটিংয়ের আবরণে ক্রিমি পিস্তাচিও এবং ক্রিস্পি কুনাফার টেক্সচার, যা ভোক্তাকে অসাধারণ স্বাদের নতুন এক জগতের অভিজ্ঞতা প্রদান করবে। অন্যদিকে, চকলেট লাভারদের জন্য আনা হয়েছে ১ লিটার টাবের ‘চকলেট ফিনেস্তা’। এতে রয়েছে চকলেট ডাস্টের লেয়ার, রিচ চকলেট ও প্রিমিয়াম কোয়ালিটির চকলেট ক্রাম্বলের অসাধারণ সংমিশ্রণ।
আরও পড়ুন: দোলনচাঁপা হলে আগুন, প্রভোস্ট বললেন ‘আমি সাংবাদিকদের সঙ্গে কথা বলি না’
উদ্বোধনী অনুষ্ঠানে পোলার আইসক্রিমের চিফ অপারেটিং অফিসার শাহ্ মাসুদ ইমাম মন্তব্য করেন, ‘ভোক্তাদের জন্য নতুন উদ্ভাবনকে পোলার আইসক্রিম সব সময় গুরুত্ব দিয়ে আসছে। সেই ধারাবাহিকতায় ভোক্তাদের জন্য প্রিমিয়াম কোয়ালিটি ও বিশ্বমানের জনপ্রিয় স্বাদগুলোকে উপস্থাপন করতে এই নতুন দুটি পণ্য বাজারে আনা হয়েছে। শুধুমাত্র নতুন পণ্যই নয়, আমাদের লক্ষ্য ভোক্তার সময়কে আনন্দময় করে তোলা।’
এছাড়াও তিনি বলেন, ‘ভোক্তার ক্রম পরিবর্তনশীল রুচি ও প্রত্যাশার সাথে তাল মিলিয়ে প্রতিনিয়ত পণ্যের মান উন্নয়নে কাজ করে যাচ্ছি আমরা, যাতে বিশ্বমানের স্বাদ ও প্রিমিয়াম কোয়ালিটি নিশ্চিত করা যায়।'
অনুষ্ঠানে পোলার আইসক্রিমের হেড অব মার্কেটিং মো. আব্দুল্লাহ-আল-মামুন, হেড অব সেলস অ্যান্ড ডিস্ট্রিবিউশন রাশেদ সরোয়ার, হেড অব এইচআর অ্যান্ড আইটি কাজী সাইফুল ইসলাম, জিএম (ফ্যাক্টরি অ্যান্ড প্রজেক্ট) মোহাম্মদ মইনুল ইসলাম, হেড অব সাপ্লাই চেইন সৈয়দ ইমতিয়াজ হোসেন, হেড অব প্ল্যান্ট অপারেশন মোহাম্মদ ইফতেখার আহসান এবং হেড অব ইন্টারনাল অডিট নিজামুল ইসলামসহ অন্যান্য জ্যেষ্ঠ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
পোলারের এই বিশ্বমানের প্রিমিয়াম কোয়ালিটির আইসক্রিম সারাদেশের আইসক্রিম প্রেমীদের জন্য একটি দারুণ আনন্দের বিষয় হবে বলে প্রত্যাশা করেছেন সংশ্লিষ্টরা।
আরও পড়ুন: বান্দরবানে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসে বিএনপির সমাবেশ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন