০৫:২৩ পি.এম
রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন মন্তব্য করেছেন, উন্নত পল্লী ছাড়া সমৃদ্ধ বাংলাদেশ গড়া সম্ভব নয় এবং দেশের সামগ্রিক উন্নয়নের মূল ভিত্তি হল গ্রামীণ জনগোষ্ঠীর আর্থসামাজিক অগ্রগতি।
রাষ্ট্রপ্রধান আরও বলেন, ‘বাংলাদেশের প্রায় ৬৮ শতাংশ মানুষ গ্রামে বসবাস করে। এই বিপুল জনগণের উন্নয়ন ছাড়া দেশের সার্বিক উন্নয়ন সম্ভব নয়। তবে শহরকেন্দ্রিক উন্নয়ন ও সীমিত বিকেন্দ্রীকরণের কারণে গ্রামীণ অবকাঠামো ও উন্নয়নে কাক্সিক্ষত অগ্রগতি হয়নি।’
আগামীকাল প্রথমবারের মতো দেশব্যাপী ‘জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬’ উদযাপন উপলক্ষে দেওয়া এক বাণীতে রাষ্ট্রপতি এ কথা বলেন।
আরও পড়ুন: হরিরামপুরে জমি বিরোধে হামলায় নারী নিহত, হত্যা মামলা দায়ের
গুরুত্বপূর্ণ আরেকটি বক্তব্যে তিনি বলেন, ‘উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ-সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যকে ধারণ করে দিবসটি পালন করা হচ্ছে এবং এটি অত্যন্ত আনন্দের বিষয়।’
এ উপলক্ষে রাষ্ট্রপতি দেশের পল্লী অঞ্চলের জনগণ এবং পল্লী উন্নয়ন কার্যক্রমের সঙ্গে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
তিনি বলেন, টেকসই উন্নয়ন অভীষ্ট (এসডিজি) অর্জন এবং একটি স্বনির্ভর বাংলাদেশ গঠনে পল্লী উন্নয়নে দক্ষ, সমন্বিত ও অন্তর্ভুক্তিমূলক পরিকল্পনা বাস্তবায়ন অপরিহার্য।
রাষ্ট্রপ্রতি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ১৯ দফা কর্মসূচি তৃণমূল পর্যায়ে জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত করে পল্লী উন্নয়নের ভিত্তি স্থাপন করেছিল। বর্তমানে এই ধারাবাহিকতায় বর্তমান সরকারও গ্রামীণ অবকাঠামো উন্নয়ন, স্থানীয় সরকার শক্তিশালীকরণ, কৃষি ও অকৃষি খাতে উৎপাদন বৃদ্ধি, নারী ও যুব উদ্যোক্তা সৃষ্টি, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়নসহ বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।
আরও পড়ুন: আজ মজুরি বোর্ডের দ্বিতীয় সভা, প্রস্তাব দেবে শ্রমিকপক্ষ
তিনি উল্লেখ করেন, জাতীয় পল্লী উন্নয়ন দিবস উদযাপন জনগণকে উন্নয়ন কর্মকাণ্ডে আরও সম্পৃক্ত করার সুযোগ দেবে এবং পল্লী উন্নয়নের অঙ্গীকারকে আরও সুদৃঢ় করবে।
রাষ্ট্রপতি সবাইকে নিজ নিজ অবস্থান থেকে পল্লী উন্নয়নে ভূমিকা রাখার আহ্বান জানিয়ে বলেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে একটি আধুনিক, উৎপাদনশীল ও আত্মনির্ভরশীল গ্রামবাংলা গড়ে তোলা সম্ভব।
রাষ্ট্রপতি সাহাবুদ্দিন জাতীয় পল্লী উন্নয়ন দিবস-২০২৬ উপলক্ষে গৃহীত সকল কর্মসূচির সফলতা কামনা করেন।
আরও পড়ুন: জেনেভায় বাংলাদেশ মিশনে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ উদযাপন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন