ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

ফ্যামিলি কার্ড বিতরণে গাফিলতি: সমাজসেবা অধিদপ্তরের চার কর্মকর্তা বরখাস্ত


ফ্যামিলি কার্ড বিতরণে গাফিলতি: সমাজসেবা অধিদপ্তরের চার কর্মকর্তা বরখাস্ত

প্রধানমন্ত্রীর ‘ফ্ল্যাগশিপ প্রোগ্রাম’ ফ্যামিলি কার্ড প্রকল্পের উপকারভোগী নির্বাচন প্রক্রিয়ায় গাফিলতির অভিযোগে অভিযুক্ত সমাজসেবা অধিদপ্তরের যশোরের চার কর্মকর্তাকে বরখাস্ত করা হয়েছে।

৭ জুন তাদের বরখাস্ত করার বিষয়টি নিশ্চিত করেছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব। এর আগে তাদেরকে যশোর থেকে সরিয়ে দেওয়া হয়েছিল।

গত ১৬ মে যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের সাত নম্বর ওয়ার্ডে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচি ভার্চুয়ালি উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। ওই অনুষ্ঠানে ফ্যামিলি কার্ডের সম্ভাব্য উপকারভোগী হিসেবে দুই হাজার ৪২ জনের নাম অন্তর্ভুক্ত ছিল। সমাজসেবা অধিদপ্তরের সমাজকর্মীদের মাধ্যমে এই তালিকা চূড়ান্ত করা হয়েছিল। তবে এর দুই দিন আগে ১৪ মে যশোর জেলা প্রশাসকের কাছে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) একটি প্রতিবেদন জমা হয়, যেখানে তালিকাভুক্তদের মধ্যে অন্তত ৬২ জনকে ‘সচ্ছল’ হিসেবে বর্ণনা করা হয়েছিল। জেলা প্রশাসকের ব্যক্তিগত উদ্যোগে এই কার্যক্রমে এনএসআই সংযুক্ত হয়েছিল।

আরও পড়ুন: কুয়াকাটায় ভ্রমণে এসে সড়ক দুর্ঘটনায় নারী চিকিৎসক নাবিলা নুসরাতের মৃত্যু

জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান এই অসঙ্গতির তথ্য জানামাত্র সমাজসেবা অধিদপ্তরের যশোরের উপ-পরিচালককে (ডিডি) অবহিত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন। কিন্তু সমাজসেবা অধিদপ্তরের ডিডি কার্যকর ব্যবস্থা নিতে ব্যর্থ হন।

সংশ্লিষ্ট সূত্র জানায়, এই ব্যর্থতাকে ‘গাফিলতি’ হিসেবে দেখেছে সমাজসেবা অধিদপ্তর। এরপর ২১ মে সমাজসেবা অধিদপ্তরের যশোরের উপ-পরিচালক হারুন অর রশীদ, সহকারী পরিচালক সাইফুল ইসলাম ও ইতি দত্ত সেন এবং সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশিকুজ্জামান তুহিনকে সরিয়ে দেওয়া হয় (স্ট্যান্ড রিলিজ)।

এ বিষয়ে যোগাযোগের সময় উপ-পরিচালক হারুন অর রশীদ বলেন, তাকে স্ট্যান্ড রিলিজ নয়, স্বাভাবিক বদলি করা হয়েছে।

যশোরের জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান বলেন, উল্লিখিত কর্মকর্তাদের স্ট্যান্ড রিলিজ বা স্বাভাবিক বদলির বিষয়ে নিশ্চিত নন। অফিস অর্ডার না দেখে মন্তব্য করা ঠিক হবে না।

আরও পড়ুন: সংস্কৃতিমন্ত্রী: দেশের হারানো গৌরব ফিরিয়ে আনতে কাজ করছে সরকার

তবে সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক শাহ মোহাম্মদ মাহবুব স্পষ্টভাবে জানিয়েছেন, দায়িত্ব পালনে অবহেলা ও অভিযোগের কারণে চার কর্মকর্তাকে প্রথমে গত ২১ মে বদলিপূর্বক স্ট্যান্ড রিলিজ করা হয়। এরপর ৭ জুন তাদের বরখাস্ত (সাসপেন্ড) করা হয়েছে।

এদিকে ফ্যামিলি কার্ডধারী নারীদের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে স্বয়ংক্রিয়ভাবে আড়াই হাজার টাকা করে ঢুকেছে। ওই ৬২ নারীর মধ্যে ৪২ জন বিকাশ, ১৬ জন নগদ এবং ৪ জন ব্যাংক এশিয়ায় এজেন্ট ব্যাংকিং হিসাবধারী। তাদের অ্যাকাউন্টে টাকা ক্যাশ আউট হয়নি। ওই টাকা বর্তমানে স্থগিত অবস্থায় রয়েছে এবং বিধি মোতাবেক সরকারি কোষাগারে ফেরত নেওয়া হবে বলে জানিয়েছেন সমাজসেবা অধিদপ্তরের মহাপরিচালক।

প্রসঙ্গত, ফ্যামিলি কার্ডের সম্ভাব্য সুবিধাভোগীদের তালিকা প্রস্তুতিতে যশোরে সংশ্লিষ্ট ওয়ার্ডটিতে মাঠ পর্যায়ে কাজ করেছেন সমাজসেবা অধিদপ্তরের ৫৪ জন সমাজকর্মী। তবে তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা গ্রহণ করা হবে কি না তা এখনও জানা যায়নি।

আরও পড়ুন: লাল চন্দনের চারা উৎপাদনে সফল বন গবেষণা ইনস্টিটিউট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রমজানে যে লেবু ছিল ‘সোনার দামে’, আজ সেই লেবুই বিক্রি হচ্ছে পানির দামে!

আন্তর্জাতিক ডেস্ক

মো: সুমন হাসান বাপ্পি, স্টাফ রিপোর্টার

মঙ্গলবার, ৯ই জুন, ২০২৬ ইং

১১:৫৩ পি.এম


রমজানে যে লেবু ছিল ‘সোনার দামে’, আজ সেই লেবুই বিক্রি হচ্ছে পানির দামে!
 
 
এক সময় রমজান মাস এলেই লেবুর বাজারে দেখা যেত অস্থিরতা। ইফতারের অন্যতম অনুষঙ্গ হওয়ায় চাহিদা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে লেবুর দামও হু হু করে বাড়ত। একটি লেবু কিনতে গিয়েও সাধারণ মানুষকে গুনতে হতো কয়েকগুণ বেশি টাকা। অনেকেই প্রয়োজন থাকা সত্ত্বেও অতিরিক্ত দামের কারণে লেবু কিনতে পারতেন না।
 
কিন্তু সময়ের ব্যবধানে বদলে গেছে সেই চিত্র। বর্তমানে বাজারে লেবুর সরবরাহ বেড়েছে, কমেছে দামও। যে লেবু একসময় সাধারণ মানুষের কাছে ছিল প্রায় বিলাসী পণ্য, আজ সেটিই সহজলভ্য ও ক্রয়ক্ষমতার মধ্যে চলে এসেছে। ফলে ক্রেতাদের মুখে ফিরেছে স্বস্তির হাসি।
 
বাজার বিশ্লেষকদের মতে, মৌসুমি উৎপাদন বৃদ্ধি এবং সরবরাহ স্বাভাবিক থাকায় লেবুর দাম এখন অনেকটাই নিয়ন্ত্রণে রয়েছে। ক্রেতারা বলছেন, বাজারের অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্যের মতো লেবুর দামও যদি সবসময় সহনীয় পর্যায়ে থাকে, তাহলে সাধারণ মানুষের জন্য তা হবে বড় স্বস্তির বিষয়।
 
"রমজানে যে লেবুর দাম শুনে মানুষের চোখ কপালে উঠত, আজ সেই লেবুই বাজারে মিলছে অনেক কম দামে। সময় বদলেছে, বদলেছে বাজারের হিসাবও।
 
 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনা মহানগরীতে বৃক্ষরোপণ কর্মপরিকল্পনা নিয়ে সভা অনুষ্ঠিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১২:০০ এম


খুলনা মহানগরীতে বৃক্ষরোপণ কর্মপরিকল্পনা নিয়ে সভা অনুষ্ঠিত

মহানগরীতে বৃক্ষরোপণের কর্মপরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে গঠিত একটি কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ মঙ্গলবার সকালে নগর ভবনের শহিদ আলতাফ মিলনায়তনে এ সভাটি অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেসিসি প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু।

সভায় প্রধান অতিথি বক্তৃতা প্রদানকালে বলেন, প্রধানমন্ত্রী সবুজ ও পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার নির্দেশনা দিয়েছেন এবং পরিচ্ছন্ন শহর গড়তে দায়িত্ব গ্রহণের পর থেকে তিনি আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সবুজ নগরী গড়ে তোলার লক্ষ্যে বৃক্ষরোপণের কার্যক্রমও হাতে নেয়া হয়েছে। তবে তিনি উল্লেখ করেন যে, বৃক্ষরোপণের চেয়ে আসল চ্যালেঞ্জ হলো বৃক্ষের পরিচর্যা। এ চ্যালেঞ্জ মোকাবিলায় তিনি নগরীর সরকারি ও বেসরকারি সংস্থার সার্বিক সহযোগিতা কামনা করেছেন।

সভায় প্রশাসক জানিয়েছেন পরিচ্ছন্ন নগরী গড়ে তোলার লক্ষ্য অবলম্বন করে খালগুলোর কচুরিপানা পরিষ্কারের কাজ, বাজারসমূহের আধুনিকায়ন, রাস্তার বাজারগুলো সুবিধাজনক স্থানে সরিয়ে নিয়ে যাওয়ার উদ্যোগ, এবং দ্রুততম সময়ের মধ্যে রিসাইক্লিং প্ল্যান্ট চালুর মাধ্যমে শহরটাকে গতানুগতিক ধারা থেকে বেরিয়ে আধুনিক ধারায় নেওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।

সভাটি কেসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ-এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। কমিটির সদস্যদের মধ্যে খুলনা বিশ্ববিদ্যালয়ের ফরেস্ট্রি এন্ড উড টেকনোলজি ডিসিপ্লিনের প্রধান অধ্যাপক ড. মো. নবীউল ইসলাম খান, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক মো. আব্দুস সামাদ, কেসিসির সচিব মো. রেজা রশীদ, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরা, চীফ প্লানিং অফিসার আবির উল জব্বার, বাজেট কাম অ্যাকাউন্টস অফিসার মো. মনিরুজ্জামান, নির্বাহী প্রকৌশলী শেখ মো. মাসুদ করিম, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল ইমরান, ভেটেরিনারি সার্জন ড. পেরু গোপাল বিশ্বাস ও এস্টেট অফিসার গাজী সালাউদ্দিন উপস্থিত ছিলেন।

এছাড়া, পরিবেশবাদী সংগঠন বেলার বিভাগীয় সমন্বয়কারী মাহফুজুর রহমান মুকুল, রূপান্তরের নির্বাহী পরিচালক স্বপন কুমার গুহ, মাশাস-এর নির্বাহী পরিচালক এ্যাড. শামীমা সুলতানা শিলু, নাগরিক ফোরাম-এর মহাপরিচালক এস এম ইকবাল হাসান তুহিন, কারিতাস-এর প্রজেক্ট ইনচার্জ আনন্দ দাশ, নিসচা’র সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না, রেড ক্রিসেন্ট সোসাইটি-খুলনা সিটি ইউনিটের উপ-সহকারী পরিচালক রেক্সোনা খাতুন, বেসরকারি ব্যাংক ব্রাকের ব্রাঞ্চ এন্ড চার্টার ম্যানেজার কাজী শাকিল আখতারসহ অন্যান্য প্রতিনিধি ও ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তাগণ সভায় উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, সরকার ৫ বছরের মধ্যে ২৫ কোটি বৃক্ষরোপণের কর্মসূচি গ্রহণ করেছে। সরকারের এ কর্মসূচির আলোকে স্থানীয় সরকার বিভাগ কর্তৃক গৃহীত কর্মসূচির বাস্তবায়নের লক্ষ্যে গত ১৪ মে প্রশাসকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় কর্মপরিকল্পনা প্রণয়নের উদ্দেশ্যে সাত সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়ে হাসান মাহমুদের স্বপ্নপূরণ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১২:০৬ এম


ইংল্যান্ডের ক্লাবে যোগ দিয়ে হাসান মাহমুদের স্বপ্নপূরণ

বাংলাদেশের পেসার হাসান মাহমুদ ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটে দ্বিতীয় বাংলাদেশি হিসেবে সুযোগ পেয়েছেন। তিনি কাউন্টি ক্লাব কেন্টের সাথে চুক্তি স্বাক্ষর করেছেন এবং ২৬ বছর বয়সী এই পেসার জানিয়েছেন, এই অর্জন তার জন্য স্বপ্নপূরণের সমান।

কেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে তিনি মন্তব্য করেন, ‘কেন্টের মতো ঐতিহ্যবাহী ক্লাবের হয়ে খেলার সুযোগ পেয়ে আমি গর্বিত। এটা আমার জন্য স্বপ্ন সত্যি হওয়ার মতো। শুধু আমার নয়, বাংলাদেশের জন্যও এটি গর্বের মুহূর্ত।’

তিনি আরও জানান, দলের সাফল্যে অবদান রাখতে তিনি সর্বোচ্চ চেষ্টা করবেন। দলের কোচিং স্টাফ অ্যাডাম হোলিওক ও সাইমন কুকের সঙ্গে তার ভূমিকা ও পরিকল্পনা নিয়ে ইতোমধ্যে আলোচনা হয়েছে বলেও উল্লেখ করেন তিনি।

হাসান বলেন, ‘কেন্টের হয়ে মাঠে নামার জন্য আমি মুখিয়ে আছি। ক্লাবের সমর্থকদের সঙ্গে দেখা করার পাশাপাশি যুক্তরাজ্যে থাকা বাংলাদেশি দর্শকদের মাঠে দেখতে চাই। ক্রিকেটের প্রতি তাদের ভালোবাসা সত্যিই অনুপ্রেরণাদায়ক।’

হাসান মাহমুদ মোট ছয়টি ম্যাচ খেলবেন কাউন্টি চ্যাম্পিয়নশিপে কেন্টের হয়ে। এর মধ্যে জুনে দুটি এবং মৌসুমের শেষদিকে সেপ্টেম্বরে চারটি ম্যাচে তাকে দেখা যাবে।

সাকিব আল হাসান এর আগে প্রথম বাংলাদেশি হিসেবে কাউন্টি চ্যাম্পিয়নশিপে খেলেছিলেন। তিনি ২০২৪ সালের সেপ্টেম্বরে লন্ডনের ক্লাব সারের হয়ে একটি ম্যাচে অংশ নিয়েছেন। তবে সেই ম্যাচের পর সন্দেহজনক বোলিং অ্যাকশনের কারণে নিষেধাজ্ঞায় পড়েন এই অলরাউন্ডার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাভারে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১০ই জুন, ২০২৬ ইং

১২:১০ এম


সাভারে পুলিশকে মারধর করে আসামি ছিনতাই

সাভারে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত এক আসামিকে গ্রেপ্তার করার সময় থানায় আনার পথে ২ পুলিশ সদস্যকে মারধর করে হামলাকারীরা আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার (৯ জুন) রাত ৮টার দিকে উপজেলার বক্তারপুর এলাকায় এই ঘটনা ঘটে।

মাদক ব্যবসায়ীদের হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন— সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) এসএম শামীম হোসেন এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) মশিউর রহমান খান।

হামলা ও মারধরে আহত এসআই শামীম হোসেন উল্লেখ করেন, সাভারের বক্তারপুর এলাকা থেকে মাদক মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রফিকুল ইসলামকে হাতকড়া পরানোর সময় প্রথমেই তার ৭-৮ জন লোক ইট ও লাঠি নিয়ে আমাকে এবং এএসআই মশিউরকে মারধর করে। পরে আরো ৪০-৫০ জন লোক এসে আমাদের মারধর করে আসামি রফিকুলকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গিয়ে আমাদের উদ্ধার করে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

ঢাকার অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. জাহাঙ্গীর আলম বলেন, মারধরের খবর পেয়ে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে পৌঁছানোর আগেই হামলাকারীরা পালিয়ে যায়। তাই এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. ফারদিন আব্দুর রাজ্জাক জানান, আহত ২ পুলিশের শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে। মুখে গুরুতর আঘাত পাওয়ার কারণে এসএম শামীমকে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজে হাসপাতালে পাঠানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%