০৯:১৫ পি.এম
সনদ, মশক নিধন এবং বর্জ্য ব্যবস্থাপনায় যদি দৃশ্যমান কাজ না করে, তাহলে ঢাকা দক্ষিণ সিটির (ডিএসসিসি) প্রশাসক আব্দুস সালাম কর্মচারীদের চাকরিচ্যুত করার হুঁশিয়ারি দিয়েছেন।
সোমবার (৮ জুন) বিকেলে নাগরিক সেবা কার্যক্রমকে কার্যকর করার লক্ষ্যে রাজধানীর বাসাবো বৌদ্ধমন্দির এলাকায় আয়োজিত গণশুনানিতে তিনি এ বক্তব্য প্রদান করেন।
এ সময় মাদকের সঙ্গে জড়িতদের আশ্রয়-প্রশয় দান করলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি উচ্চারণ করেন সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব।
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
বাসাবো বৌদ্ধমন্দির অডিটোরিয়ামে আয়োজিত গণশুনানিতে ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম বলেন, বিএনপি জবাবদিহিতায় বিশ্বাস করে। সরকার ঢাকা শহরে শৃঙ্খলা ফিরিয়ে আনতে সর্বদা কাজ করে যাচ্ছে। অতএব, এতদিন পর্যন্ত যারা কাজে ফাঁকি দিয়ে এসেছে, তাদের জন্য এখন আর কোনো সুযোগ নেই।
এ সময় এলাকার স্থানীয় বাসিন্দারা বিভিন্ন সমস্যা, নাগরিক দুর্ভোগ এবং সেবার মান যাচাইয়ের জন্য নিজেদের মতামত তুলে ধরেন।
অনুষ্ঠানে অংশগ্রহণকারী সড়ক পরিবহন ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, মাদকের সঙ্গে জড়িতদের আশ্রয় প্রশয় দিলে তাদের বিরুদ্ধে সরকারের কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন