ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ভোর থেকে ঢাকায় টানা বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী


ভোর থেকে ঢাকায় টানা বৃষ্টি, জলাবদ্ধতায় ভোগান্তিতে নগরবাসী

আজ রবিবার সকাল থেকে রাজধানীর কুড়িল বিশ্বরোড এলাকা জলাবদ্ধতার কারণে যানজট সৃষ্টি হয়েছে। ছবি : কালের কণ্ঠ

কয়েক দিন ধরেই দেশে বিভিন্ন অঞ্চলে বৃষ্টি হচ্ছে, যার ফলে কিছু স্থানে আকস্মিক বন্যার পরিস্থিতি তৈরি হয়ে উঠেছে।

আজ রবিবার (১২ জুলাই) সপ্তাহের প্রথম কার্যদিবসে রাজধানীবাসীর ঘুম ভেঙে পড়েছে বৃষ্টির শব্দে।

আরও পড়ুন: বাংলাদেশের পোশাকশিল্প: সংকট ও উত্তরণের জন্য জাতীয় কর্মপরিকল্পনার প্রয়োজন

বৃষ্টির কারনে মিরপুর, মতিঝিল, নয়াপল্টনসহ নানা জায়গায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এর ফলে কর্মস্থলে যাওয়া মানুষ, শিক্ষার্থী, পথচারী এবং যানবাহন চলাচলে চরম ভোগান্তির সম্মুখীন হয়েছে।

আজ ভোর ৫টা থেকেই ঢাকায় ঝুম বৃষ্টি শুরু হয়েছে।

থেমে থেমে এই বৃষ্টি চলছে। রাজধানীর অনেক এলাকায় রাস্তাগুলোর মধ্যে ইতোমধ্যেই পানি জমে গিয়েছে। কোথাও হাঁটু সমান পানি জমেছে, আবার কোথাও কোমরের সমান পানি জমা হয়েছে এসব রাস্তায়। এতে পথচারীদের দুর্ভোগের শেষ নেই।

বৃষ্টি, পাহাড়ি ঢল ও পাহাড় ধসে গত ছয় দিনে চট্টগ্রাম বিভাগে অন্তত ৪৩ জন মারা গেছেন। একই সময়ে প্রায় ৮ লাখ ৬৭ হাজার মানুষ বন্যায় ক্ষতিগ্রস্ত হয়েছেন। আর টানা বর্ষণের ফলে চট্টগ্রাম অঞ্চলের ২৪২ কিলোমিটার সড়ক পানির নিচে তলিয়ে গিয়েছে।

আরও পড়ুন: শুক্রবার রাজধানীর বিভিন্ন মার্কেট ও জাদুঘর বন্ধ

এদিকে, আগামী ২৪ ঘণ্টায় রংপুর, ময়মনসিংহ, ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কোথাও কোথাও ভারি থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অফিস।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিভিতে আজকের খেলা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৩ এম


টিভিতে আজকের খেলা

আজকের দিনটি শুরু হচ্ছে আর্জেন্টিনা এবং সুইজারল্যান্ডের মধ্যে কোয়ার্টার ফাইনালের মধ্য দিয়ে।

রাতে অনুষ্ঠিত হবে পুরুষ এককের ফাইনাল উইম্বলডনে, যেখানে মুখোমুখি হবে সিনার এবং জভেরেভ।

ফুটবল

বিশ্বকাপ ফুটবল: কোয়ার্টার ফাইনাল

আর্জেন্টিনা বনাম সুইজারল্যান্ড

সময়সূচি: সকাল ৭টা, সম্প্রচার বিটিভি, টি স্পোর্টস ও সময়।

ক্রিকেট

নারী টেস্ট: ৩য় দিন

ইংল্যান্ড এবং ভারত

সময়সূচি: বিকেল ৪টা, সম্প্রচার সনি স্পোর্টস ২।

টেনিস

উইম্বলডন: পুরুষ ফাইনাল

সিনার এবং জভেরেভ

সময়সূচি: রাত ৯টা, সম্প্রচার স্টার স্পোর্টস সিলেক্ট ১ ও ২।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আজকের নামাজের সময়সূচি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:১৮ এম


আজকের নামাজের সময়সূচি

আজ রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩, ২৬ মহররম, ১৪৪৮।

ঢাকা ও এর পার্শ্ববর্তী এলাকার নামাজের সময়সূচি নিম্নরূপ—

জোহরের সময় শুরু হবে ১২টা ০৮ মিনিটে।

আসরের সময় শুরু হবে ৪টা ৪৩ মিনিটে।

মাগরিবের সময় শুরু হবে ৬টা ৫৩ মিনিটে।

এশার সময় শুরু হবে ৮টা ১৮ মিনিটে।

আগামীকাল ফজরের সময় শুরু হবে ৩টা ৫৬ মিনিটে।

আজ ঢাকায় সূর্যাস্ত ৬টা ৪৯ মিনিটে এবং আগামীকাল সূর্যোদয় ৫টা ১৯ মিনিটে।

সূত্র : ইসলামিক রিসার্চ সেন্টার বসুন্ধরা, ঢাকা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে প্রাণনাশের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৩ এম


বিশ্বকাপ থেকে বিদায়ের পর কলম্বিয়ার ফুটবলারকে প্রাণনাশের হুমকি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফরোয়ার্ড জামিন্তন কাম্পাস প্রাণনাশের হুমকি পেয়েছেন বলে সত্যতা প্রকাশ করেছে কলম্বিয়ান ফুটবল ফেডারেশন (এফসিএফ)। একই সাথে, এ ধরনের হুমকির তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি।

গত শুক্রবার (১০ জুলাই) এক বিবৃতিতে এফসিএফ জানায়, 'নিজ দেশের প্রতিনিধিত্ব করার কারণে কোনো খেলোয়াড় বা তার পরিবারের কাউকেই ভয়ভীতি কিংবা হুমকির মুখে পড়তে হওয়া উচিত নয়।'

গত মঙ্গলবার (৬ জুলাই) অনুষ্ঠিত শেষ ষোলোর ম্যাচে সুইজারল্যান্ডের কাছে টাইব্রেকারে হেরে জাতীয় দলে বিশ্বকাপ শেষ হয় কলম্বিয়ার। অতিরিক্ত সময়ের মাঝে আর্জেন্টাইন ক্লাব রোসারিও সেন্ট্রালের হয়ে খেলা কাম্পাস একটি গুরুত্বপূর্ণ সুযোগ নষ্ট করেন। তার নেওয়া শট লক্ষ্যভ্রষ্ট হয়।

হারের পর হতাশায় মুখ ঢেকে রাখা নিজের একটি ছবি ইনস্টাগ্রামে পোস্ট করে সম্মান বজায় রাখার আহ্বান জানান কাম্পাস।

তিনি লেখেন, 'ফুটবলে কঠিন মুহূর্তও থাকে। আমার কলম্বিয়া, অনুগ্রহ করে আমরা যেন কখনো সম্মানবোধ হারিয়ে না ফেলি। আমাদের মতভেদ থাকতে পারে, হতাশা বা দুঃখও থাকতে পারে। কিন্তু কোনো আবেগই ঘৃণা ছড়ানো বা কাউকে ভয়ের মধ্যে বাঁচতে বাধ্য করার অজুহাত হতে পারে না।'

হয়রানির এই ঘটনার পর কলম্বিয়ান ফুটবল ফেডারেশন দেশটির অ্যাটর্নি জেনারেলের কার্যালয়কে দ্রুত তদন্ত করে হুমকিদাতাদের শনাক্ত করার আহ্বান জানিয়েছে।

ফেডারেশন জানিয়েছে, 'ফুটবল হওয়া উচিত ঐক্য, সম্মান ও আশার প্রতীক; কখনোই ঘৃণা, ভয়ভীতি বা সহিংসতার ক্ষেত্র নয়।' পাশাপাশি সমর্থকদের প্রতি আহ্বান জানিয়ে বলা হয়েছে, মাঠের হতাশা যেন কখনো বাস্তব জীবনের সহিংসতায় রূপ না নেয়।

এই ঘটনার ফলে কলম্বিয়ার ফুটবল ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়ের স্মৃতি ফিরে আসছে। ১৯৯৪ বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ২-১ গোলে হারের ম্যাচে আত্মঘাতী গোল করেছিলেন ডিফেন্ডার আন্দ্রেস এস্কোবার। বিশ্বকাপ থেকে বিদায় নিয়ে দেশে ফেরার কয়েক দিনের মধ্যে মেডেলিনে তাকে গুলি করে হত্যা করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১২ই জুলাই, ২০২৬ ইং

০৮:২৫ এম


এইচএসসি পরীক্ষার্থীদের জন্য ডিএমপির জরুরি নির্দেশনা

রাজধানীতে টানা বৃষ্টি এবং জলাবদ্ধতার কারণে বিভিন্ন সড়কে তীব্র যানজট সৃষ্টি হতে পারে। এই পরিস্থিতির মধ্যে চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমানের পরীক্ষার্থীদের যেন কেন্দ্রের উদ্দেশে রওনা হওয়ার জন্য পর্যাপ্ত সময় হাতে থাকে, সে জন্য বিশেষভাবে অনুরোধ জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

রোববার (১২ জুলাই) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে পাঠানো এক জরুরি বিজ্ঞপ্তিতে পরীক্ষার্থী ও তাদের অভিভাবকদের প্রতি এই আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে, বর্ষা মৌসুম এবং টানা বৃষ্টির কারণে ঢাকার বেশ কিছু নিচু এলাকায় পানি জমে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এর ফলে সকালের দিকে প্রধান সড়ক এবং সংযোগ সড়কগুলোতে যানবাহনের গতি ধীর হয়ে যাচ্ছে এবং অনেক জায়গায় দীর্ঘ যানজটের আশঙ্কা দেখা দিয়েছে। পরীক্ষার্থীরা যেন সময়মতো কেন্দ্রে পৌঁছাতে পারেন, সেক্ষেত্রে স্বাভাবিক সময়ের চেয়ে বেশ কিছুটা আগে বের হওয়ার পরামর্শ দেয়া হচ্ছে।

ডিএমপির ট্রাফিক বিভাগের পক্ষ থেকে জানানো হয়েছে, পরীক্ষার্থীদের যাতায়াত নির্বিঘ্ন করতে ট্রাফিক পুলিশ সদস্যরা রাস্তায় তৎপর রয়েছেন। কোন জরুরি পরিস্থিতিতে রাস্তায় দায়িত্বরত পুলিশ সদস্যদের সহায়তা নেয়ার জন্য শিক্ষার্থীদের অনুরোধ করা হয়েছে।

এ বছর ঢাকা মহানগরের অসংখ্য কেন্দ্রে একযোগে এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। বৃষ্টির দিনে অনাকাঙ্ক্ষিত বিলম্ব এড়াতে গণপরিবহন অথবা নিজস্ব যানবাহনে যাতায়াতকারীদের অতিরিক্ত সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%