০৮:৫৩ এম
বরিশালের বাবুগঞ্জে মাদকবিরোধী অভিযানের সময় ৯ কেজি গাঁজাসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। সোমবার (২৪ আগস্ট) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার দেহেরগতি ইউনিয়নের নতুনহাট এলাকায় অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়।
আটক হওয়া যুবকদের নাম হলো—মেহেদী হাসান সজল (২১) এবং মাসুদ রানা (২০)।
পুলিশ জানিয়েছে, গোপন তথ্যের ভিত্তিতে এসআই মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে ওই এলাকায় অভিযান শুরু হয়। অভিযানের সময় সন্দেহজনক অবস্থায় দুই যুবককে আটক করা হয় এবং তাদের সঙ্গে থাকা ব্যাগ তল্লাশি করে ৯ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
আরও পড়ুন: তিস্তা মহাপ্রকল্প শুরুর বিলম্বে ক্ষুব্ধ মানুষ, বিএনপির আন্দোলন তীব্র
বাবুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মিজানুর রহমান হাওলাদার জানিয়েছেন, এই ঘটনার জন্য আটকদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পুলিশ মাদকের উৎস এবং এই চক্রের সঙ্গে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন