১১:০৪ এম
তীব্র ভ্যাপসা গরমের সঙ্গে ঘন ঘন লোডশেডিংয়ে ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার জনজীবন চরম দুর্ভোগে পড়েছে।
দিন-রাত মিলিয়ে গড়ে ৬ থেকে ৮ ঘণ্টা বিদ্যুৎ না থাকায় সাধারণ মানুষ ভোগান্তিতে পড়েছেন।
স্থানীয়রা জানাচ্ছেন, শহর এলাকায় প্রায় এক ঘণ্টা পরপর বিদ্যুৎ চলে যাচ্ছে। একটি ফিডার বন্ধ রেখে অন্য ফিডারে বিদ্যুৎ সরবরাহ দেওয়া হচ্ছে। গ্রামাঞ্চলে পরিস্থিতি আরও খারাপ। সেখানে শহরের তুলনায় অনেক বেশি সময় বিদ্যুৎ থাকছে না।
আরও পড়ুন: খুঁজে পাওয়া যাচ্ছে না সাপাহারের ব্যবসায়ী কাদের মোল্লাকে
লোডশেডিংয়ের কারণে সবচেয়ে বেশি সমস্যায় পড়েছেন কৃষক ও শিক্ষার্থীরা। কৃষক মনজার আলী আরটিভিকে বলেন, ঘন ঘন বিদ্যুৎ না থাকায় সেচকাজ ব্যাহত হচ্ছে। এতে ফসল নিয়ে দুশ্চিন্তা বাড়ছে।
আগামী দুই দিন পরই শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার্থী রফিকের বাবা জানান, বিদ্যুৎ না থাকায় সন্তানদের পড়াশোনা ব্যাহত হচ্ছে। তীব্র গরমে পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হয়ে পড়েছে।
এদিকে অতিরিক্ত গরমও দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় শিশু ও বয়স্কদের মধ্যে অসুস্থতা বাড়ছে বলেও জানিয়েছেন স্থানীয়রা।
বিদ্যুৎ বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, চাহিদার তুলনায় কম বিদ্যুৎ সরবরাহ পাওয়ায় লোডশেডিং দিতে হচ্ছে। তবে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক করার চেষ্টা চলছে।
আরও পড়ুন: সাতক্ষীরার কালিগঞ্জে কৃষকদলের উদ্যোগে ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস পালনের প্রস্তুতি সভা
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজওয়ানা নাহিদ আরটিভিকে বলেন, লোডশেডিংয়ের বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। দ্রুত সমস্যার সমাধান হবে বলে আশা করা হচ্ছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন