ঢাকা সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ইং ০১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জাদুর প্রভাবে তালাক: ইসলামের বিধান ব্যাখ্যা করলেন মুফতি তাওহীদুল ইসলাম


জাদুর প্রভাবে তালাক: ইসলামের বিধান ব্যাখ্যা করলেন মুফতি তাওহীদুল ইসলাম

কালো জাদুর প্রভাবে যদি কেউ নামাজ বা কুরআন তিলাওয়াত থেকে বিরত থাকে, পরিবারের সদস্যদের সঙ্গে অশান্তি সৃষ্টি করে অথবা স্ত্রীকে তালাক দেয়, তাহলে এই পরিস্থিতিতে দায়ভার কার ওপর বর্তাবে তা নিয়ে প্রশ্ন উঠেছে। এমনকি জাদুর প্রভাবে আত্মহত্যা করার ক্ষেত্রেও গুনাহ হবে কি না, এই বিষয়েও অনেকের মনে সন্দেহ রয়েছে।

এই বিষয়ে ইসলামি শরিয়তের ব্যাখ্যা প্রদান করেছেন ঢাকার মুহাম্মদপুরের জামিয়া রাহমানিয়া আরাবিয়ার ফতোয়া বিভাগের নায়েবে মুফতি মুফতি তাওহীদুল ইসলাম। তিনি উল্লেখ করেন, যদি কোনো ব্যক্তি জাদুর প্রভাবে সম্পূর্ণ জ্ঞানশূন্য হয়ে যান এবং নিজের কথাবার্তা ও কাজের ওপর নিয়ন্ত্রণ হারান, তাহলে ওই অবস্থায় তার দেওয়া তালাক কার্যকর হবে না। একইভাবে, ওই সময়ের কথাবার্তা ও অন্যান্য কাজের শরয়ি বিধানও স্বাভাবিক অবস্থার মতো প্রযোজ্য হবে না।

ফতোয়ায় আরও বলা হয়েছে, এমন অবস্থায় যদি কেউ নামাজ বা কুরআন তিলাওয়াত করতে না পারেন, তাহলে তিনি গুনাহগার হবেন না। জাদুর কারণে যদি কেউ ছয় ওয়াক্ত নামাজ ছুটে যায়, তবে সুস্থ হওয়ার পর সেগুলোর কাজা আদায় করতে হবে না। কিন্তু ছয় ওয়াক্তের কম নামাজ ছুটলে সুস্থ হওয়ার পর তা কাজা করতে হবে।

আরও পড়ুন: অজু ছাড়া মোবাইলে কুরআন পড়া যাবে কিনা?

এ ক্ষেত্রে সংশ্লিষ্ট ব্যক্তিকে শপথ করে বলতে হবে যে, তিনি জাদুর প্রভাবে নিজের নিয়ন্ত্রণ হারিয়েছিলেন এবং ওই সময়ের ঘটনা তার মনে নেই। তবে যদি কেউ জাদুর কারণে মানসিক অস্থিরতা, কষ্ট বা চাপের মধ্যে থাকেন কিন্তু তার জ্ঞান ও বিচারবুদ্ধি ঠিক থাকে, তাহলে বিষয়টি ভিন্ন। এমন অবস্থায় নিজের ইচ্ছায় স্ত্রীকে তালাক দিলে তা কার্যকর হবে। একইভাবে, নামাজ ছেড়ে দিলে তার জন্য জবাবদিহি করতে হবে এবং ছুটে যাওয়া নামাজ কাজা আদায় করতে হবে।

আত্মহত্যার ক্ষেত্রেও একই বিধান প্রযোজ্য বলে ফতোয়ায় উল্লেখ করা হয়েছে। যদি কেউ সম্পূর্ণ জ্ঞানশূন্য অবস্থায় আত্মহত্যা করেন, তাহলে আল্লাহ তাআলা তাকে ক্ষমা করবেন বলে আশা করা যায়। তবে যদি জ্ঞান ও বিচারবুদ্ধি ঠিক থাকা অবস্থায় আত্মহত্যা করেন, তাহলে তা কবিরা গুনাহ হিসেবে গণ্য হবে। এই ক্ষেত্রে কাজটির দায়ভার সংশ্লিষ্ট ব্যক্তির ওপরই বর্তাবে।

ফতোয়ায় ফাতাওয়া শামি ও ফাতাওয়া হিন্দিয়া গ্রন্থের উল্লেখ রয়েছে। সেখানে মানসিক ভারসাম্যহীনতা, অচেতন অবস্থা এবং নিজের কথা ও কাজের ওপর নিয়ন্ত্রণ হারানোর ক্ষেত্রে তালাক ও নামাজের বিধান ব্যাখ্যা করা হয়েছে।

আরও পড়ুন: হজের বর্ধিত ও সরকারি অব্যবহৃত কোটায় নিবন্ধন ২২ নভেম্বর পর্যন্ত

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবির হীরকজয়ন্তী: বর্ণিল সাজে ক্যাম্পাস, বাড়তি নিরাপত্তা থাকবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩২ পি.এম


চবির হীরকজয়ন্তী: বর্ণিল সাজে ক্যাম্পাস, বাড়তি নিরাপত্তা থাকবে

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) প্রতিষ্ঠার ৬০ বছর পূর্তি উপলক্ষে বুধবার (১৮ নভেম্বর) দিনব্যাপী হীরকজয়ন্তী উদযাপন করবে। এই উদযাপনের প্রস্তুতি হিসেবে কেন্দ্রীয় খেলার মাঠে মঞ্চ ও প্যান্ডেল নির্মাণের কাজ চলছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অনুষ্ঠানস্থল ও তার আশপাশে সিসিটিভি ক্যামেরা এবং ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা গ্রহণ করেছে।

ক্যাম্পাসের বিভিন্ন অংশে প্রস্তুতি চলছে মাঠের পাশাপাশি। সড়কে নতুন রং করা হচ্ছে এবং গাছগুলোও সাজানো হচ্ছে। দর্শকদের জন্য প্যান্ডেলের দুই পাশে দুটি বড় স্ক্রিন স্থাপনের পরিকল্পনা করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. কামরুল হোসেন।

প্রক্টর জানান, নিরাপত্তার জন্য প্রায় ৩০০ পুলিশ সদস্য এবং ৫০ থেকে ১০০ জন এসআরবি সদস্য উপস্থিত থাকবেন। তাদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের নিজস্ব নিরাপত্তাকর্মী, স্বেচ্ছাসেবক ও প্রক্টরিয়াল টিমও দায়িত্ব পালন করবে। বিশৃঙ্খলা সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলেও তিনি উল্লেখ করেন।

হীরকজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আল-ফোরকান জানান, ‘প্রস্তুতি এখন শেষ পর্যায়ে। বিভিন্ন উপকমিটি তাদের কাজ সম্পন্ন করছে। বিশ্ববিদ্যালয়ের অতীত এবং বর্তমান নিয়ে আলোচনা হবে, পাশাপাশি ভবিষ্যতের রূপরেখা নিয়েও কথা হবে এ আয়োজনে।’

বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত সূচি অনুযায়ী, সকাল ১০টায় উদ্বোধনের পর শহীদ মিনার চত্বর থেকে আনন্দ র‍্যালি বের হয়ে কেন্দ্রীয় খেলার মাঠে যাবে। কর্মসূচির মধ্যে থাকবে কেক কাটা, আলোচনা সভা, স্মৃতিচারণ এবং মেলা। বিকেল ৩টায় কেন্দ্রীয় খেলার মাঠে সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হবে। এই পর্বে গান পরিবেশন করবেন নগর বাউলখ্যাত সংগীতশিল্পী জেমস।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন উপস্থিত থাকবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নারায়ণগঞ্জে মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৩ পি.এম


নারায়ণগঞ্জে মধ্যরাতে বিএনপির অস্থায়ী কার্যালয়ে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নারায়ণগঞ্জের ফতুল্লায় রাতের অন্ধকারে হেলমেট পরিহিত দুর্বৃত্তরা বিএনপির একটি অস্থায়ী কার্যালয়ে অগ্নিসংযোগ করেছে। রবিবার (১৫ নভেম্বর) দিবাগত রাত সোয়া ২টার দিকে ফতুল্লা মডেল থানাধীন উত্তর মাসদাইর এলাকার গাবতলী রোডে এই ঘটনা ঘটে। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং জড়িতদের শনাক্তের জন্য দুটি টিম গঠন করে তদন্ত শুরু করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, উত্তর মাসদাইর আমানা গার্মেন্টস সংলগ্ন গাবতলী রোডে এনায়েতনগর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড বিএনপি ও এর অঙ্গ-সংগঠনের একটি টিনের তৈরি অস্থায়ী কার্যালয় রয়েছে। সোমবার রাত আনুমানিক সোয়া ২টার দিকে দুটি মোটরসাইকেলে করে চারজন দুর্বৃত্ত সেখানে আসে। এর মধ্যে একটি মোটরসাইকেলে দুজন আরোহী কার্যালয়ের সামনে পাহারায় থাকে এবং অপর মোটরসাইকেল থেকে হেলমেট পরিহিত এক ব্যক্তি নেমে কার্যালয়ের ভেতরে প্রবেশ করে। এরপর সে ভেতরের প্লাস্টিকের চেয়ারে আগুন লাগিয়ে দ্রুত দৌড়ে মেইন রোডের দিকে গিয়ে পালিয়ে যায়।

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ('ক' সার্কেল) মোহাম্মদ শামীম হোসাইন জানান, যেখানে আগুন দেওয়া হয়েছে, সেটি সরাসরি কোনো আনুষ্ঠানিক রাজনৈতিক কার্যালয় নয়; স্থানীয় বিএনপির কিছু নেতৃবৃন্দ সেখানে বসে আলাপ-আলোচনা করতেন। এরপরও বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করা হচ্ছে।

তিনি আরো জানান, মোটরসাইকেলে এসে আগুন দিয়ে পালিয়ে যাওয়া ওই দুর্বৃত্তদের শনাক্ত করতে পুলিশ কাজ শুরু করেছে। এ ঘটনার রহস্য উদঘাটন ও জড়িতদের আইনের আওতায় আনতে পুলিশের দুটি আলাদা টিম গঠন করা হয়েছে। তদন্তকারী দলগুলো অত্যন্ত গুরুত্বের সঙ্গে কাজ করছে এবং খুব দ্রুতই প্রকৃত ঘটনা উদঘাটন করে জড়িতদের আইনের আওতায় আনা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়ায় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক

আহমেদ আক্তার রানা কুলাউড়া প্রতিনিধি

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


কুলাউড়ায় দৈনিক ভোরের চেতনার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে উদযাপন করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার স্টেশন চৌমুহনীস্থ মনিহার ম্যানশনের দ্বিতীয় তলায় সাংবাদিকদের সামাজিক সংগঠন টিম জার্নালিস্টের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়
দৈনিক দেশের কণ্ঠ  কুলাউড়া উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টের উপদেষ্টা ও দৈনিক দিনকাল পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি এম. মোক্তাদির হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দৈনিক ভোরের চেতনা একটি সত্যনির্ভর ও বস্তুনিষ্ঠ পত্রিকা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকদের আস্থা অর্জনে ভূমিকা রাখছে। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দৈনিক ভোরের চেতনা কুলাউড়া উপজেলা প্রতিনিধি তাহমিদুর রহমান বলেন, সাংবাদিকদের সামাজিক সংগঠন, টিম জার্নালিস্ট কুলাউড়ার সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমার প্রিয় পত্রিকা দৈনিক ভোরের চেতনার ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার এবং পত্রিকার পাশে থাকার জন্য আমি ধন্যবাদ জানাই ভোরের চেতনা পরিবারকে এই পত্রিকার শুরু থেকে এখন পর্যন্ত যারা তাদের শ্রম মেধা ঘাম দিয়ে এই পত্রিকাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই  আমার প্রিয় সম্পাদক ও প্রকাশক স্যার মহোদয় কে সব সময় আমার পাশে থাকার জন্য আমি আমার প্রিয় পত্রিকার সব সময় সাফল্য কামনা করি

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মো: তাজুল ইসলাম দৈনিক গণকণ্ঠ মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি সৈয়দ মিসবা উল রায়ান, দৈনিক আমাদের পত্রিকা কুলাউড়া উপজেলা প্রতিনিধি শামসু উদ্দিন বাবু,
দৈনিক আজকের জনবানী কুলাউড়া প্রতিনিধি আহমেদ আক্তার রানা দৈনিক জন জাগরণ কুলাউড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, দৈনিক গণকণ্ঠের উপজেলা প্রতিনিধি মো: আলী শোভন, দৈনিক জনবাণীর উপজেলা প্রতিনিধি জামাল হোসেন তারেক, দৈনিক বাংলার জাগরণের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলাম , নাগরিক টিভি কুলাউড়া, জুড়ি বড়লেখা প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মনোয়ার আলম, এবং শিক্ষানবিশ সংবাদকর্মী আবরার শাহরিয়ার চৌধুরী।
এ সময় উপস্থিত সাংবাদিকরা দৈনিক ভোরের চেতনা পত্রিকার দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৬ই নভেম্বর, ২০২৬ ইং

১২:৩৪ পি.এম


মধ্যপ্রাচ্যে অস্থিরতা সত্ত্বেও বিশ্ববাজারে তেলের দাম কমেছে

মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা সত্ত্বেও, হরমুজ প্রণালি দিয়ে তেল রপ্তানি প্রায় যুদ্ধপূর্ব অবস্থায় ফিরে এসেছে। জাহাজ চলাচলে হামলার ঘটনা অব্যাহত থাকলেও, এই পরিস্থিতি বিশ্ববাজারে তেলের সরবরাহ বৃদ্ধির প্রত্যাশা তৈরি করেছে, যার ফলে জ্বালানি তেলের দাম কমে গেছে।

এদিকে, চীনের পরিশোধনাগারগুলোতে গত অক্টোবর মাসে অপরিশোধিত জ্বালানি তেল পরিশোধনের পরিমাণে হ্রাস দেখা গেছে। এই পরিস্থিতি দেশটিতে তেলের চাহিদা হ্রাসের ইঙ্গিত প্রদান করছে।

বাংলাদেশ সময় শুক্রবার সকাল ১০টা ২৭ মিনিটে (জিএমটি ০৪:২৭) ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৫৪ সেন্ট বা শূন্য দশমিক ৬ শতাংশ কমে ৯৫ ডলার ৩০ সেন্টে পৌঁছেছে।

আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) শুক্রবার জানিয়েছে, চলতি বছরের চতুর্থ প্রান্তিকে বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ চাহিদার তুলনায় বেশি হতে পারে। ফলে বৈশ্বিক তেলবাজারে উদ্বৃত্ত পরিস্থিতি তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে।

সূত্র: আলজাজিরা

আরএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৫
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৭
মাগরিব ০৫:১৩
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৩ সূর্যাস্ত : ০৫:১৩
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%