প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
মৌলভীবাজারের কুলাউড়ায় জাতীয় দৈনিক ভোরের চেতনা পত্রিকার ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা ও মিষ্টি বিতরণের মাধ্যমে উদযাপন করা হয়েছে।
রোববার (১৫ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার স্টেশন চৌমুহনীস্থ মনিহার ম্যানশনের দ্বিতীয় তলায় সাংবাদিকদের সামাজিক সংগঠন টিম জার্নালিস্টের কার্যালয়ে এ উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়
দৈনিক দেশের কণ্ঠ কুলাউড়া উপজেলা প্রতিনিধি রফিকুল ইসলাম মামুনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন টিম জার্নালিস্টের উপদেষ্টা ও দৈনিক দিনকাল পত্রিকার কুলাউড়া উপজেলা প্রতিনিধি এম. মোক্তাদির হোসেন।
এসময় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দৈনিক ভোরের চেতনা একটি সত্যনির্ভর ও বস্তুনিষ্ঠ পত্রিকা। বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে পত্রিকাটি পাঠকদের আস্থা অর্জনে ভূমিকা রাখছে। তিনি পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
দৈনিক ভোরের চেতনা কুলাউড়া উপজেলা প্রতিনিধি তাহমিদুর রহমান বলেন, সাংবাদিকদের সামাজিক সংগঠন, টিম জার্নালিস্ট কুলাউড়ার সকল নেতৃবৃন্দকে আমার পক্ষ থেকে ধন্যবাদ জানাই আমার প্রিয় পত্রিকা দৈনিক ভোরের চেতনার ২৮ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে আমার এবং পত্রিকার পাশে থাকার জন্য আমি ধন্যবাদ জানাই ভোরের চেতনা পরিবারকে এই পত্রিকার শুরু থেকে এখন পর্যন্ত যারা তাদের শ্রম মেধা ঘাম দিয়ে এই পত্রিকাটি এগিয়ে নিয়ে যাচ্ছেন আমি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাই আমার প্রিয় সম্পাদক ও প্রকাশক স্যার মহোদয় কে সব সময় আমার পাশে থাকার জন্য আমি আমার প্রিয় পত্রিকার সব সময় সাফল্য কামনা করি
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন দৈনিক খোলা কাগজের উপজেলা প্রতিনিধি মো: তাজুল ইসলাম দৈনিক গণকণ্ঠ মাল্টিমিডিয়ার জেলা প্রতিনিধি সৈয়দ মিসবা উল রায়ান, দৈনিক আমাদের পত্রিকা কুলাউড়া উপজেলা প্রতিনিধি শামসু উদ্দিন বাবু,
দৈনিক আজকের জনবানী কুলাউড়া প্রতিনিধি আহমেদ আক্তার রানা দৈনিক জন জাগরণ কুলাউড়া উপজেলা প্রতিনিধি মোহাম্মদ কামরুজ্জামান জুয়েল, দৈনিক গণকণ্ঠের উপজেলা প্রতিনিধি মো: আলী শোভন, দৈনিক জনবাণীর উপজেলা প্রতিনিধি জামাল হোসেন তারেক, দৈনিক বাংলার জাগরণের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আজিজুল ইসলাম , নাগরিক টিভি কুলাউড়া, জুড়ি বড়লেখা প্রতিনিধি মাহফুজুর রহমান, দৈনিক স্বদেশ বিচিত্রা প্রতিনিধি মনোয়ার আলম, এবং শিক্ষানবিশ সংবাদকর্মী আবরার শাহরিয়ার চৌধুরী।
এ সময় উপস্থিত সাংবাদিকরা দৈনিক ভোরের চেতনা পত্রিকার দীর্ঘ পথচলার সাফল্য কামনা করেন।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন