০৪:১৮ পি.এম
নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে একটি পঞ্চম শ্রেণির মাদরাসার ১২ বছর বয়সী শিক্ষার্থীকে অপহরণ করে ধর্ষণের চেষ্টা করার অভিযোগে শাহিন হোসেন রবিন (২০) নামে এক যুবককে পুলিশ গ্রেপ্তার করেছে। শনিবার (১১ জুলাই) রাতের ঘটনা। নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করা হয়েছে।
ঘটনাটি ঘটে গত ৭ জুলাই বিকেল ৫টার দিকে সিদ্ধিরগঞ্জের নাসিক ৪ নম্বর ওয়ার্ডের আটি বউবাজার এলাকায়। সেখানে মনোয়ারা জুট মিলের ভেতরে শীতলক্ষ্যা নদীর পাড়ে ওই শিক্ষার্থীকে অপহরণ করে। অভিযোগে বলা হয়েছে, কোচিং শেষে মাদরাসার সামনে থেকে তাকে জোরপূর্বক একটি অটোরিকশায় তুলে ঘটনাস্থলে নিয়ে গিয়ে ধর্ষণের চেষ্টা করেন প্রতিবেশী যুবক শাহিন হোসেন রবিন। অভিযোগানুসারে, ওই যুবক প্রায় এক সপ্তাহ ধরে ভুক্তভোগীকে প্রেমের প্রস্তাব দিয়ে আসছিলেন।
অন্যদিকে, অভিযুক্ত শাহিন হোসেন রবিন দাবি করেছেন যে, তাদের মধ্যে একটি সাত থেকে আট দিনের প্রেমের সম্পর্ক ছিল। সে দিন তারা উভয়ের সম্মতিতেই ওই স্থানে বেড়াতে গিয়েছিল। সে সময় ওই শিক্ষার্থী তাকে বিয়ের প্রস্তাব দেন। পরে স্থানীয় কয়েকজনের মাধ্যমে মেয়েটির স্বজনদের খবর দিয়ে তাকে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার অভিযোগ করেন শাহিন। শাহিন ধর্ষণচেষ্টার অভিযোগ অস্বীকার করেছেন।
আরও পড়ুন: ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে মহানগর বিএনপির প্রস্তুতি সভা
সিদ্ধিরগঞ্জ থানার ওসি মোহাম্মদ এমদাদুল হক জানিয়েছেন, ওই পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। গ্রেপ্তারকৃত যুবক রবিবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন