০৪:১৯ পি.এম
সাভার উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সের একটি স্টোররুমে ঘটে অগ্নিকাণ্ডের ঘটনা। এতে মজুত থাকা সরকারি ওষুধ এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র পুড়িয়ে যায়।
রবিবার (১২ জুলাই) বেলা আড়াইটার সময় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্টোররুমে এই অগ্নিকাণ্ড ঘটে।
স্বাস্থ্য কমপ্লেক্সের অফিস সহকারী জুয়েল খান জানান, দুপুর আড়াইটার দিকে হঠাৎ করে স্টোররুমে আগুন ধরে যায়। পরে সাভার ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলেও, স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা নিজেদের উদ্যোগে চেষ্টা চালিয়েছেন এবং দুপুর ২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনেন।
আরও পড়ুন: পুষ্টি ও গবেষণায় সহযোগিতা বাড়াতে বাকৃবি-নিউট্রিশন ইন্টারন্যাশনালের সমঝোতা
সাভার উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফজলে বারী জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে আগুনের সূত্রপাত বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে হয়েছে। স্টোররুমে থাকা বেশ কিছু সরকারি ওষুধ এবং অন্যান্য মালামাল অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত হয়েছে।
সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন ম্যানেজার জাহাঙ্গীর আলম বলেন, খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। তবে তাদের পৌঁছানোর আগেই স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মচারীরা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
তিনি আরও জানান, প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে নির্ধারণ করা সম্ভব হয়নি।
আরও পড়ুন: কামরুজ্জামান জুয়েলের উদ্যোগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন