ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

‘ভোট গণনার সময় ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন ট্রাম্প’


‘ভোট গণনার সময় ফল পাল্টানোর চেষ্টা করতে পারেন ট্রাম্প’

যুক্তরাষ্ট্রের আসন্ন মিডটার্ম নির্বাচনের পর ভোটের ফল প্রকাশের সময় নিয়ে নির্বাচন বিশেষজ্ঞরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তাদের উদ্বেগের মূল কারণ হলো, ভোট গণনার এই অন্তর্বর্তী সময়টিকে ব্যবহার করে ফলাফলকে প্রশ্নবিদ্ধ করার বা পাল্টে দেওয়ার চেষ্টা করতে পারেন ডোনাল্ড ট্রাম্পের সহযোগীরা।

অনেক রাজ্যে ভোট গ্রহণের পর চূড়ান্ত ফলাফল প্রকাশ করতে কয়েক দিন বা সপ্তাহ সময় লেগে যায়। সাবেক সরকারি কর্মকর্তাদের মতে, এই ফল প্রকাশের বিলম্বের সময়টিই সবচেয়ে ঝুঁকিপূর্ণ। কারণ, এই সময়ের মধ্যে ট্রাম্পের অনুগতরা বিভিন্ন ভুয়া অভিযোগ তুলে মানুষের মনে সন্দেহের বীজ বুনে দিতে পারেন।

পূর্বে ট্রাম্প প্রশাসন মেইল-ইন ভোটের ওপর কড়াকড়ি আরোপের চেষ্টা করলেও সুপ্রিম কোর্ট তা আটকে দেয়। ফলে আইনি পথ সংকুচিত হয়ে আসায় এখন এই ‘গণনা উইন্ডো’ বা অপেক্ষার সময়টিকে ঘিরে ভুয়া তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির আশঙ্কা দেখা দিয়েছে।

আরও পড়ুন: গাজার নাসের হাসপাতালে ইসরাইলি হামলায় নিহত ৪ ফিলিস্তিনি

সাধারণত নির্বাচনের আগে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও গোয়েন্দারা নীরবতা বজায় রাখলেও, এবার তার ব্যতিক্রম দেখা যাচ্ছে। ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি ভোটার তালিকা যাচাইয়ের নামে বিভিন্ন বিতর্কিত পদক্ষেপ গ্রহণ করছে। প্রশাসনের পক্ষ থেকে বারবার ভিত্তিহীনভাবে বিদেশি হস্তক্ষেপ বা কারচুপির অভিযোগ করা হলেও, গোয়েন্দা বিশেষজ্ঞরা স্পষ্ট করেছেন যে অতীতে কখনো ভোট গণনার কারিগরি প্রক্রিয়ায় সরাসরি কোনো দেশ হস্তক্ষেপ করেনি।

বিশেষজ্ঞদের মতে, ট্রাম্প প্রশাসন মুখে সাইবার নিরাপত্তার কথা বললেও সিআইএসএ-তে নির্বাচন নিরাপত্তা সংক্রান্ত বাজেট ও কর্মী সংখ্যা কমিয়ে দিয়েছে। তবুও, রাজ্য পর্যায়ের নির্বাচন কর্মকর্তারা যেকোনো কৃত্রিম বিতর্ক ও বিশৃঙ্খলা এড়াতে ভোটারদের আগে থেকেই সচেতন করার কাজ চালিয়ে যাচ্ছেন।

সূত্র: দ্য গার্ডিয়ান।

আরও পড়ুন: বর্জ্য ব্যবস্থাপনা ও নাগরিক সেবা ব্যাহত হলে কর্মকর্তাদের বরখাস্তের হুঁশিয়ারি মীর শাহে আলমের

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিগার সুলতান জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক কাল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


নিগার সুলতান জ্যোতির অধিনায়কত্ব নিয়ে জরুরি বৈঠক কাল

বাংলাদেশ নারী ক্রিকেট দলের অধিনায়ক নিগার সুলতান জ্যোতির বিরুদ্ধে গুরুতর অভিযোগ উত্থাপন করেছেন অনেক ক্রিকেটার। নাম প্রকাশ না করার শর্তে জাতীয় দলের একজন ক্রিকেটার জ্যোতির আচরণকে ‘স্বৈরাচারী’ হিসেবে অভিহিত করেছেন। তিনি মন্তব্য করেন, ‘সে তো অধিনায়ক না, স্বৈরাচার। তার কথার বাইরে গেলে বা বিপরীত মত দিলেই রোষানলে পড়তে হয়।’

অন্য একজন ক্রিকেটার অভিযোগ করেছেন যে, জ্যোতির অতিরিক্ত চিৎকার ও আচরণের কারণে তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন। তিনি বলেন, ‘এক ম্যাচে বল আমার কাছে আসার আগেই চিল্লানো শুরু করেন অধিনায়ক। এরপর ঘাবড়ে গিয়ে মিস করি আমি। তখন উনি অকথ্য ভাষায় গালিগালাজ করছিলেন। শুধু তাই নয়, মাঠের বাইরেও উনি যেভাবে মানসিক নিপীড়ন করেন, আমি মাঝেমাঝে আল্লাহর কাছে বিচার দিই। বলি, অভিশাপ লাগে যেন।’

এসব অভিযোগের পাশাপাশি, সর্বশেষ এশিয়া কাপে ভারতের কাছে সেমিফাইনালে হেরে বাংলাদেশ নারী ক্রিকেট দল টুর্নামেন্ট থেকে বিদায় নেয়। ওই ঘটনার পর জ্যোতি টি-টোয়েন্টিতে আর দলের নেতৃত্বে থাকতে চান না। তিনি বিষয়টি বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ই-মেইল করে জানিয়েছেন।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি তামিম ইকবাল আগামীকাল সোমবার নারী দলের ক্রিকেটারদের সঙ্গে বৈঠক করবেন পরবর্তী অধিনায়ক এবং কোচিং প্যানেল নিয়ে। এই বৈঠকে জ্যোতির নেতৃত্বের ভবিষ্যৎ সম্পর্কে সিদ্ধান্ত নেওয়ার কথা রয়েছে।

বাংলাদেশ নারী দলের অস্ট্রেলিয়ার উদ্দেশে ৩ অক্টোবর ওয়ানডে সিরিজ খেলতে রওনা হওয়ার পরিকল্পনা রয়েছে। সফরের আগে এই গুরুত্বপূর্ণ বৈঠক নারী দলের পারফরম্যান্সে কতটা প্রভাব ফেলবে, সেটি নিয়ে অপেক্ষা করছে নারী বিভাগ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কলাপাড়ায় পটুয়াখালী-৪ আসনের এমপি আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালো

আন্তর্জাতিক ডেস্ক

কলাপাড়া (পটুয়াখালী)প্রতিনিধি

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৬ পি.এম


কলাপাড়ায় পটুয়াখালী-৪ আসনের এমপি   আলহাজ্ব এবিএম  মোশাররফ হোসেন বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানালো
 
পটুয়াখালীর কলাপাড়ায় চৌকি আদালত আইনজীবী সমিতি নেতৃবৃন্দ ও নবনিযুক্ত আইন কর্মকর্তারা স্থানীয় সাংসদ আলহাজ্ব এবিএম মোশাররফ হোসেন এমপি'র সাথে ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন। রবিবার সকাল সাড়ে ৯টায় সাংসদের বাসভবনের অতিথিশালায় সাংসদকে ফুলেল শুভেচ্ছায় সিক্ত করেন আইনজীবী নেতৃবৃন্দ।
 
এসময় বিচার প্রার্থী মানুষের পক্ষে আইনজীবীদের আন্তরিকভাবে কাজ করার আহ্বান জানিয়ে এবিএম মোশাররফ হোসেন এমপি বলেন, 'এখানে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালত ও সহকারী জজ আদালতের পাশাপাশি নতুন করে যুগ্ম জেলা জজ এবং  যুগ্ম জেলা ও দায়রা জজ আদালত স্থাপন করা হয়েছে। এছাড়া নতুন আদালত ভবন নির্মাণের কাজ প্রক্রিয়াধীন রয়েছে। অচিরেই এটি বাস্তবায়ন হবে।'
 
অনুষ্ঠানে  অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মিজানুর রহমান টুটু বিশ্বাস, জাফরুজ্জামান খোকন, জাহাঙ্গীর তালুকদার, উপজেলা বিএনপি'র সম্পাদক ও চৌকি আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট হাফিজুর রহমান চুন্ন, সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌসুলি (এজিপি) ও উপজেলা বিএনপি'র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার নাসির উদ্দিন, পৌর বিএনপি'র সভাপতি গাজী মো. ফারুক, সম্পাদক মুসা তাওহীদ নান্নু মুন্সি, সাংগঠনিক সম্পাদক কামরুজ্জামান কাজল তালুকদার, সিনিয়র সহকারী জজ আদালতের সহকারী সরকারি কৌসুলি (এজিপি) ও মহিপুর থানা বিএনপির সম্পাদক অ্যাডভোকেট শাহজাহান পারভেজ, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা বিএনপি’র আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট খন্দকার শাহাব উদ্দিন, সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) ও উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক, নীলগঞ্জ ইউনিয়ন বিএনপির সম্পাদক অ্যাডভোকেট মো. আবুল হোসেন প্রমূখ। 
 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্যামিলি কার্ডে অনিয়ম নয়, ‘ছনের ঘর থেকেই তথ্য নিন’: ডেপুটি স্পিকার

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ এম আর উজ্জ্বল, নেত্রকোনা জেলা প্রতিনিধি

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫০ পি.এম


ফ্যামিলি কার্ডে অনিয়ম নয়, ‘ছনের ঘর থেকেই তথ্য নিন’: ডেপুটি স্পিকার

 

ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহের ক্ষেত্রে প্রকৃত দরিদ্র ও অসচ্ছল মানুষের অগ্রাধিকার নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ও নেত্রকোনা-১ (দুর্গাপুর-কলমাকান্দা) আসনের সংসদ সদস্য।

রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে কলমাকান্দা উপজেলা পরিষদ হলরুমে ফ্যামিলি কার্ড ও ক্ষুদ্র নৃগোষ্ঠী জরিপ-২০২৬-এর তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের নিয়ে আয়োজিত নির্দেশনামূলক সভায় তিনি এ নির্দেশ দেন।

উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এন এম আবদুল্লাহ আল মামুন।

সভায় ডেপুটি স্পিকার বলেন, ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ করতে হবে সবচেয়ে দরিদ্র মানুষের বাড়ি থেকে। যাদের ছনের ঘর রয়েছে, যাদের নিজস্ব ঘর নেই কিংবা অন্যের বাড়িতে বসবাস করেন—তাদের তথ্য অগ্রাধিকার ভিত্তিতে সংগ্রহ করতে হবে। কোনোভাবেই সচ্ছল ব্যক্তিদের আগে তালিকাভুক্ত করা যাবে না।

তিনি আরও বলেন, তথ্য সংগ্রহের কাজে সরকার সম্মানী দিচ্ছে। এর বাইরে কেউ অর্থের বিনিময়ে তথ্য সংগ্রহ, স্বজনপ্রীতি বা কোনো ধরনের অনিয়ম করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

নিজ দলের বা জোটের কোনো নেতাকর্মী দুর্নীতি কিংবা চাঁদাবাজিতে জড়িত থাকলেও ছাড় দেওয়া হবে না বলে জানান তিনি। এমনকি প্রয়োজন হলে তাদের বিরুদ্ধে নিজে বাদী হয়ে মামলা করার কথাও বলেন তিনি।

সভায় দেশের বিদ্যুৎ পরিস্থিতি নিয়েও কথা বলেন ডেপুটি স্পিকার। বিদ্যুৎ সাশ্রয়ের আহ্বান জানিয়ে তিনি দিনের বেলায় অপ্রয়োজনে বাতি ও ফ্যান ব্যবহার না করার পরামর্শ দেন। বিদ্যুৎ সংকটের কারণে শিক্ষার্থীদের পড়াশোনায় যে সমস্যা হচ্ছে, সে জন্য তিনি দুঃখ প্রকাশ করেন।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের জীবনযাত্রার বিভিন্ন সমস্যার কথা তুলে ধরে তিনি গারো ও হাজংসহ বিভিন্ন সম্প্রদায়ের মানুষের উন্নয়নে কাজ করার কথা জানান। তাদের শিক্ষাবৃত্তি ও বাসস্থানের ব্যবস্থা করার বিষয়েও আশ্বাস দেন তিনি।

বক্তব্যের শেষ দিকে দল-মতের ঊর্ধ্বে উঠে আগামী পাঁচ বছর দুর্গাপুর ও কলমাকান্দার মানুষের জন্য কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন ডেপুটি স্পিকার। এ দুই উপজেলাকে একটি সুন্দর বাগানের সঙ্গে তুলনা করে নিজেকে সেই বাগানের ‘মালী’ হিসেবে উল্লেখ করেন তিনি। এ বাগানের পরিচর্যায় সবার সহযোগিতাও কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে তরং শক্তি মহড়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৭শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫২ পি.এম


ভারতের মাটিতে নামল যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান, নেপথ্যে তরং শক্তি মহড়া

ভারতের মাটিতে প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ছয়টি এফ-৩৫ যুদ্ধবিমান অবতরণ করেছে। এই বিমানের সাথে দুই শতাধিক মার্কিন সেনাসদস্যও উপস্থিত রয়েছেন। যোধপুরে ‘তরং শক্তি’ নামের একটি বিশাল আকাশ মহড়ায় অংশগ্রহণের উদ্দেশ্যে মার্কিন এই আধুনিক যুদ্ধবিমানগুলো ভারতে এসেছে।

যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত সার্জিও গোর এই বিষয়টি নিশ্চিত করে উচ্ছ্বাস প্রকাশ করেছেন। তিনি সামাজিক মাধ্যমে উল্লেখ করেছেন, "যুক্তরাষ্ট্রের এই সর্বাধুনিক যুদ্ধবিমানগুলো এবার ভারতীয় বিমানবাহিনীর সাথে একই আকাশে উড়বে, যা সত্যিই দারুণ ব্যাপার।"

যোধপুর বিমানঘাঁটিতে আগামী ১২ অক্টোবর পর্যন্ত চলমান এই আন্তর্জাতিক মহড়ায় যুক্তরাষ্ট্রের পাশাপাশি বাংলাদেশ, ফ্রান্স, জার্মানি, অস্ট্রেলিয়া, শ্রীলঙ্কা এবং সংযুক্ত আরব আমিরাতও অংশ নিচ্ছে। অন্যদিকে, ভারতও এই মহড়ায় নিজেদের শক্তি প্রদর্শনের জন্য রাফাল, তেজস ও মিগ-২৯ এর মতো শক্তিশালী যুদ্ধবিমান নিয়ে অংশগ্রহণ করছে।

সূত্র: এনডিটিভি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%