ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

মুশতাক: টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার ব্যাপারে বাংলাদেশ আশাবাদী


মুশতাক: টেস্ট চ্যাম্পিয়নশিপে ফাইনালে খেলার ব্যাপারে বাংলাদেশ আশাবাদী

ঢাকা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে (২০২৫-২০২৭) বাংলাদেশের ফাইনাল খেলার ব্যাপারে আশাবাদী দলের স্পিন বোলিং কোচ মুশতাক আহমেদ।

মিরপুরে তিনদিনের ক্যাম্প করছেন পাকিস্তানের সাবেক ক্রিকেটার মুশতাক আহমেদ, যেখানে জাতীয় দলের আশপাশে থাকা ও উঠতি স্পিনারদের নিয়ে কাজ করা হচ্ছে। আজ অনুশীলন শেষে তিনি টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে বাংলাদেশের খেলার সম্ভাবনা নিয়ে আলোচনা করেন।

মুশতাক বলেন, ‘ইনশাআল্লাহ। টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল কেন নয়! আমরা এখন দারুণ অবস্থায় আছি। আমরা ভালো খেলা অব্যাহত রাখা এবং বিশ্বাস বজায় রাখতে পারলে ইনশাআল্লাহ, পুরো পথ অতিক্রম করার সঠিক সময় আমাদের কাছে আছে।’

আরও পড়ুন: জাতীয় নারী ফুটবল দল চট্টগ্রামের কেইপিজেড মাঠে অনুশীলন ক্যাম্পে ব্যস্ত

বর্তমানে টেস্ট চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ ৬ ম্যাচ খেলে ৩টিতে জয়, ২টিতে হার ও ১টি ড্র করে ৫৫ দশমিক ৫৬ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের চতুর্থ স্থানে অবস্থান করছে। এই চক্রে পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচ ও অস্ট্রেলিয়ার বিপক্ষে এক ম্যাচ জিতেছে বাংলাদেশ।

গত মাসে বাংলাদেশ অস্ট্রেলিয়া সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজ ১-১ সমতায় শেষ করে। ডারউইনে প্রথম টেস্টে ব্যাট-বল হাতে দাপট দেখিয়ে টাইগাররা ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়।

বাংলাদেশের ইতিহাসে প্রথমবারের মতো অসিদের বিপক্ষে জয় তুলে নিয়ে তারা সিরিজ সমতায় শেষ করে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে। ম্যাকাইতে অনুষ্ঠিত দ্বিতীয় টেস্টে ইনিংস ও ৫১ রানে হেরে যায় বাংলাদেশ।

অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক জয় বাংলাদেশের আত্মবিশ্বাস বৃদ্ধি করেছে উল্লেখ করে মুশতাক বলেন,‘অস্ট্রেলিয়া-ইংল্যান্ডকে বা দক্ষিণ আফ্রিকাকে তাদের মাটিতে হারানোর বিশ্বাস থাকলে, জয় অসম্ভব নয়। পাকিস্তানকে আমরা শেষ দুই ম্যাচেই হারিয়েছি। এখন বাংলাদেশ দল হারার ভয় পায় না।’

আরও পড়ুন: বাংলাদেশ টেস্ট র‌্যাঙ্কিংয়ে দুই ধাপ পিছিয়ে অষ্টম স্থানে

টেস্ট চ্যাম্পিয়নশিপের চতুর্থ চক্রে বাংলাদেশের জন্য আরও ছয়টি ম্যাচ বাকি রয়েছে। অক্টোবরে ঘরের মাঠে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে, নভেম্বরে দক্ষিণ আফ্রিকার মাটিতে এবং আগামী বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে দু’টি করে টেস্ট খেলবে টাইগাররা।

মুশতাক বিসিবির গেম ডেভেলপমেন্ট ও হাই পারফরমেন্স প্রোগ্রামের আওতায় থাকা ২০ স্পিনারকে নিয়ে কাজ করছেন। তিনি অনুশীলনে আধুনিক প্রযুক্তির ব্যবহার করে স্পিনারদের টেকনিক ও ভুলত্রুটি নিয়ে কাজ করছেন। তিনটি ক্যামেরার মাধ্যমে তিন দিক থেকে স্পিনারদের বোলিং অ্যাকশন রেকর্ড করা হচ্ছে।

স্পিনারদের নিয়ে অনুশীলনের বিষয়ে মুশতাক বলেন, ‘আমি মনে করি, বিসিবি ও হাই পারফরমেন্স ইউনিটের এটি একটি দারুণ উদ্যোগ। আমরা এখানে তিনটি ক্যামেরা দিয়ে সামনে-পেছন ও পাশ থেকে স্পিনারদের বোলিং অ্যাকশন রেকর্ড করছি। এতে স্পিনারদের অ্যাকশন নিয়ে ভালোভাবে কাজ করা সম্ভব হচ্ছে। এ ছাড়াও স্থানীয় কোচদের সঙ্গে নিয়েও আমরা কাজ করছি। যাতে তারা স্পিন বিভাগ ও পরিস্থিতি সামলানোর বিষয়টি ভালোভাবে বুঝতে পারে। আমরা এখানে মূলত মৌলিক বিষয়গুলো নিয়ে কাজ করছি। সব স্পিনারের অ্যাকশন, টেকনিক্যাল ও ট্যাকটিক্যাল দিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

আরও পড়ুন: বিশ্বকাপের দুই দিন আগে হার্টের চিকিৎসা নেন ম্যাকটমিনে

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বর্জ্য এখন সংকট নয়, বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে: কেসিসি প্রশাসক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


বর্জ্য এখন সংকট নয়, বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে: কেসিসি প্রশাসক

খুলনা, ২৪ সেপ্টেম্বর, ২০২৬ : খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু মন্তব্য করেছেন যে, বর্জ্য এখন সংকটের বিষয় নয়, বরং এটি বর্তমানে একটি বাণিজ্যিক খাতে পরিণত হয়েছে।

আগামী ডিসেম্বরে ডুমুরিয়ার শলুয়ায় নির্মিত বর্জ্য রিসাইক্লিং প্লান্ট চালু হলে বর্জ্য ব্যবস্থাপনার ক্ষেত্রে নতুন দিগন্ত উন্মোচিত হবে। তবে, এটি পরিচালনার দায়িত্ব যদি প্রাইভেট সেক্টরের হাতে ছেড়ে দেওয়া হয়, তাহলে তারা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারবে কিনা সে বিষয়টি ভাবার প্রয়োজন রয়েছে। যদি তারা সক্ষম না হয়, তাহলে কিভাবে এটি পরিচালনা করা সম্ভব হবে, সে জন্য কর্মকর্তাদের মধ্যে আরও সভা আহ্বানের নির্দেশ দিয়েছেন তিনি।

আজ বৃহস্পতিবার দুপুরে নগরীর একটি অভিজাত হোটেলে অনুষ্ঠিত ‘খুলনা সিটি কর্পোরেশনে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেবার পেশাদারিত্ব জোরদারকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তৃতায় তিনি এই মন্তব্য করেন।

নেদারল্যান্ডস দূতাবাসের সহযোগিতায় ‘বাংলাদেশ নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর’ প্রকল্পের আওতায় কেসিসি ও এসএনভি যৌথভাবে এই কর্মশালার আয়োজন করেছে।

গত ১৮ জুলাই কেসিসি ও এসএনভি’র মধ্যে অনুষ্ঠিত কৌশলগত সভার সিদ্ধান্তের আলোকে কঠিন বর্জ্য ব্যবস্থাপনা সেবার মানোন্নয়ন, জবাবদিহিতা এবং পেশাদারিত্ব নিশ্চিত করার লক্ষ্যে এই কর্মশালার আয়োজন করা হয়েছে।

মাঠ পর্যায়ের বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে কয়েকটি ওয়ার্ড নিয়ে পাইলট কর্মসূচি গ্রহণের ওপর গুরুত্বারোপ করে কেসিসি প্রশাসক আরও বলেন, পাইলট প্রকল্প সফল হলে ৩১টি ওয়ার্ডে আমাদের প্রয়োজনীয় ব্যবস্থাপনার সঠিক ধারণা পাওয়া সম্ভব হবে।

একমুখী কাজ থেকে বের হয়ে সম্মিলিতভাবে ও সমন্বয়ের মাধ্যমে বহুমুখী কাজ করতে পারলে সফলতা অর্জন সম্ভব হবে বলে কর্মশালায় প্রশাসক উল্লেখ করেন।

কেসিসি’র প্রধান নির্বাহী কর্মকর্তা রাজিব আহমেদ, সচিব মো. রেজা রশীদ, প্রধান প্রকৌশলী মশিউজ্জামান খান, প্রধান রাজস্ব কর্মকর্তা রহিমা সুলতানা বুশরাসহ ওয়ার্ডের ক্ষমতাপ্রাপ্ত কর্মকর্তা ও কঞ্জারভেন্সী বিভাগের কর্মকর্তাগণ কর্মশালায় অংশগ্রহণ করেন। সঞ্চালনা করেন এসএনভি’র কাস্টার কো-অর্ডিনেটর উজ্জ্বল কুমার দাস।

উল্লেখ্য, ‘বাংলাদেশ নগরভিত্তিক পানিচক্রের টেকসই রূপান্তর’ প্রকল্পটি খুলনাসহ ৪টি সিটি কর্পোরেশন ও ৮টি পৌরসভায় বাস্তবায়িত হচ্ছে। স্যানিটেশন, কঠিন বর্জ্য ব্যবস্থাপনা, পানি নিষ্কাশন ও সংশ্লিষ্ট নগর পরিসেবার নিরাপত্তা, অন্তর্ভুক্তি ও স্থায়িত্ব উন্নয়নের মাধ্যমে নগরবাসীর স্বাস্থ্য ও জীবনমান উন্নত করাই প্রকল্পের মূল লক্ষ্য।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের দ্বিচারিতা নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৭ পি.এম


জামায়াতের দ্বিচারিতা নিয়ে বিস্ফোরক মন্তব্য রাশেদ খানের

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান জামায়াতে ইসলামী সম্পর্কে বিস্ফোরক মন্তব্য করেছেন। তিনি উল্লেখ করেন, জামায়াত একটি হঠকারী রাজনৈতিক দল, যা সবসময় সিদ্ধান্তহীনতায় ভোগে। একাত্তরেও জামায়াতে ইসলামী ছিল সিদ্ধান্তহীনতায়। জনগণের পক্ষে অবস্থান নেবে নাকি পাকিস্তানি হানাদার বাহিনীর পক্ষে? একাত্তরে জামায়াতের সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল ছিল। পরবর্তীতে প্রতিটি ক্ষেত্রেই জামায়াত সিদ্ধান্তহীনতায় ভুগেছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকালে ঝিনাইদহ শিশু কুঞ্জু স্কুল অ্যান্ড কলেজে নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগদান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব মন্তব্য করেন।

তিনি আরও বলেন, জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের কোনো রাজনৈতিক সম্পর্ক নেই। ইসলামী আন্দোলন বাংলাদেশ শরীয়াহ আইন প্রতিষ্ঠার রাজনীতি করে, যেখানে জামায়াতে ইসলামী মুখে শরীয়াহ আইন প্রতিষ্ঠার কথা বললেও তারা আসলে মুনাফেকি রাজনীতি করে।

রাশেদ খান বলেন, দুইটি ইসলামিক দলের মধ্যে পার্থক্য বিদ্যমান। জামায়াতের সঙ্গে ইসলামী আন্দোলন বাংলাদেশের মতাদর্শিক পার্থক্যের কারণে তারা একসঙ্গে নির্বাচনে অংশগ্রহণ করতে পারেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতারা যে বিষয়টি বলেছেন, তাদের বলা হয়েছিল সব ইসলামিক ভোট একটি বাক্সে যাবে; কিন্তু পরবর্তীতে তাদের চরিত্র পরিবর্তন হয়েছে, যা ইসলামী আন্দোলন বাংলাদেশের বিপরীত মন্তব্যের সাথে সম্পর্কিত।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী আরও বলেন, ইসলামী আন্দোলন বাংলাদেশের সম্মানিত আমির সাহেব আসলে একটি রাজনৈতিক সমালোচনা করেছেন এবং তার এই সমালোচনাকে তিনি সাধুবাদ জানান। একইভাবে জামায়াতে ইসলামী যদি সরকারের যৌক্তিক সমালোচনা করত, তবে সেটিকেও সাধুবাদ জানানো হতো। জামায়াত একদিকে জাতীয় সংসদে বলছে জ্বালানি সংকট একটি জাতীয় সংকট এবং সরকার আন্তরিকতার সঙ্গে এই সংকট সমাধানে কাজ করছে, অন্যদিকে তারা লংমার্চ করছে। জামায়াতের দ্বিচারিতা নিয়ে জনগণের প্রশ্ন রয়েছে। এই লংমার্চের আসল উদ্দেশ্য কী? কেন মাত্র সাত মাসের সরকারের বিরুদ্ধে এভাবে চরম কর্মসূচি?

তেলের মূল্য বৃদ্ধির প্রসঙ্গে রাশেদ বলেন, বাংলাদেশের আশপাশের রাষ্ট্রগুলোতে যদি ডিজেলসহ অন্যান্য তেলের দাম বেড়ে যায়, তাহলে বাংলাদেশ যদি আন্তর্জাতিক বাজারের সঙ্গে দাম সমন্বয় না করে, তাহলে প্রতিবেশী রাষ্ট্রগুলোতে বাংলাদেশ থেকে জ্বালানি তেল পাচারের আশঙ্কা থাকে। সেই কারণে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সমন্বয় করে জ্বালানি তেলের দাম সমন্বয় করা হয়েছে। কিন্তু এই জ্বালানি সংকটের মধ্যে ১ হাজার গাড়ি নিয়ে রংপুরে যাওয়ার অর্থ কী? এর মানে হচ্ছে, এই জ্বালানি সংকটকে আরও ঘনীভূত করা। নতুন কূপ খনন, গ্যাসের সন্ধান এবং নতুন টার্মিনালের কাজ শুরু হয়েছে।

আগের তুলনায় লোডশেডিং এখন কম। দিন যত যাবে, জ্বালানি সংকট তত কমে আসবে বলে মন্তব্য করেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খুলনায় ৪ বিদেশি পিস্তলসহ রিফাত তালুকদার নামের যুবক আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


খুলনায় ৪ বিদেশি পিস্তলসহ রিফাত তালুকদার নামের যুবক আটক

খুলনায় অভিযান চালিয়ে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি) চারটি বিদেশি পিস্তল, পাঁচটি ম্যাগাজিন এবং ১১ রাউন্ড গুলি উদ্ধার করেছে। এ সময় রিফাত তালুকদার নামে এক যুবককে আটক করা হয়, যিনি চিংড়ি পলাশ নামে পরিচিত ব্যক্তির বাসায় অবস্থান করছিলেন।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ভোরে নগরীর লবণচরা ও সোনাডাঙ্গা মডেল থানাধীন গোবরচাকা শাহিনুর জামে মসজিদ রোডের খালাসীবাড়ি মোড় এলাকায় এই অভিযান পরিচালিত হয়।

ডিবি পুলিশ জানায়, যশোর থেকে কিছু অস্ত্রধারী সন্ত্রাসী খুলনার পরিচিত সন্ত্রাসী মো. পলাশ তালুকদার ওরফে চিংড়ি পলাশের ২২ নম্বর বাড়িতে অবস্থান করছে, এমন গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু হয়।

খুলনা মহানগর ডিবি পুলিশের উপ-পুলিশ কমিশনার রিপন চন্দ্র সরকারের নেতৃত্বে একটি বিশেষ দল ওই বাড়িতে অভিযান চালায়। তিনি জানান, অভিযানের সময় যশোর কোতোয়ালি থানার রিফাত তালুকদারকে আটক করা হয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হযরত শাহজালাল বিমানবন্দরে ৩৯৭ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ৩

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৪শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

১০:০৮ পি.এম


হযরত শাহজালাল বিমানবন্দরে ৩৯৭ গ্রাম স্বর্ণালংকারসহ আটক ৩

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এয়ারপোর্ট আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন) তিনজনকে আটক করেছে, যাদের কাছে প্রায় ৩৯৭.৭ গ্রাম স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন এবং তিনটি ল্যাপটপ ছিল।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে বিমানবন্দরের বহুতল কার পার্কিংয়ের নিচতলা থেকে তাদের আটক করা হয়। আটককৃতদের মধ্যে রয়েছেন রাবিয়া বেগম (৪৮), আকাশ আহমেদ (৩৫) এবং মো. জলিল (৪৬)।

এয়ারপোর্ট এপিবিএন জানায়, দুপুর আনুমানিক ২টা ৫০ মিনিটে ওই তিনজনকে কার পার্কিংয়ের নিচতলায় সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখা যায়। পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করলে এপিবিএনের সদস্যরা তাদের আটক করেন।

পরে তাদের দেহ তল্লাশি করে ৩৯৭.৭ গ্রাম স্বর্ণালংকার, আটটি মোবাইল ফোন এবং তিনটি ল্যাপটপ উদ্ধার করা হয়। উদ্ধার করা স্বর্ণালংকারগুলো ২২ ক্যারেটের বলে পুলিশ জানিয়েছে।

এপিবিএনের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক ব্যক্তিরা জানিয়েছেন, বিভিন্ন দেশ থেকে অজ্ঞাতনামা যাত্রীর মাধ্যমে এসব স্বর্ণালংকার, মোবাইল ফোন ও ল্যাপটপ বাংলাদেশে আনা হয়েছে। তারা জানান, চোরাচালানের উদ্দেশ্যে এসব পণ্য আনা হয়েছে। পুলিশের ভাষ্য অনুযায়ী, আটক ব্যক্তিরা দীর্ঘদিন ধরে বিমানবন্দরকেন্দ্রিক স্বর্ণ চোরাচালানের সঙ্গে জড়িত ছিলেন।

এ ঘটনায় বৃহস্পতিবার বিমানবন্দর থানায় মামলা করা হয়েছে। মামলায় বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ২৫বি(১)(বি)/২৫-ডি ধারায় অভিযোগ আনা হয়েছে।

এয়ারপোর্ট (১৩) এপিবিএনের পুলিশ সুপার (অপারেশন্স) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, বিমানবন্দর এলাকায় অপরাধ দমন ও চোরাচালান প্রতিরোধে এয়ারপোর্ট এপিবিএন সক্রিয়ভাবে কাজ করছে। মাদক ও স্বর্ণ চোরাচালান প্রতিরোধে তাদের কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%