ঢাকা সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ইং ০৮ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

জীবন ও জীবিকার জন্য বরকত লাভের উপায় নিয়ে আলোচনা


জীবন ও জীবিকার জন্য বরকত লাভের উপায় নিয়ে আলোচনা

বরকত বা বারাকাহ একটি আরবি শব্দ। এই শব্দটির সঙ্গে মুসলমানদের পরিচিতি রয়েছে। কোরআনুল কারিমে বারাকাহ শব্দটি ৩২ বার বিভিন্ন প্রসঙ্গে উল্লেখ করা হয়েছে। মহানবী মুহাম্মদ (সা.) হাদিস শরিফে অসংখ্যবার এই শব্দটি ব্যবহার করেছেন। একজন মুমিনের জীবন বারাকাহ দ্বারা পূর্ণতা লাভ করে। বারাকাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে কল্যাণ, পরিতৃপ্তি, বৃদ্ধি, প্রাচুর্য, স্থায়িত্ব লাভ করা, এবং প্রশান্তি লাভ করা ইত্যাদি।

বারাকাহ শব্দটি বারাকাতুন বা বুরুক মূল ধাতু থেকে এসেছে, যার বেশ কিছু অর্থ রয়েছে।

১. স্থায়িত্ব বা স্থিরতা : মহান রবের পক্ষ থেকে রিজিক, সময়, জ্ঞান, হায়াত, পরিবার ইত্যাদিতে স্থিরতা, স্থায়িত্ব বা আত্মিক প্রশান্তি লাভ করা।

আরও পড়ুন: আজকের নামাজের সময়সূচি প্রকাশিত

২. প্রাচুর্য বা বৃদ্ধি : সংখ্যায়, পরিমাণে, সময়ে অল্প দিয়ে অনেক কিছু করে ফেলা। অল্প দিয়ে অনেক বেশি হয়ে যাওয়া বা ক্রমান্বয়ে বৃদ্ধি পাওয়া বা বিকাশ লাভ করা।

৩. পানি জমে থাকার স্থান : জলাশয় বা পুকুরকে আরবি ভাষায় বিরকাহ বলা হয়। পুকুর বা জলাশয়ে যাতে পানি স্থির থাকে, জমে থাকে, শুকিয়ে যায় না। অর্থাৎ কল্যাণ অব্যাহত থাকা।

ইসলামের পরিভাষায় বারাকাহ বোঝায়, আল্লাহর পক্ষ থেকে কোনো কিছুতে এমন অদৃশ্য প্রাচুর্য এবং কল্যাণ, যা বাহ্যিকভাবে পরিমাণে কম হলেও এর উপকারিতা, স্থায়িত্ব, প্রবৃদ্ধি অনেক বেশি।

মুমিন জীবনের প্রতিটি ক্ষেত্রে বারাকাহের প্রয়োজন। বারাকাহ শুধুমাত্র টাকা-পয়সা বা অর্থকড়ির নাম নয়; বরং রিজিক, রোজগার, সম্পদ, সময়, জীবন, জ্ঞান, গবেষণা, প্রজ্ঞা, স্বাস্থ্য, পরিবার, সন্তান-সন্ততি, সমাজ, প্রতিবেশী, রাষ্ট্র, উম্মাহ—প্রত্যেক ক্ষেত্রে সমূহ কল্যাণ লাভ করা এবং সমূহ অকল্যাণ থেকে বেঁচে থাকা।

আরও পড়ুন: রিজিকের বরকত ও গুনাহ মাফের জন্য ইস্তিগফারের গুরুত্ব

রিজিকে বারাকাহ : মহান রব প্রতিদিন যে রিজিক দেন, তা খেয়ে পরিতৃপ্ত হওয়া, অল্পতেই পেট ভরে যাওয়া, অল্প খেয়ে পরিপূর্ণ স্বস্তি ও শক্তি অর্জন করা। অসুখ ও অসুস্থতা থেকে বেঁচে থাকা। শরীরে পর্যাপ্ত রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাওয়া।

জীবিকায় বারাকাহ : মহান রব যে কর্ম দিয়েছেন, ব্যবসা, কৃষিকাজ, চাকরি, নিজস্ব অন্যান্য কর্ম—প্রত্যেক কাজে সুন্দরভাবে আঞ্জাম দেওয়া, এবং তা থেকে যা রোজগার হয়, তা দিয়েই পরিপূর্ণরূপে স্ত্রী, সন্তান, পিতা-মাতা, ভাই-বোন, আত্মীয়-স্বজন, পাড়া-প্রতিবেশী সবার হক যথাযথভাবে আদায় করার সামর্থ্য হওয়া।

সম্পদে বারাকাহ : আয় অনুসারে সংসারের সব প্রয়োজন, চাহিদা সুন্দরভাবে মিটে যাওয়া, ঋণমুক্ত থাকা এবং দান-সদকা করার তৌফিক হওয়া। বিপরীতে কোটি কোটি টাকা আয় করেও অশান্তিতে পড়ে থাকা বা চিকিৎসা বা অন্যান্য বিপদ-আপদে সব উপার্জন শেষ হয়ে যাওয়া।

সময়ে বারাকাহ : অল্প সময়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ এবং ভালো কাজ সম্পন্ন করতে পারা বা আঞ্জাম দিতে পারা।

আরও পড়ুন: দোয়া কবুল হচ্ছে না, কীভাবে অব্যাহত রাখবেন?

জ্ঞানে বারাকাহ : খুব সহজেই অনেক জ্ঞান অর্জন করতে পারা। অর্জিত জ্ঞান অনুযায়ী নিজে আমল করতে পারা এবং অন্যদের মধ্যে এই জ্ঞান ছড়িয়ে দেওয়া সহজ হয়ে যাওয়া, যাতে আমার জ্ঞান দ্বারা সমাজ, দেশ ও উম্মাহ উপকৃত হতে পারে।

হায়াত বা জীবনে বারাকাহ : জীবদ্দশায় বেশি বেশি এমন কাজ করতে পারা বা নেক কাজে অবদান রেখে যাওয়া, যার দ্বারা মানুষ উপকৃত হতে থাকে আর কবরে এর সওয়াব পেতে থাকা।

স্বাস্থ্যে বারাকাহ : শরীর ভালো থাকা, সুস্বাস্থ্যের অধিকারী হওয়া, নীরোগ থাকা, রোগ প্রতিরোধ ক্ষমতা শরীরে শক্তিশালী হওয়া। অল্প পরিশ্রমেই দুর্বল হয়ে না যাওয়া।

পরিবার ও সন্তান-সন্ততিতে বারাকাহ : পরিবারে শান্তি ও ভালোবাসা বজায় থাকা, একে অপরের প্রতি সহযোগিতা করা এবং সন্তানরা জ্ঞানী, নেককার ও আদর্শবান হয়ে গড়ে ওঠা।

আরও পড়ুন: হজ-ওমরাহে গিয়ে গহনা কেনা ও পরা যাবে কিনা?

সমাজ-রাষ্ট্রে বারাকাহ : সমাজ ও রাষ্ট্রে সম্মানের সঙ্গে বেঁচে থাকা, ঈমান, আমল ও জীবনকর্ম সবকিছু সহজ হওয়া।

মহান আল্লাহ আমাদের বরকতময় জীবন দান করুন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ট্রাকচালক নিহত, হেলপার আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৪ এম


ঢাকা-সিলেট মহাসড়কে কাভার্ড ভ্যান উল্টে ট্রাকচালক নিহত, হেলপার আহত

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি কাভার্ড ভ্যান, বেপরোয়া ওভারটেকিংয়ের কারণে নিয়ন্ত্রণ হারিয়ে চলন্ত ট্রাকের ওপর উল্টে পড়ে, যার ফলে ট্রাকচালক নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় ট্রাকটির হেলপারও গুরুতর আহত হয়েছেন। রবিবার (২২ নভেম্বর) রাত সাড়ে ৭টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের কাঁচপুর এলাকার স্কয়ার নিট কম্পোজিট গার্মেন্টসের সামনে এই মর্মান্তিক ঘটনা ঘটে।

নিহত ট্রাকচালকের নাম মো. ইসমাইল (৪০) এবং আহত হেলপারের নাম রায়হান হোসেন (২০)। তারা দুজনই ফরিদপুর জেলার কোতোয়ালি থানার হারুকান্দি গ্রামের বাসিন্দা। কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা রবিবার রাত ৯টার দিকে দুর্ঘটনায় হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শী হানিফ জানিয়েছেন, তিনি রূপগঞ্জের গাউছিয়া থেকে কাঁচপুরের দিকে ফেরার পথে সড়কে একটি ট্রাকের ওপর কাভার্ড ভ্যানটিকে উল্টে পড়ে থাকতে দেখেন। পরে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানতে পারেন, কাভার্ড ভ্যানটি সড়কে এঁকেবেঁকে অন্য একটি যানবাহনকে ওভারটেক করার চেষ্টা করছিল। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে সেটি পাশের ট্রাকটির ওপর উল্টে পড়ে। এতে ঘটনাস্থলেই ট্রাকচালক প্রাণ হারান এবং হেলপার আহত হন।

এদিকে, ব্যস্ততম এই মহাসড়কে দুর্ঘটনার পরপরই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়, যার ফলে চরম ভোগান্তিতে পড়েন ওই পথে চলাচলকারী যাত্রী ও চালকরা।

কাঁচপুর হাইওয়ে থানার ওসি জুয়েল রানা বলেন, ‘দুর্ঘটনায় একজন নিহত এবং একজন আহত হয়েছেন। এতে দূরপাল্লার যাত্রী ও পণ্যবাহী যানবাহনের চালকরা চরম ভোগান্তিতে পড়েন। পরে দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি সরিয়ে নেওয়ার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতির গুরুত্বপূর্ণ দিকসমূহ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৬ এম


এইচএসসির পর বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রস্তুতির গুরুত্বপূর্ণ দিকসমূহ

উচ্চমাধ্যমিক (এইচএসসি) পরীক্ষার পর দেশের পাশাপাশি বিদেশের বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার স্বপ্ন অনেক শিক্ষার্থী দেখেন। যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, মালয়েশিয়া সহ বিভিন্ন দেশের বিশ্ববিদ্যালয়ে স্নাতক পর্যায়ে ভর্তির সুযোগ রয়েছে। তবে বিদেশে পড়াশোনার পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজন আগাম প্রস্তুতি, সঠিক বিশ্ববিদ্যালয় নির্বাচন, প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ এবং আর্থিক পরিকল্পনা।

শুধু ভালো ফলাফল থাকলেই বিদেশে উচ্চশিক্ষার সুযোগ নিশ্চিত হয় না। দেশ ও বিশ্ববিদ্যালয়ভেদে ভর্তির যোগ্যতা, ভাষাগত দক্ষতা, ভর্তি পরীক্ষা, বৃত্তি এবং ভিসার শর্ত আলাদা। তাই এইচএসসি পরীক্ষার পর থেকেই পরিকল্পিতভাবে প্রস্তুতি নেওয়া জরুরি।

১. পাসপোর্ট তৈরি করুন

বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করার শুরুতেই পাসপোর্ট তৈরি করে নেওয়া ভালো। বিশ্ববিদ্যালয়ে আবেদন, ভর্তি প্রক্রিয়া এবং শিক্ষার্থী ভিসার আবেদনে পাসপোর্টের তথ্য প্রয়োজন হয়।

শেষ মুহূর্তে পাসপোর্ট করতে গেলে সময়ের চাপ তৈরি হতে পারে। তাই আবেদনের সময়সীমা সামনে রেখে আগেই পাসপোর্ট তৈরি করে রাখুন।

২. ভাষাগত দক্ষতা বাড়ান

বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে ভাষাগত দক্ষতা গুরুত্বপূর্ণ। ইংরেজি মাধ্যমে পড়াশোনা করতে চাইলে বিশ্ববিদ্যালয়ভেদে আইইএলটিএস, টোয়েফল বা অন্য স্বীকৃত ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর চাওয়া হতে পারে।

কিছু বিশ্ববিদ্যালয় আবার নির্দিষ্ট শর্তে ইংরেজি দক্ষতার বিকল্প প্রমাণ গ্রহণ করে। তাই আগে পছন্দের বিশ্ববিদ্যালয়ের ভর্তি-সংক্রান্ত নির্দেশনা দেখে নিতে হবে।

এ ছাড়া জার্মানি, জাপান, চীন, দক্ষিণ কোরিয়া বা রাশিয়ার মতো দেশে স্থানীয় ভাষায় পড়াশোনা করতে চাইলে সংশ্লিষ্ট ভাষার দক্ষতাও প্রয়োজন হতে পারে।

তবে মনে রাখতে হবে, জিআরই ও জিম্যাট সাধারণত স্নাতকোত্তর পর্যায়ের নির্দিষ্ট প্রোগ্রামে বেশি প্রাসঙ্গিক। এইচএসসির পর স্নাতক পর্যায়ে ভর্তির জন্য সব শিক্ষার্থীর এসব পরীক্ষা দেওয়ার প্রয়োজন হয় না।

৩. নিজের লক্ষ্য ও পছন্দের দেশ ঠিক করুন

অন্য কেউ বিদেশে পড়তে যাচ্ছে বলে একই সিদ্ধান্ত নেওয়া উচিত নয়। উচ্চশিক্ষার জন্য বিদেশে যাওয়ার আগে নিজের আগ্রহ, পছন্দের বিষয়, ভবিষ্যৎ কর্মপরিকল্পনা এবং আর্থিক সামর্থ্য বিবেচনা করতে হবে।

কোন দেশে পড়তে চান, কোন বিষয়ে পড়বেন, বিশ্ববিদ্যালয়ের মান কেমন এবং পড়াশোনা শেষে কী ধরনের সুযোগ রয়েছে—এসব বিষয় আগে যাচাই করুন।

এ ছাড়া পরিবারের সম্মতি, জীবনযাত্রার ব্যয়, আবাসন, নিরাপত্তা এবং শিক্ষার্থী ভিসার শর্তও বিবেচনায় রাখা প্রয়োজন।

৪. একাডেমিক ফলাফলে গুরুত্ব দিন

বিদেশি বিশ্ববিদ্যালয়ে ভর্তির ক্ষেত্রে এইচএসসি ও এসএসসির ফলাফল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। অনেক বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর একাডেমিক ফলাফলের পাশাপাশি নির্দিষ্ট বিষয়ে পূর্ববর্তী পড়াশোনা ও অন্যান্য যোগ্যতা বিবেচনা করে।

বৃত্তির ক্ষেত্রেও ভালো ফলাফল বাড়তি সুবিধা দিতে পারে। তাই শুরু থেকেই পড়াশোনায় মনোযোগী হওয়া প্রয়োজন। তবে সব বিশ্ববিদ্যালয় বা বৃত্তির জন্য নির্দিষ্ট সিজিপিএ বা ফলাফলের শর্ত এক নয়।

৫. ক্রেডিট ট্রান্সফারের সুযোগ জানুন

এইচএসসি পাসের পর দেশের কোনো বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে কিছুদিন পড়াশোনা করেছেন, এমন শিক্ষার্থীরাও বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা করতে পারেন। সে ক্ষেত্রে আগের বিশ্ববিদ্যালয়ে সম্পন্ন করা কোর্সের ক্রেডিট নতুন বিশ্ববিদ্যালয়ে স্থানান্তরের সুযোগ থাকতে পারে।

তবে ক্রেডিট গ্রহণ করবে কি না, তা নির্ধারণ করে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়। এ জন্য সাধারণত প্রয়োজন হতে পারে—

একাডেমিক সার্টিফিকেট ও ট্রান্সক্রিপ্ট;

কোর্সের বিস্তারিত বিবরণ ও পাঠ্যসূচি;

কোর্সের স্তর ও মেয়াদসংক্রান্ত তথ্য;

বিশ্ববিদ্যালয়ের প্রত্যয়নপত্র বা সুপারিশ;

মূল্যায়ন ও গ্রেডিং পদ্ধতির বিবরণ;

ক্লাস, ল্যাব ও ব্যবহারিক কাজের সময়ের তথ্য;

পরীক্ষা, অ্যাসাইনমেন্ট ও প্রকল্পের বিবরণ।

৬. বৃত্তি নাকি নিজ খরচে পড়বেন, সিদ্ধান্ত নিন

বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীরা সাধারণত দুইভাবে এগিয়ে যান। কেউ সম্পূর্ণ বৃত্তি নিয়ে পড়তে চান, আবার কেউ নিজের বা পরিবারের অর্থায়নে পড়াশোনার পরিকল্পনা করেন। এর বাইরে তুলনামূলক কম খরচে ভালো বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগও খুঁজে থাকেন অনেকে।

এইচএসসি পাসের পর স্নাতক পর্যায়ে বিভিন্ন দেশের সরকারি ও বিশ্ববিদ্যালয়ভিত্তিক বৃত্তির সুযোগ খোঁজা যেতে পারে। যেমন—

জাপান সরকারের এমইএক্সটি বৃত্তি;

চীনের সরকারি বৃত্তি;

হাঙ্গেরির স্টাইপেনডিয়াম হাঙ্গেরিকাম;

রাশিয়ার সরকারি বৃত্তি;

তুরস্কের টার্কিয়ে বুরসলারি;

ব্রুনেই সরকারের বৃত্তি;

রোমানিয়ার সরকারি বৃত্তি;

ভারত ও ইন্দোনেশিয়ার বিভিন্ন বৃত্তি।

তবে এসব বৃত্তির সবগুলোতে প্রতি বছর এইচএসসি পাস শিক্ষার্থীদের জন্য স্নাতক পর্যায়ে আবেদন করার সুযোগ থাকে না। যোগ্যতা, বিষয়, আবেদনকাল ও অর্থায়নের শর্ত প্রতিবছর পরিবর্তিত হতে পারে। তাই সংশ্লিষ্ট বৃত্তির সরকারি ওয়েবসাইট থেকে হালনাগাদ তথ্য যাচাই করতে হবে।

৭. কোন কোন পরীক্ষা দিতে হবে, জেনে নিন

বিদেশে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য কোন পরীক্ষা দিতে হবে, তা নির্ভর করে দেশ ও বিশ্ববিদ্যালয়ের ওপর।

যুক্তরাষ্ট্রের কিছু বিশ্ববিদ্যালয়ে স্যাট বা অ্যাক্ট স্কোর চাওয়া হতে পারে। তবে অনেক বিশ্ববিদ্যালয়ে এসব পরীক্ষা ঐচ্ছিক বা প্রয়োজন হয় না। অন্যদিকে যুক্তরাজ্য, কানাডা, অস্ট্রেলিয়া ও ইউরোপের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সাধারণত একাডেমিক ফলাফল ও ইংরেজি দক্ষতার প্রমাণকে গুরুত্ব দেওয়া হয়।

কিছু বিষয়ে আলাদা ভর্তি পরীক্ষা বা বিষয়ভিত্তিক যোগ্যতার শর্ত থাকতে পারে। তাই আবেদন করার আগে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে ভর্তি নির্দেশনা ভালোভাবে পড়ুন।

৮. একাডেমিক লেখা ও আবেদনপত্র তৈরির দক্ষতা বাড়ান

বিদেশে উচ্চশিক্ষার আবেদনে শুধু ফলাফল ও পরীক্ষার স্কোরই নয়, ব্যক্তিগত যোগ্যতা ও পড়াশোনার লক্ষ্য তুলে ধরাও গুরুত্বপূর্ণ।

অনেক বিশ্ববিদ্যালয় বা বৃত্তির আবেদনে স্টেটমেন্ট অব পারপাস (এসওপি), পার্সোনাল স্টেটমেন্ট, মোটিভেশন লেটার বা রাইটিং স্যাম্পল চাওয়া হয়। এসব লেখায় কেন নির্দিষ্ট বিষয়ে পড়তে চান, ভবিষ্যৎ পরিকল্পনা কী এবং সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কেন বেছে নিয়েছেন—তা স্পষ্টভাবে তুলে ধরতে হয়।

তাই ইংরেজিতে প্রাতিষ্ঠানিক ও একাডেমিক লেখার অনুশীলন করা প্রয়োজন। আবেদনপত্রে নিজের প্রকৃত অভিজ্ঞতা, আগ্রহ ও অর্জন তুলে ধরুন।

৯. প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত রাখুন

বিদেশে বিশ্ববিদ্যালয়ে আবেদন করতে সাধারণত বেশ কিছু নথি প্রয়োজন হয়। বিশ্ববিদ্যালয় ও দেশের নিয়ম অনুযায়ী তালিকায় পার্থক্য থাকতে পারে। তবে আগে থেকেই যেসব কাগজপত্র প্রস্তুত রাখা ভালো—

বৈধ পাসপোর্ট;

এসএসসি ও এইচএসসি পরীক্ষার সনদ ও নম্বরপত্র;

ইংরেজি দক্ষতা পরীক্ষার স্কোর;

ব্যক্তিগত বিবরণী বা এসওপি;

শিক্ষকের কাছ থেকে সুপারিশপত্র;

আর্থিক সামর্থ্যের প্রমাণ, যদি চাওয়া হয়;

প্রয়োজন অনুযায়ী ছবি ও অন্যান্য সহায়ক নথি।

কিছু বিশ্ববিদ্যালয়ে অনলাইনে আবেদন করলেই হয়। আবার কোনো কোনো ক্ষেত্রে কাগজপত্রের সত্যায়িত কপি বা মূল নথি ডাকযোগে পাঠাতে হতে পারে। তাই আবেদন করার আগে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের নির্দেশনা অনুসরণ করতে হবে।

১০. পড়াশোনার সম্ভাব্য খরচ হিসাব করুন

বিদেশে উচ্চশিক্ষার ব্যয় নির্ভর করে দেশ, বিশ্ববিদ্যালয়, বিষয়, শহর এবং জীবনযাত্রার ধরনের ওপর। শুধু টিউশন ফি নয়, আবাসন, খাবার, যাতায়াত, স্বাস্থ্যবিমা, ভিসা ও বিমানভাড়ার খরচও হিসাব করতে হবে।

মালয়েশিয়া বা চীনের কিছু বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক কম খরচে পড়ার সুযোগ থাকতে পারে। অন্যদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া ও ইউরোপের অনেক দেশে পড়াশোনা ও বসবাসের ব্যয় বেশি হতে পারে।

বৃত্তি পেলে টিউশন ফি, আবাসন বা জীবনযাত্রার ব্যয়ের পুরোটা কিংবা নির্দিষ্ট অংশ বহন করা হতে পারে। তবে বৃত্তি পেলেও বিমানভাড়া, ভিসা, বিমা ও প্রাথমিক খরচের জন্য অর্থের প্রয়োজন হতে পারে।

১১. সুপারিশপত্র সংগ্রহ করুন

বিদেশে উচ্চশিক্ষার আবেদনে লেটার অব রিকমেন্ডেশন বা সুপারিশপত্র গুরুত্বপূর্ণ হতে পারে। সাধারণত শিক্ষার্থীর একাডেমিক যোগ্যতা, দক্ষতা ও ব্যক্তিগত গুণাবলি সম্পর্কে জানেন—এমন শিক্ষক বা শিক্ষাপ্রতিষ্ঠানের দায়িত্বশীল ব্যক্তির কাছ থেকে সুপারিশপত্র নেওয়া যায়।

সুপারিশপত্রে শিক্ষার্থীর পড়াশোনার আগ্রহ, দায়িত্বশীলতা, দক্ষতা ও সম্ভাবনা সম্পর্কে বাস্তব তথ্য থাকা জরুরি। তাই যিনি আপনাকে ভালোভাবে চেনেন, এমন ব্যক্তির কাছ থেকেই সুপারিশ নেওয়া উচিত।

১২. বৃত্তির তথ্য কোথায় পাবেন?

বিদেশে উচ্চশিক্ষার বৃত্তি খুঁজতে প্রথমেই পছন্দের দেশের সরকারি ও বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট দেখতে হবে। পাশাপাশি বাংলাদেশে অবস্থিত সংশ্লিষ্ট দেশের দূতাবাস ও শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত বিজ্ঞপ্তিও অনুসরণ করা যেতে পারে।

বৃত্তি খোঁজার সময় কয়েকটি বিষয় যাচাই করুন—

আবেদন করার যোগ্যতা;

কোন পর্যায়ের শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন;

আবেদনের শেষ তারিখ;

বৃত্তিতে কী কী খরচ অন্তর্ভুক্ত;

ভাষাগত দক্ষতার শর্ত;

নির্বাচনের পদ্ধতি।

শুধু সামাজিক যোগাযোগমাধ্যমের বিজ্ঞাপন বা অনানুষ্ঠানিক তথ্যের ওপর নির্ভর না করে বৃত্তির মূল ওয়েবসাইট থেকে তথ্য নিশ্চিত হওয়া জরুরি।

বিদেশে উচ্চশিক্ষার সুবিধা কী?

বিদেশে পড়াশোনার মাধ্যমে শিক্ষার্থীরা নতুন শিক্ষা ও সংস্কৃতির সঙ্গে পরিচিত হওয়ার সুযোগ পান। পাশাপাশি ব্যক্তিগত দক্ষতা ও ভবিষ্যৎ কর্মজীবনের জন্যও নানা অভিজ্ঞতা অর্জন করতে পারেন।

আত্মনির্ভরশীলতা: পরিবার থেকে দূরে থাকায় নিজের দৈনন্দিন কাজ, সময় ব্যবস্থাপনা ও আর্থিক সিদ্ধান্ত নিজেকেই নিতে হয়। এতে দায়িত্বশীলতা ও আত্মনির্ভরশীলতা বাড়তে পারে।

আধুনিক শিক্ষা ও গবেষণা: অনেক বিদেশি বিশ্ববিদ্যালয়ে গবেষণা, ব্যবহারিক শিক্ষা, আধুনিক প্রযুক্তি ও আন্তর্জাতিক মানের একাডেমিক পরিবেশে পড়াশোনার সুযোগ রয়েছে।

ক্যারিয়ার গঠনের সুযোগ: আন্তর্জাতিক ডিগ্রি, গবেষণার অভিজ্ঞতা ও বহুজাতিক পরিবেশে কাজের দক্ষতা ভবিষ্যৎ কর্মজীবনে সহায়ক হতে পারে। তবে চাকরির সুযোগ নির্ভর করে বিষয়, দক্ষতা, অভিজ্ঞতা ও সংশ্লিষ্ট দেশের শ্রমবাজারের ওপর।

পার্টটাইম কাজ: কিছু দেশে আন্তর্জাতিক শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নির্দিষ্ট সময় কাজের অনুমতি দেওয়া হয়। তবে কাজের সময় ও শর্ত দেশ এবং ভিসার নিয়ম অনুযায়ী আলাদা। পার্টটাইম কাজের আয়ের ওপর নির্ভর করে সম্পূর্ণ পড়াশোনার ব্যয় মেটানোর পরিকল্পনা করা ঠিক নয়।

আন্তর্জাতিক অভিজ্ঞতা: বিভিন্ন দেশের শিক্ষার্থী ও শিক্ষকদের সঙ্গে যোগাযোগের মাধ্যমে নতুন ধারণা, ভাষা ও সংস্কৃতি সম্পর্কে জানার সুযোগ তৈরি হয়।

বিদেশে উচ্চশিক্ষার পরিকল্পনা সফল করতে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো আগেভাগে প্রস্তুতি নেওয়া। পছন্দের দেশ ও বিশ্ববিদ্যালয় নির্বাচন, ভর্তি যোগ্যতা যাচাই, প্রয়োজনীয় পরীক্ষা, কাগজপত্র এবং আর্থিক পরিকল্পনা— সবকিছু ধাপে ধাপে এগিয়ে নিতে হবে। এতে এইচএসসি পাসের পর বিদেশে পড়াশোনার স্বপ্ন বাস্তবায়নের পথ অনেকটাই সহজ হতে পারে।

জীবনবৃত্তান্ত, যদি প্রয়োজন হয়;

প্রয়োজনীয় কাগজপত্র;

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা ১ লাখ টনে উন্নীত করার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৭ এম


টিসিবির পণ্য সংরক্ষণ সক্ষমতা ১ লাখ টনে উন্নীত করার উদ্যোগ

ঢাকা, ২৩ নভেম্বর, ২০২৬ : ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি) নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত সক্ষমতা বৃদ্ধি, সরবরাহ ব্যবস্থাপনার শক্তিশালীকরণ এবং ভোক্তাদের জন্য পণ্যের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে গুদামজাতকরণের সক্ষমতা বাড়ানোর উদ্যোগ গ্রহণ করেছে। সংস্থাটি আগামী এক থেকে দেড় বছরের মধ্যে নিজেদের পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার পরিকল্পনা করছে।

এ লক্ষ্যে, টিসিবি নিজস্ব গুদাম নির্মাণের পাশাপাশি ভাড়া করা গুদামের সংখ্যা বৃদ্ধি করছে। টিসিবির চেয়ারম্যান ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ ফয়সল আজ বাসসকে এ তথ্য জানিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ‘অতিরিক্ত গুদাম ভাড়া নেওয়ার পাশাপাশি নিজেদের গুদাম নির্মাণের মাধ্যমে আমাদের সংরক্ষণ সক্ষমতা বাড়ানো হচ্ছে।’ বর্তমানে টিসিবির মোট পণ্য সংরক্ষণ সক্ষমতা প্রায় ৬৪ হাজার ৭৫৩ মেট্রিক টন, যা নতুন গুদাম যুক্ত হলে চলতি বছরের ডিসেম্বরের মধ্যে প্রায় ৭৫ হাজার মেট্রিক টনে উন্নীত হবে বলে আশা করা হচ্ছে।

টিসিবির নিজস্ব গুদামের সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার লক্ষ্যমাত্রা দীর্ঘমেয়াদে নির্ধারণ করা হয়েছে। আগামী বছর এ পরিকল্পনা বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় কাজ শুরু করার কথা রয়েছে। ফয়সল আজাদ বলেন, ‘আমরা আগামী এক থেকে দেড় বছরের মধ্যে টিসিবির নিজস্ব পণ্য সংরক্ষণ সক্ষমতা এক লাখ মেট্রিক টনে উন্নীত করার বিষয়টি পরিকল্পনা করছি।’

গুদাম সম্প্রসারণের পাশাপাশি, পণ্যের বাফার স্টক বা আপৎকালীন মজুত বাড়ানোর উদ্যোগও নিয়েছে সংস্থাটি। এ জন্য প্রয়োজনীয় অবকাঠামো, মজুতের পরিমাণ ও ব্যবস্থাপনা নির্ধারণে একটি সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই সমীক্ষা সম্পন্ন হতে প্রায় এক বছর সময় লাগতে পারে।

টিসিবির চেয়ারম্যান বলেন, ‘বাফার স্টক বাড়ানোর লক্ষ্যে আমরা সম্ভাব্যতা সমীক্ষার কাজ শুরু করেছি।’ এই উদ্যোগের মূল লক্ষ্য হলো বাজারে চাহিদার আকস্মিক পরিবর্তন, পণ্য সংগ্রহে বিলম্ব কিংবা সরবরাহ ব্যবস্থায় কোনো বিঘ্ন দেখা দিলে তা মোকাবিলায় পর্যাপ্ত মজুত নিশ্চিত করা। একই সঙ্গে, বেশি পরিমাণে পণ্য সংগ্রহ ও প্রয়োজন অনুযায়ী বিতরণের ক্ষেত্রে টিসিবির সক্ষমতা বৃদ্ধি পাবে।

টিসিবি তার নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রি কার্যক্রম পরিচালনার জন্য অন্তত এক মাসের বিতরণ চাহিদা মেটানোর মতো মজুত রাখতে চায়। পাশাপাশি পরিচালনাগত প্রয়োজনে আরও এক মাসের সমপরিমাণ পণ্য সংরক্ষণের সক্ষমতা গড়ে তোলার বিষয়টিও বিবেচনা করা হচ্ছে।

বিশেষ করে, পবিত্র রমজান মাসের মতো গুরুত্বপূর্ণ মৌসুমে নিত্যপ্রয়োজনীয় পণ্যের চাহিদা বেড়ে যায়। এ সময় বাজারে পণ্যের সরবরাহ স্বাভাবিক রাখতে আগাম পণ্য সংগ্রহ ও সংরক্ষণের প্রয়োজন হয়। গুদাম সক্ষমতা বাড়লে টিসিবির পক্ষে আগেভাগে বেশি পরিমাণ পণ্য সংগ্রহ করে প্রয়োজন অনুযায়ী বাজারে সরবরাহ করা সহজ হবে।

বর্তমানে, নিয়মিত ভর্তুকিমূল্যে পণ্য বিক্রির পাশাপাশি ট্রাকের মাধ্যমে পণ্য বিতরণ করে আসছে টিসিবি। এ কার্যক্রমে উপকারভোগীর সংখ্যা, পণ্য সংগ্রহের পরিমাণ এবং বিতরণের সময়সূচির ওপর ভিত্তি করে গুদামের চাহিদা নির্ধারিত হয়।

নিজস্ব ও ভাড়া করা গুদামের সমন্বয়ে স্বল্পমেয়াদে সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর পাশাপাশি দীর্ঘমেয়াদে স্থায়ী অবকাঠামো গড়ে তোলার পরিকল্পনা নিয়েছে সংস্থাটি। সম্ভাব্যতা সমীক্ষার ফলাফলের ভিত্তিতে বাফার স্টক বাড়ানোর পরিমাণ ও বাস্তবায়ন কৌশল চূড়ান্ত করা হবে।

টিসিবির এ উদ্যোগ বাস্তবায়িত হলে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মজুত ও সরবরাহ ব্যবস্থাপনা আরও শক্তিশালী হবে। পাশাপাশি, সরকারের সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় স্বল্প আয়ের মানুষের কাছে সাশ্রয়ী মূল্যে পণ্য পৌঁছে দেওয়ার সক্ষমতাও বৃদ্ধি পাবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ ইং

১০:৫৯ এম


ইরানের হামলার জন্য ডেমোক্র্যাটদের দায়ী করলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ডেমোক্র্যাটদের দায়ী করেছেন যুক্তরাষ্ট্রের শেয়ারবাজারে বড় দরপতন এবং ইরানের হামলার বৃদ্ধি ঘটানোর জন্য। তিনি দাবি করেছেন, মধ্যবর্তী নির্বাচনে ডেমোক্র্যাটরা জয়ী হলে এমন পরিস্থিতি সৃষ্টি হবে, যা তিনি পূর্বে ভবিষ্যদ্বাণী করেছিলেন।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ট্রাম্প জানিয়েছেন, আগামী ৩ নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন সম্পর্কে তিনি দুটি বিষয় আগেই উল্লেখ করেছিলেন। প্রথমত, তিনি বলেছিলেন যে, ডেমোক্র্যাটরা নির্বাচনে জয়ী হলে শেয়ারবাজারে বড় ধরনের দরপতন ঘটবে। দ্বিতীয়ত, তিনি পূর্বাভাস দিয়েছিলেন যে, ইরান হামলার মাত্রা বাড়িয়ে আরও আক্রমণাত্মক হয়ে উঠবে।

ট্রাম্পের মতে, তার উল্লিখিত দুই পূর্বাভাস বাস্তবে ঘটেছে। তিনি দাবি করেন, গত এক সপ্তাহে ইরান গত এক বছরের যেকোনো সময়ের তুলনায় বেশি ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। তবে তিনি উল্লেখ করেছেন যে, এসব হামলায় কোনো ক্ষয়ক্ষতি হয়নি।

মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, ইরানের নেতারা ডেমোক্র্যাটদের দুর্বল, অকার্যকর এবং দেশ ধ্বংসকারী হিসেবে মনে করেন। তবে তিনি এমন পরিস্থিতি কোনোভাবেই ঘটতে দেবেন না বলে জানান।

ট্রাম্প বলেন, তেলের দাম বেশি রাখতে ডেমোক্র্যাট ও ইরান ‘প্রাণপণ চেষ্টা’ চালিয়েছে। তবে নির্বাচনের পর তেলের দাম রেকর্ড পরিমাণ কমেছে বলে তিনি দাবি করেছেন।

তবে ট্রাম্পের এসব বক্তব্যের পক্ষে বিস্তারিত তথ্য বা প্রমাণ তুলে ধরা হয়নি।

তথ্যসূত্র: আল জাজিরা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৬
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%