০২:২৯ পি.এম
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় আকরাম সরকার নামে এক যুবককে কুপিয়ে হত্যার অভিযোগে পুলিশ তার বন্ধু মারুফ তালুকদারকে আটক করেছে। জানা গেছে, মারুফ ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী।
শুক্রবার রাতে উপজেলার গয়হাট্টা কোনাগাঁতী গ্রামে এই হত্যাকাণ্ডটি ঘটে।
আকরাম সরকার আব্দুর রহিম সরকারের ছেলে এবং অভিযুক্ত মারুফ তালুকদার গয়হাট্টা খোশালপুর গ্রামের মোহাম্মদ তালুকদারের সন্তান। পারিবারিক সূত্রে জানা যায়, মারুফ আকরামের বন্ধু।
আরও পড়ুন: শাবিপ্রবির ছাত্রীকে যৌন হয়রানির অভিযোগ সেলসম্যানের বিরুদ্ধে
আকরামের বাবা আব্দুর রহিম জানান, শুক্রবার বিকেল বেলায় মারুফ ফোন করে আকরামকে বাড়ি থেকে ডেকে নেন। এরপর সন্ধ্যার পর আকরামের মুঠোফোন বন্ধ হয়ে যায়। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে আকরামের খোঁজ করতে থাকেন কিন্তু তার সন্ধান পাননি। পরে মারুফের বাড়িতে গিয়ে তারা আকরামের রক্তাক্ত মরদেহ দেখতে পান। এ সময় মারুফ একটি কক্ষে ছিলেন বলে জানা গেছে।
পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মারুফকে আটক করে। পরে আকরামের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়।
উল্লাপাড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদী হাসান জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে অভিযুক্তকে আটক করে এবং মরদেহ উদ্ধার করে মর্গে পাঠায়। হত্যাকাণ্ডের কারণ এখনও জানা যায়নি এবং ঘটনার রহস্য উদ্ঘাটনে পুলিশ কাজ করছে।
আরও পড়ুন: কুষ্টিয়ায় ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন