ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

সিংড়ায় কৃষকদের বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ


সিংড়ায় কৃষকদের বিনামূল্যে পেঁয়াজ বীজ ও সার বিতরণ

নাটোরের সিংড়ায় ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য বিনামূল্যে শীতকালীন পেঁয়াজের বীজ, সার, বালাইনাশক ও বীজ সংরক্ষণ উপকরণ বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার বিকেল ৪ টায় উপজেলা কৃষক প্রশিক্ষণ হলরুমে, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে, ৪০ জন কৃষকের মাঝে এই কৃষি প্রণোদনা বিতরণ করতে আয়োজন করা হয়।

অনুষ্ঠানের পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত। তিনি উপস্থিত থেকে বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন। এ ছাড়াও, অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ খন্দকার ফরিদ, উপজেলা বিএনপির সদস্য সচিব অধ্যাপক শারফুল ইসলাম, তাজপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শাহাদত হোসেন, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা শাহাদত হোসেন, সিংড়া ডায়াবেটিক সমিতির সাধারণ সম্পাদক মিলন হোসেন এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি হিরাদুল ইসলাম প্রমূখ।

আরও পড়ুন: ৭ নভেম্বরের চেতনায় দেশকে সমৃদ্ধ করতে হবে: সিসিক প্রশাসক

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াইহাজারে আসামিপক্ষের হামলায় ডিবির ৩ সদস্য আহত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


আড়াইহাজারে আসামিপক্ষের হামলায় ডিবির ৩ সদস্য আহত

নারায়ণগঞ্জের রূপগঞ্জের গাউছিয়া এলাকায় আসামি গ্রেপ্তার অভিযানে গিয়ে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) দক্ষিণ বিভাগের তিন সদস্য মারধর হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

পুলিশের অভিযোগ অনুযায়ী, পরে আহত তিনজনকে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে গিয়ে আবারও মারধর করা হয়েছে।

গুরুতর আহত অবস্থায় তাঁদের উদ্ধার করে সংশ্লিষ্ট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। আহতদের মধ্যে উপপরিদর্শক (এসআই) মামুন মাতুব্বরের অবস্থা গুরুতর বলে জানা গেছে।

পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গত বৃহস্পতিবার (১৮ জুন) বিকেল তিনটার দিকে ঢাকা ডিবি দক্ষিণ বিভাগের চার সদস্যের একটি দল রূপগঞ্জের গাউছিয়া এলাকায় একটি মামলার আসামিকে গ্রেপ্তারের জন্য যায়। এ সময়, আসামিপক্ষের লোকজন জড়ো হয়ে তাদের ওপর হামলা চালানোর ঘটনা ঘটে।

একপর্যায়ে তিন পুলিশ সদস্যকে মারধর করে একটি পিকআপে তুলে আড়াইহাজার উপজেলার উচিতপুরা ইউনিয়নের শান্তিনগর বাজারে নিয়ে যাওয়া হয় এবং সেখানে তাদের উপর আবারও মারধর করা হয় বলে অভিযোগ রয়েছে।

খবর পেয়ে আড়াইহাজার থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহত তিন সদস্যকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। আহতদের মধ্যে রয়েছেন এসআই মামুন মাতুব্বর, সহকারী উপপরিদর্শক (এএসআই) আমান উল্লাহ এবং কনস্টেবল কবির আহম্মেদ।

পুলিশ জানায়, ডিবির আরেক সদস্য কনস্টেবল আকাশ আহমেদ হামলার সময় পাশের একটি ওয়াশরুমে থাকায় তিনি হামলার শিকার হননি। পরে তিনি তাদের ব্যবহৃত মাইক্রোবাস নিয়ে আড়াইহাজার থানায় এসে ঘটনার বিষয়ে পুলিশকে অবহিত করেন।

আড়াইহাজার থানার ওসি মো. সবজেল হোসেন জানিয়েছেন, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। আরও জানা গেছে, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা নিয়ে তদন্ত চলছে। পরে বিস্তারিত জানানো হবে।

নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানিয়েছেন, ঢাকা জেলা ডিবির কয়েকজন কর্মকর্তা রূপগঞ্জের ভুলতা এলাকায় এসেছিলেন। তারা সাদা পোশাকে ছিল, ইউনিফর্ম না থাকায় জনরোষের শিকার হয়েছেন। পরে সোনারগাঁ থানা ও আড়াইহাজার থানা পুলিশ তাদের উদ্ধার করে। বর্তমানে তাদের আড়াইহাজার থানা পুলিশের হেফাজতে রাখা হয়েছে। এ বিষয়ে ঢাকা জেলা ডিবি পুলিশের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মান্দায় জাতীয় ফল মেলার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৩৩ পি.এম


মান্দায় জাতীয় ফল মেলার উদ্বোধন

নওগাঁর মান্দা উপজেলায় কৃষি সমপ্রসারণ অধিদপ্তরের আয়োজনে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন করা হয়েছে। ‘করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস’। এই প্রতিপাদ্যকে সামনে রেখে ১৮ থেকে ২০ জুন পর্যন্ত এ মেলা অনুষ্ঠিত হচ্ছে।

মেলায় দেশীয় বিভিন্ন মৌসুমি ফলের প্রদর্শনী, ফল চাষে আধুনিক প্রযুক্তির ব্যবহার, ফল সংরক্ষণ পদ্ধতি এবং কৃষকদের জন্য পরামর্শ সেবা প্রদান করা হচ্ছে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শায়লা শারমিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আরিফুল ইসলাম, অতিরিক্ত কৃষি কর্মকর্তা সীমা কর্মকার, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা রুমেলা খাতুন, সহকারী কৃষি সম্প্রসারণ কর্মকর্তা আজিমুদ্দিন, এবং উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা শহীদুল্লাহ।

এছাড়াও উপজেলার সকল উপসহকারী কৃষি কর্মকর্তা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা জানা যায়, ফল চাষে কৃষকদের আগ্রহ বৃদ্ধি, নিরাপদ ও পুষ্টিকর খাদ্য উৎপাদন এবং বাণিজ্যিক ফল চাষ সম্প্রসারণের লক্ষ্যে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলায় উপজেলার বিভিন্ন এলাকার কৃষক, ফলচাষি, শিক্ষার্থী ও সাধারণ দর্শনার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ লক্ষ্য করা গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাসিক প্রশাসকের সাথে শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৩৫ পি.এম


রাসিক প্রশাসকের সাথে শিক্ষক ও কর্মকর্তাদের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক জনাব মোঃ মাহফুজুর রহমান রিটন মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করতে আসেন বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠান ও সংগঠনের প্রতিনিধিবৃন্দ। বুধবার (১৭ জুন) নগর ভবনে রাসিক প্রশাসকের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন তারা। ছোটবনগ্রাম মাধ্যমিক আদর্শ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোসা. উাহিমা মল্লিক, সহকারী শিক্ষক মো. আমিনুর রহমান, মো. আলমগীর কবির, মোসা. জেসমিন আরা, মোসলেমা ফেরদৌসী প্রমুখ রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। এছাড়া, জনতা ব্যাংক হড়গ্রাম শাখার ব্যবস্থাপক মো. সাফিকুর ইসলাম, মহিলা শাখা ব্যবস্থাপক গোলাম মোস্তফা, কর্পোরেট শাখার সিনিয়র অফিসার আব্দুস সালাম, সিনিয়র অফিসার মোজাফফর হোসেন প্রমুখও ফুলেল শুভেচ্ছা জ্ঞাপন করেন। তাছাড়া, রাসিক প্রশাসকের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন ১৪নং ওয়ার্ডের বাসিন্দা এবং নগরীর বিভিন্ন ব্যক্তি ও শ্রেণীপেশার মানুষ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমালোচনার মুখে রোনালদোর পাশে দাঁড়ালেন রুনি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৮ই জুন, ২০২৬ ইং

১০:৩৬ পি.এম


সমালোচনার মুখে রোনালদোর পাশে দাঁড়ালেন রুনি

কঙ্গোর বিপক্ষে গতকাল মাঠে নেমেই রেকর্ড গড়েছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।

লিওনেল মেসির পর দ্বিতীয় খেলোয়াড় হিসেবে ষষ্ঠ বিশ্বকাপ খেলছেন পর্তুগিজ মহাতারকা।

কিন্তু আসরের শুরুটা তেমন ভালো হয়ে ওঠেনি আন্তর্জাতিক ফুটবলে ইতিহাসের সর্বোচ্চ গোলদাতার।

কঙ্গোর বিপক্ষে গতকালকের ম্যাচে রোনালদো নিজেই নিজের ছায়া হয়ে ছিলেন।

পারফরম্যান্সে ছিল না তার স্বভাবসুলভ ধার, দুয়েকবার বল জালে জড়ানোর সুযোগ পেলেও কোনোটিই কাজে লাগাতে পারেননি।

এমন পারফরম্যান্সের পরে রোনালদোকে নিয়ে সমালোচনার ঝড় উঠেছে।

অনেকেই পর্তুগালের পয়েন্ট হারানোর পেছনে রোনালদোর গোল না পাওয়াকে দায়ী করেছেন।

এই কঠিন সময়ে সাবেক ইংলিশ কিংবদন্তি এবং ম্যানচেস্টার ইউনাটেডে রোনালদোর সাবেক সতীর্থ ওয়েইন রুনি রোনালদোর পাশে দাঁড়িয়েছেন।

রুনির মতে, ম্যাচে জয় না পাওয়ার পেছনে রোনালদোর শুধু একার দায় নয়।

বরং রোনালদোর চেয়ে বাকিদের বেশি দায়ী করছেন তিনি।

এই প্রসঙ্গে পর্তুগালের প্রধান দুই মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ এবং বার্নার্ডো সিলভাকে রীতিমতো ধুয়ে দিয়েছেন রোনালদো।

পর্তুগালের বিষয়ে কথা বলতে গিয়ে রুনি বলেছেন, 'পুরো ম্যাচে ব্রুনো কিংবা বার্নার্ডো—ক্রিস্টিয়ানোর জন্য একটিও পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি।

সুযোগ তৈরি করা তো বাদই দিন, তারা নিজেরাও কোন গোল করতে পারেনি।'

তিনি আরও বলেন, 'সবাই রোনালদোকে বেঞ্চে বসানের দাবি তুলছে, আমার কাছে এর কোনো যৌক্তিকতা নেই; কারণ সে তো কোনো বলের জোগানই পাচ্ছে না।'

চলতি বিশ্বকাপ শুরুর আগে পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্ডেজকে নিয়ে আলোচনা ছিল প্রচুর।

তবে গতকাল তিনিও ছিলেন বেশ নিষ্প্রভ।

সুতরাং, রুনি কাঠগড়ায় তুলেছেন তাকে, 'এই বিশ্বকাপে ব্রুনোর পর্তুগালের সেরা খেলোয়াড় হওয়ার কথা ছিল, এমনকি সে গোল্ডেন বলের অন্যতম দাবিদার।

এই ম্যাচে সে ঠিক কী করেছে? আর গণমাধ্যমই বা কেন তাকে একই মাপকাঠিতে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে না?'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%