ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

নাইজেরিয়ায় মসজিদে হামলার পর ৬০০ জন অপহরণের দাবি


নাইজেরিয়ায় মসজিদে হামলার পর ৬০০ জন অপহরণের দাবি

নাইজেরিয়ার উত্তর-মধ্যাঞ্চলীয় নাইজার রাজ্যে একটি মসজিদে হামলার পর স্থানীয় বাসিন্দাদের দাবি অনুযায়ী প্রায় ৬০০ নারী, শিশু ও বয়স্ক ব্যক্তিকে অপহরণ করা হয়েছে। ঘটনাটির সঙ্গে একটি সশস্ত্র গোষ্ঠী একটি ভিডিও প্রকাশ করেছে।

গত রবিবার ফেসবুক ও হোয়াটসঅ্যাপে ছড়িয়ে পড়া সেই ভিডিওতে দেখা যায়, একটি জঙ্গল এলাকায় অনেক মানুষ মাটির ওপর বসে আছে, এবং তাদের চারপাশে কয়েকজন অস্ত্রধারী দাঁড়িয়ে রয়েছে। ভিডিওতে শিশুদের কান্নার আওয়াজও শোনা যায়। যাইহোক, রয়টার্স জানিয়েছে যে তারা স্বাধীনভাবে ভিডিওটির সত্যতা যাচাই করতে পারেনি।

এই বিষয়ে মন্তব্যের জন্য নাইজেরিয়ার পুলিশ ও রাজ্য কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের মতে, শুক্রবার জুমার নামাজের সময় ডেকারা গ্রামের একটি মসজিদে বন্দুকধারীরা মুসল্লিদের ওপর হামলা চালায়। একই সময়ে আশপাশের কয়েকটি এলাকাতেও হামলা করা হয় এবং মানুষকে অপহরণ করা হয়।

আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে : হারুনুর রশীদ আজাদ

পুলিশ পূর্বে মসজিদে হামলার ঘটনাটি নিশ্চিত করলেও, কতজনকে অপহরণ করা হয়েছে সেটি নিশ্চিত করতে পারেনি। ভিডিওতে হাউসা ভাষায় কথা বলা এক বন্দুকধারী অপহৃতদের পরিবারের সদস্যদের উদ্দেশ্যে বক্তব্য দেন এবং ভিডিওতে উপস্থিত ব্যক্তিদের মধ্যে নিজেদের স্বজনদের শনাক্ত করার জন্য আহ্বান জানান।

স্থানীয় বাসিন্দা জামিলু ইব্রাহিম জানান, অপহৃতদের মধ্যে অনেক নারী, মা এবং শিশু রয়েছে। তিনি নাইজেরিয়ার কেন্দ্রীয় ও রাজ্য সরকারের কাছে তাদের দ্রুত মুক্তির দাবি জানান। নাইজেরিয়ার উত্তর-পশ্চিম ও উত্তর-মধ্যাঞ্চলের বিভিন্ন এলাকায় মুক্তিপণের জন্য গণ-অপহরণ দীর্ঘদিন ধরে একটি বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে। সশস্ত্র দলগুলো প্রায়ই গ্রামে, স্কুলে ও মহাসড়কে হামলা চালিয়ে মানুষকে অপহরণ করে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চাঁপাইনবাবগঞ্জে অধিক মূল্যে সার বিক্রি ও অবৈধ মজুত: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ শাহিন, চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


চাঁপাইনবাবগঞ্জে অধিক মূল্যে সার বিক্রি ও অবৈধ মজুত: ডিলারকে ১ লাখ টাকা জরিমানা

সরকার নির্ধারিত মূল্যের তুলনায় বেশি দামে সার বিক্রির অভিযোগে এবং গুদামে অবৈধভাবে সার মজুত রাখার অপরাধে এক খুচরা ডিলারকে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

আজ দুপুর ১:৩০ টায় সদর উপজেলার ঝিলিম ইউনিয়নের হোসেনডাঙ্গা এলাকায় 'মেসার্স ইসলাম ট্রেডার্স' নামক দোকানে পরিচালিত বিশেষ অভিযানের মাধ্যমে এই দণ্ডাদেশ প্রদান করা হয়।

অভিযান পরিচালনাকালীন সময়ে দোকানের মালিক মোঃ নুর ইসলাম (৫০) (পিতা: মোঃ নুরফস আলী)-কে ১ লাখ টাকা অর্থদণ্ড আরোপ করা হয় এবং তা তাৎক্ষণিকভাবে আদায় করা হয়। এসময় ডিলারের গুদাম থেকে মোট ৪১০ বস্তা অবৈধভাবে মজুতকৃত সার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত সারগুলোর মধ্যে রয়েছে:

ইউরিয়া: ২৫৯ বস্তা

ডিএপি: ১০৬ বস্তা

টিএসপি: ৪৫ বস্তা

এখন উদ্ধারকৃত সারগুলো দ্রুত সরকার নির্ধারিত দামে কৃষকদের কাছে বিক্রি করার নির্দেশ দেওয়া হয়েছে। ঝিলিম ইউনিয়নের উপ-সহকারী কৃষি কর্মকর্তা মোঃ জিয়াউর রহমানকে এই সারগুলো সততার সাথে বিক্রি করে বিক্রয়লব্ধ অর্থ দোকান মালিককে বুঝিয়ে দেওয়ার দায়িত্ব প্রদান করা হয়েছে।

সদর উপজেলা কৃষি বিভাগ এবং সদর মডেল থানা পুলিশের যৌথ সহায়তায় এই অভিযানে সফলভাবে পরিচালিত হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত রাখার বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

উদ্ভাবননির্ভর শিল্প উন্নয়নে গুরুত্বারোপ করলেন অর্থমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৩ পি.এম


উদ্ভাবননির্ভর শিল্প উন্নয়নে গুরুত্বারোপ করলেন অর্থমন্ত্রী

ঢাকা, ২৪ আগস্ট, ২০২৬ : অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, গবেষক এবং উদ্যোক্তাদের উদ্ভাবনী অর্জনের স্বীকৃতি দেওয়া কেবল বিআইআরডিআই’র আওতাভুক্ত গবেষক এবং উদ্যোক্তাদের নয়, বরং দেশজুড়ে প্রযুক্তিগত অগ্রগতিতে নিয়োজিত বৃহত্তর গবেষক ও উদ্ভাবক সমাজকেও ব্যাপকভাবে অনুপ্রাণিত করবে।

তিনি বলেন, শিল্প খাতে উদ্ভাবন এবং উন্নয়নে অবদান রাখা গবেষক, উদ্ভাবক ও উদ্যোক্তাদের স্বীকৃতি দিতে স্কিলস ফর ইন্ডাস্ট্রি কম্পিটিটিভনেস অ্যান্ড ইনোভেশন প্রোগ্রাম (সিসিপ) যে উদ্যোগ গ্রহণ করেছে, তা প্রশংসনীয়।

রাজধানীর একটি হোটেলে অনুষ্ঠিত বাংলাদেশ ইন্ডাস্ট্রি রিসার্চ ডেভেলপমেন্ট অ্যান্ড ইনোভেশন (বিআইআরডিআই) উদ্যোগের আওতায় আয়োজিত স্বীকৃতি ও পুরস্কার প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

অর্থমন্ত্রী বলেন, এ উদ্যোগ দেশের শিল্প সক্ষমতা বৃদ্ধি এবং উদ্ভাবনকে উৎসাহিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ পরিচালিত সিসিপের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে শিল্প উন্নয়নে উদ্ভাবনী অর্জন ও গুরুত্বপূর্ণ অবদানের জন্য নির্বাচিত গবেষক, উদ্ভাবক, ও উদ্যোক্তাদের আনুষ্ঠানিকভাবে স্বীকৃতি প্রদান করা হয়।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ বিভাগের সচিব এবং সিসিপের জাতীয় প্রোগ্রাম পরিচালক ড. মো. খায়েরুজ্জামান মজুমদার। তিনি বলেন, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) সহযোগিতায় অর্থ বিভাগের বাস্তবায়নের অধীনে বিআইআরডিআই উদ্যোগটি এমনভাবে প্রণয়ন করা হয়েছে, যা বাস্তবমুখী এবং শিল্পবান্ধব সমাধানের বিকাশের মাধ্যমে উৎপাদনশীলতা বৃদ্ধি, আন্তর্জাতিক সক্ষমতা সুসংহতকরণ, এবং দক্ষ জনশক্তির ভিত্তি সুদৃঢ় করবে।

তিনি আরও বলেন, বিআইআরডিআই উদ্যোগটি সিসিপের মূল লক্ষ্য ‘দক্ষতার মাধ্যমে বাংলাদেশকে আলোকিত করা’-এর সঙ্গে সম্পূর্ণভাবে সামঞ্জস্যপূর্ণ।

অনুষ্ঠানে এডিবির বাংলাদেশ রেসিডেন্ট মিশনের কান্ট্রি ডিরেক্টর কিংফেং ঝাং বক্তব্য রাখেন। তিনি কর্মসূচির লক্ষ্য ও উদ্দেশ্য অর্জনে বাংলাদেশ সরকারের সাথে এডিবি’র দীর্ঘমেয়াদি এবং শক্তিশালী অংশীদারত্ব অব্যাহত রাখার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

অনুষ্ঠানে সিসিপের অতিরিক্ত সচিব ও নির্বাহী প্রোগ্রাম পরিচালক মোহাম্মদ ওয়ালিদ হোসেন সমাপনী বক্তব্য প্রদান করে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি অনুষ্ঠানটি সফল ও সার্থকভাবে আয়োজনের জন্য সম্মানিত অতিথিবৃন্দ, বিআইআরডিআই i র আওতায় নির্বাচিত গবেষক, উদ্যোক্তা ও উদ্ভাবকবৃন্দ এবং উপস্থিত সব অংশগ্রহণকারীর প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন।

বিআইআরডিআই শিল্পভিত্তিক গবেষণা এবং উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের শিল্প সক্ষমতা জোরদারের লক্ষ্যে নেওয়া একটি গুরুত্বপূর্ণ কর্মসূচি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কোচদের মধ্যে ‘ধাক্কাধাক্কি’, ইংলিশ কোচ ৯৯৯-এ কল করে ডাকলেন পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৭ পি.এম


কোচদের মধ্যে ‘ধাক্কাধাক্কি’, ইংলিশ কোচ ৯৯৯-এ কল করে ডাকলেন পুলিশ

বাংলাদেশ অনূর্ধ্ব-২০ দলের মধ্যে উজবেকিস্তানের বিমান ধরার আগে এক বিব্রতকর পরিস্থিতি সৃষ্টি হয়েছে। এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্বে খেলার উদ্দেশ্যে যাওয়ার আগে টিম হোটেলে কথাকাটাকাটির জড়িয়ে পড়েন প্রধান কোচ জেরার্ড জোন্স এবং সহকারী কোচ আতিকুর রহমান।

এটি শুধুমাত্র কথার লড়াইয়ে সীমাবদ্ধ থাকে নি, দুই কোচের মধ্যে ধাক্কাধাক্কি হওয়ার ঘটনাও জানা গেছে। এমন পরিস্থিতি তৈরির পর ব্রিটিশ কোচ জোন্স ৯৯৯-এ ফোন করে পুলিশ ডাকেন। পরে হোটেলে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী এসে ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করেন।

তবে প্রধান কোচ জোন্স এবং সহকারী কোচ আতিকুরের মধ্যে কী বিরোধ হচ্ছে সেটি এখনও জানা যায়নি। ধাক্কাধাক্কির বিষয়ে একটি জাতীয় দৈনিককে দলের ম্যানেজার সামিদ কাশেম বলেছেন, ‘বাফুফের ডেভেলপমেন্ট কমিটি এ বিষয় নিয়ে কাজ করছে। আশা করি, খুব শিগগির একটি সুন্দর সমাধান হয়ে যাবে।’

আগামী ৩১ আগস্ট উজবেকিস্তানে এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাই পর্ব শুরু হতে যাচ্ছে। এই উদ্দেশে ২৭ আগস্ট বাংলাদেশ দেশ ছাড়ার পরিকল্পনা করেছে অনূর্ধ্ব-২০ দল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২৪শে আগস্ট, ২০২৬ ইং

০৪:৩৮ পি.এম


প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে ঢাকা-নয়াদিল্লির মধ্যে আলোচনা চলছে: পররাষ্ট্র প্রতিমন্ত্রী

পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা এবং নয়াদিল্লি কাজ করছে। দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সরকারপ্রধানের সফরের দিন এবং সময় চূড়ান্ত করা হবে।

সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর তিনি নিজ দফতরে আসেন। এ সময় তিনি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আরো বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি বলছেন, এই বিষয়ে দুই দেশ কাজ করছে। ঢাকা এবং দিল্লির সুবিধামত সময়ে এ সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।

বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ুন কবির। তিনি আরও জানান, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তার অন্যতম দায়িত্ব। দ্বিপাক্ষিক সম্পর্ক হবে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%