০৪:৩৮ পি.এম
পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির বলেছেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের ভারত সফর নিয়ে ঢাকা এবং নয়াদিল্লি কাজ করছে। দুই পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে সরকারপ্রধানের সফরের দিন এবং সময় চূড়ান্ত করা হবে।
সোমবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব বণ্টনের পর তিনি নিজ দফতরে আসেন। এ সময় তিনি একটি বেসরকারি টেলিভিশনকে দেওয়া সাক্ষাৎকারে আরো বলেন, প্রধানমন্ত্রীর ভারত সফর নিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে তিনি বলছেন, এই বিষয়ে দুই দেশ কাজ করছে। ঢাকা এবং দিল্লির সুবিধামত সময়ে এ সফরের দিনক্ষণ চূড়ান্ত করা হবে।
বাংলাদেশ ও ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক বিষয়ে ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের বক্তব্যকে ইতিবাচক হিসেবে দেখছেন হুমায়ুন কবির। তিনি আরও জানান, দেশের স্বার্থ রক্ষা করে কূটনীতিতে ভারসাম্য রক্ষা করাই তার অন্যতম দায়িত্ব। দ্বিপাক্ষিক সম্পর্ক হবে সমতা এবং ন্যায্যতার ভিত্তিতে।
আরও পড়ুন: দেশে অস্থিতিশীল পরিস্থিতি তৈরির ষড়যন্ত্র চলছে : হারুনুর রশীদ আজাদ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন