০১:১৯ পি.এম
ঢাকা, ৭ নভেম্বর, ২০২৬ : ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে পবিত্র কুরআন খতম ও বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে, যা জাতীয় বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উদযাপন উপলক্ষে আয়োজন করা হয়।
আজ শনিবার (৭ নভেম্বর) সকাল ১০টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ সাহানে এই মাহফিলের আয়োজন করা হয়।
প্রধান অতিথি হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মুফতি মুহাম্মদ মুহিববুল্লাহিল বাকী নদভী।
আরও পড়ুন: নজরুলের নিষিদ্ধ বই: বিদ্রোহীর কলমে ব্রিটিশের আতঙ্ক
এছাড়া, অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনূর রশীদ।
মাহফিলের সময় পবিত্র কুরআন খতমের পর জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য তুলে ধরে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া, আরাফাত রহমান কোকো এবং বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য দোয়া করা হয়।
এ সময় মহান আল্লাহর দরবারে দেশ ও জাতির সার্বিক কল্যাণ, শান্তি, সমৃদ্ধি এবং মুসলিম উম্মাহর ঐক্য ও সংহতি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
আরও পড়ুন: ‘আমার কবরে বেলিফুলের গাছ লাগাবেন’ স্ট্যাটাসের দুদিন পর ঢাবি ছাত্রের মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন