০৮:০২ পি.এম
এই গ্রীষ্মে দলে ভেড়ানোর জন্য মরক্কোর মিডফিল্ডার আয়ুব বোয়াদ্দির ওপর নজর রাখছে ম্যানচেস্টার সিটি।
নটিংহাম ফরেস্ট থেকে ১১৬ মিলিয়ন পাউন্ড খরচ করে এলিয়ট অ্যান্ডারসনকে দলে নেওয়ার চুক্তি করার পরও আরও মিডফিল্ডার খুঁজছে সিটিজেনরা।
আগামী শনিবার বিশ্বকাপে ইংল্যান্ডের শেষ গ্রুপ পর্বের ম্যাচে পানামার মুখোমুখি হওয়ার পর অ্যান্ডারসনের নিউইয়র্কে মেডিকেল পরীক্ষা সম্পন্ন করার কথা রয়েছে।
আরও পড়ুন: গণতন্ত্র, মানবাধিকার ও আইনের শাসন জোরদারে সহযোগিতার প্রতিশ্রুতি
চলতি বিশ্বকাপে নজর কাড়া অন্যতম তারকা বোয়াদ্দি সিটির মিডফিল্ড পছন্দের তালিকায় রয়েছেন। এই তালিকায় নিউক্যাসলের সান্দ্রো তোনালিও অন্তর্ভুক্ত। তোনালিকে টটেনহ্যাম হটস্পারও দলে নিতে চায়। অন্যদিকে, রিয়াল মাদ্রিদ এবং পিএসজিরও বোয়াদ্দির প্রতি আগ্রহ দেখিয়েছে।
সূত্রের খবর অনুযায়ী, বোয়াদ্দি যদি এই গ্রীষ্মে ক্লাব ছাড়েন, তবে ওনার বর্তমান ক্লাব লিঁলে ফ্রান্সের অন্য কোনো ক্লাবের চেয়ে প্রিমিয়ার লিগের কোনো ক্লাবে বিক্রি করতে বেশি আগ্রহী। বোয়াদ্দি নিজে একজন পিএসজি ভক্ত। ২০১৫ সালে ইন্টার মিলানের বিপক্ষে পিএসজির চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল ম্যাচটি তিনি স্টেডিয়ামে গিয়ে দেখেছিলেন।
আর্সেনালও বোয়াদ্দির ওপর নজর রেখেছিল। যদিও তাদের বর্তমান মূল ফোকাস এখন নিউক্যাসলের ব্রুনো গিমারায়েসের দিকে।
তবে বোয়াদ্দি এই গ্রীষ্মেই সিটিতে যোগ দেবেন এমন কোনো নিশ্চয়তা নেই। একটি সম্ভাবনা এমনও আছে তিনি আরও এক মৌসুম লিঁলেতে থাকবেন। পরে সিটি আগামী গ্রীষ্মে তাকে নেওয়ার জন্য আবারও চেষ্টা করতে পারে।
আরও পড়ুন: প্রতিমন্ত্রী মীর শাহে আলমের সহযোগিতায় ক্যান্সারের লড়াইয়ে জয়ী শিশু নিশা
১৮ বছর বয়সী এই তরুণ বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলের বিরুদ্ধে মরক্কোর ১-১ গোলে ড্র করার ম্যাচে দারুণ পারফর্ম করে বেশ প্রশংসিত হয়েছেন। আগামী সোমবার শেষ-৩২ রাউন্ডের ম্যাচে নেদারল্যান্ডসের মুখোমুখি হবে মরক্কো।
নিকো গঞ্জালেজ এবং তিজানি রেইন্ডার্সের ক্লাবে থাকা না-থাকা নিয়ে অনিশ্চয়তার মাঝেই মিডফিল্ডের বিকল্প খোঁজা অব্যাহত রেখেছে সিটি।
ইতোমধ্যেই বের্নার্দো সিলভা ক্লাব ছেড়েছেন। ইতিহাদ স্টেডিয়ামে দীর্ঘ ৯ বছর কাটানোর পর ফ্রি এজেন্ট হিসেবে তিনি রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছেন। তাই মাঝমাঝ পাকাপোক্ত করতে পছন্দের ফুটবলারদের দলে ভেড়াতে চাইছে সিটি।
সূত্র : ইএসপিএন
আরও পড়ুন: ঢাকা কেন্দ্রীয় কারাগারে বন্দি আরো এক কয়েদির মৃত্যু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন