০৭:৩৫ পি.এম
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) এক নারী শিক্ষার্থী অজ্ঞাত ব্যক্তি দ্বারা যৌন হয়রানির অভিযোগের একটি ঘটনা ঘটেছে, যার প্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।
বুধবার (১ জুলাই) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. মনজুরুল হক স্বাক্ষরিত একটি অফিস আদেশে এই তথ্য নিশ্চিত করা হয়।
অফিস আদেশ অনুযায়ী, ১ জুলাই সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে কলা অনুষদের পঞ্চম তলায় ফোকলোর স্টাডিজ বিভাগের করিডোরে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের এক শিক্ষার্থীর সঙ্গে অজ্ঞাত এক ব্যক্তি আপত্তিকর এবং যৌন হয়রানি ঘটিয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
আরও পড়ুন: মাদারীপুরে কৃষককে কুপিয়ে জখম, প্রধান আসামি জাকির গ্রেফতার
অভিযোগের পরিপ্রেক্ষিতে, অভিযুক্তকে শনাক্ত করা এবং তার বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণের উদ্দেশ্যে মাননীয় উপাচার্যের নির্দেশনায় তদন্ত কমিটি গঠন করা হয়েছে।
তদন্ত কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ড. মো. আলীনুর রহমান। সদস্য হিসেবে আছেন ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. মো. ওবায়দুল ইসলাম এবং সদস্য-সচিব হিসেবে দায়িত্বে আছেন সহকারী প্রক্টর অধ্যাপক ড. মোহাম্মদ খাইরুল ইসলাম।
অফিস আদেশে কমিটিকে দ্রুততম সময়ের মধ্যে তদন্ত সম্পন্ন করার এবং প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্য হিসেবে বলা যায়, আজ বুধবার ১ জুলাই ইসলামী বিশ্ববিদ্যালয়ের এক নারী শিক্ষার্থী অজ্ঞাত ব্যক্তির বিরুদ্ধে ভিডিও ধারণের ভয় দেখিয়ে ব্ল্যাকমেইল ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ করেছেন। ঘটনার পর, তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন।
আরও পড়ুন: সারজিস আলম: গণহত্যাকারী হাসিনার অলীক ডিসেম্বর বাংলাদেশে আসবে না
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন