ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

রাজশাহী সিটি কলেজে নতুন কমিটিকে ছাত্রদলের অবাঞ্ছিত ঘোষণা ও প্রত্যাখ্যান


রাজশাহী সিটি কলেজে নতুন কমিটিকে ছাত্রদলের অবাঞ্ছিত ঘোষণা ও প্রত্যাখ্যান

অবৈধ পকেট কমিটি গঠন এবং মাদক ব্যবসায়ী, ইভটিজিংকারী, অছাত্র ও টিকটকারদের কমিটিতে স্থান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের একাংশ রাজশাহী সিটি কলেজে। আন্দোলনকারীরা নতুন কমিটিকে সম্পূর্ণ অবাঞ্ছিত ঘোষণা করে কলেজ ক্যাম্পাসে তাদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছেন।

রোববার (২১ জুন) বেলা ১২টায় সিটি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজের বিভিন্ন ক্লাসরুম ও অফিস কক্ষের বারান্দা প্রদক্ষিণ করে ক্যাম্পাস চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বিক্ষোভ সমাবেশ থেকে মহানগর ও কেন্দ্রীয় কমিটির কাছে এই নতুন কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে সঠিক ও সুষ্ঠু তদন্ত করার জোর আহ্বান জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

আরও পড়ুন: কুলিয়ারচরে ৫৫তম জাতীয় সমবায় দিবস উদযাপন

সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সিটি কলেজে গঠিত নতুন কমিটিকে ঘিরে বিগত আন্দোলন-সংগ্রামের ত্যাগী নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। আন্দোলনকারী ছাত্রদল নেতাদের অভিযোগ, নতুন কমিটির সদস্যদের সাধারণ শিক্ষার্থীরা চেনেই না এবং বিগত গণ-আন্দোলনের মাঠে তাদের কোনো উপস্থিতি ছিল না। উল্টো, কমিটিতে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে যারা মাদক ব্যবসার সাথে জড়িত এবং টিকটকার।

নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে নারীবিদ্বেষী আচরণ এবং নারীদের নামে কটূক্তি করার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। এছাড়া সদস্যদের মধ্যে বিবাহিত এবং সন্তানের বাবারাও রয়েছেন, যা ছাত্র রাজনীতির সাধারণ নিয়মের পরিপন্থী।

নেতাকর্মীরা প্রশ্ন তোলেন, অযোগ্য ব্যক্তিদের কীভাবে কমিটিতে আনা হলো এবং এর নেপথ্যে কারা রয়েছে তা তদন্ত করতে হবে। যারা দলের জন্য জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সঠিক মূল্যায়ন চান তারা। নতুন কমিটির নেতাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে মাঠে নেমে যোগ্যতা প্রমাণ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তারা বলেন, যোগ্যতা প্রমাণ করতে না পারলে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।

বিক্ষোভকারীরা তাদের দলের শীর্ষ নেতৃত্ব ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর আস্থা প্রকাশ করে বলেন, দলের মারাত্মক ক্ষতি এড়াতে তিনি যেন ব্যক্তিগতভাবে বিষয়টি খতিয়ে দেখেন। একই সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিটি কলেজে একটি গ্রহণযোগ্য ও সুন্দর কমিটি উপহার দেওয়ার আহ্বান জানানো হয়।

আরও পড়ুন: বুড়িচংয়ে সন্ত্রাসবিরোধী আইনে দুই আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান, যুগ্ম আহ্বায়ক তাফাকুল ইসলাম সৈকত, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দন এবং ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও সিটি কলেজের ছাত্রনেতা আন নাফি খান মনসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কবে হতে পারে ৪৭তম বিসিএসের ফল

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৪৮ পি.এম


কবে হতে পারে ৪৭তম বিসিএসের ফল

মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের ফলের অপেক্ষায় রয়েছে চাকরিপ্রার্থীরা। পিএসসি থেকে পাওয়া সূত্র জানাচ্ছে যে, চলতি সপ্তাহের মধ্যে এ ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।

পিএসসি সূত্র আরও জানিয়েছে, ফল প্রকাশের সম্পূর্ণ প্রস্তুতি শেষ হওয়ার পর ফুল কমিশন সভা ডাকা হবে। এবং ওই সভায় মূলত ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হবে।

এ সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার ফুল কমিশন সভা ডাকা হতে পারে। উক্ত সভায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হবে। যদি কোনো কারণে এই সপ্তাহে ফল প্রকাশ সম্ভব না হয়, তাহলে আগামী সপ্তাহের প্রথম দিন ফল প্রকাশিত হবে।

২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এর পর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার মাত্র ৯ দিন পর ফল প্রকাশ করে পিএসসি রেকর্ড গড়েছিল। একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর আগামী ৭ এপ্রিল পিএসসি ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে, যেখানে সাময়িকভাবে ৩ হাজার ৬৩১ জন উত্তীর্ণ হয় এবং তাদের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসের অধীনে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে স্মরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৪৯ পি.এম


মোংলায় নানা আয়োজনের মধ্য দিয়ে কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহকে স্মরণ

শ্রদ্ধা, গান, কবিতা এবং স্মরণসভার মধ্যে দিয়ে বাগেরহাটের মোংলার মিঠাখালীতে একুশে পদকপ্রাপ্ত তারুণ্যের কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহর ৩৫তম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

রবিবার সকালে রুদ্র স্মৃতি সংসদের উদ্যোগে কবির গ্রামের বাড়ি মোংলার মিঠাখালীতে, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের প্রতিনিধি সহ সাধারণ মানুষ শোভাযাত্রা সহকারে কবির সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। এরপর রুদ্রের বাড়িতে দোয়া অনুষ্ঠিত হয়।

পরে স্মরণসভায় রুদ্র স্মৃতি সংসদের সভাপতি রুদ্রের অনুজ সাংবাদিক সুমেল সারাফাতের সভাপতিত্বে মিঠাখালী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মাহামুদ হাসান, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান নূর আলম শেখ, চালনা বন্দর মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আফজাল হোসেন, রামপাল সরকারি কলেজের প্রভাষক নজরুল ইসলাম, কমিউনিস্ট পার্টির নেতা নাজমুল হক এবং রুদ্র স্মৃতি সংসদের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান টিটো বক্তব্য রাখেন।

মাত্র ৩৪ বছরের (১৯৫৬-১৯৯১) স্বল্পায়ু জীবনে, কবি রুদ্র মুহম্মদ শহিদুল্লাহ সাতটি কাব্যগ্রন্থ ছাড়াও গল্প, কাব্যনাট্য এবং ‘ভালো আছি ভালো থেকো’ সহ অর্ধশতাধিক গান রচনা ও সুরারোপ করেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হিজবুল্লাহকে থামাতে এবার ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


হিজবুল্লাহকে থামাতে এবার ইরানকে ট্রাম্পের হুঁশিয়ারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেছেন, তেহরানকে অবশ্যই লেবাননে তাদের সমর্থিত গোষ্ঠীগুলোর কর্মকাণ্ড বন্ধ করতে হবে। না হলে, যুক্তরাষ্ট্র আবারও কঠোর সামরিক পদক্ষেপ নেবে।

নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, ‘ইরানকে অবিলম্বে লেবাননে তাদের মোটা অঙ্কের অর্থপুষ্ট প্রক্সি বাহিনীগুলোকে (বিশেষ করে হিজবুল্লাহ) বিশৃঙ্খলা সৃষ্টি করা থেকে বিরত রাখতে হবে।’

তিনি আরও বলেন, ‘যদি তারা তা না করে, তাহলে আমরা গত সপ্তাহে যেমন আঘাত হেনেছিলাম, তার চেয়েও আরও কঠোরভাবে ইরানের ওপর হামলা চালাব।’

এবারের আলোচনায় যেভাবে ভেস্তে যেতে পারে শান্তিচুক্তি।

যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সুইজারল্যান্ডে চলমান আলোচনার পাশাপাশি লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহকে ঘিরে উত্তেজনা কূটনৈতিক প্রক্রিয়াকে জটিল করে তুলছে।

এর আগে চলতি মাসের শুরুতে এক ফোনালাপে ক্ষুব্ধ ট্রাম্প নেতানিয়াহুকে ‘পুরো পাগল’ বলে আখ্যা দেন। তিনি ইসরায়েলি প্রধানমন্ত্রীকে বৈরুতে হামলা না করার নির্দেশ দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালিতে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো মাশুল নয়

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

রবিবার, ২১শে জুন, ২০২৬ ইং

০৮:৫০ পি.এম


হরমুজ প্রণালিতে ৬০ দিন জাহাজ চলাচলে কোনো মাশুল নয়

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার বলেছেন যে যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার মধ্যে আগামী ৬০ দিন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের কাছ থেকে কোনো ধরনের যাতায়াত বা সেবামূলক মাশুল নেওয়া হবে না। তিনি জানিয়েছেন, দুই দেশের মধ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে তিনটি কারিগরি দল আলোচনা চালিয়ে যাচ্ছে।

রোববার আল আরাবিয়াকে দেওয়া এক সাক্ষাৎকারে ইসহাক দার জানান, ৬০ দিনের বর্তমান সময়কালে হরমুজ প্রণালি ব্যবহারকারী কোনো জাহাজকেই যাতায়াত বা সেবার জন্য কোনো অর্থ পরিশোধ করতে হবে না। এটি যুক্তরাষ্ট্র ও ইরানের চলমান আলোচনার অংশ হিসেবেই কার্যকর থাকবে।

তিনি আরো জানান যে, বর্তমানে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে তিনটি কারিগরি দল কাজ করছে এবং এসব দল ইরানের পরমাণু কর্মসূচি, ইরানের জব্দ করা অর্থ এবং লেবাননের পরিস্থিতি নিয়ে আলোচনা করছে।

ইসহাক দারের এই বক্তব্য এমন একটি সময়ে এসেছে, যখন যুক্তরাষ্ট্র ও ইরানের অন্তর্বর্তী সমঝোতার ভিত্তিতে আরও বিস্তৃত ও দীর্ঘমেয়াদি চুক্তির চেষ্টা চলছে। আলোচনার লক্ষ্য হলো চলমান শত্রুতা পুরোপুরি বন্ধ করা এবং দুই পক্ষের মধ্যে বাকি থাকা বিরোধগুলোর সমাধান খুঁজে বের করা।

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী দাবি করেন, যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ শুরু করতে পাকিস্তান গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। তার ভাষ্যে, প্রায় ৪৭ বছর পর প্রথমবারের মতো দুই পক্ষকে আলোচনার টেবিলে আনতে ইসলামাবাদ সহায়ক ভূমিকা পালন করেছে।

তিনি আরও বলেন, পাকিস্তান আঞ্চলিক ও আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে সমন্বয় করে মধ্যস্থতার প্রচেষ্টাকে এগিয়ে নিতে কাজ করেছে। এর মাধ্যমে আলোচনাকে সফল করতে এবং দুই দেশের মধ্যে আস্থা তৈরিতে সহযোগিতা করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%