০৯:০০ পি.এম
চীনের বাণিজ্য মন্ত্রণালয় শনিবার ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে আমদানি করা একটি বহুল ব্যবহৃত শিল্প-রাসায়নিক পণ্যের বিরুদ্ধে অ্যান্টি-ডাম্পিং তদন্ত শুরু করার ঘোষণা দিয়েছে।
এই তদন্ত শুরু হয় বেইজিংয়ে ইইউর বাণিজ্য বিষয়ক প্রধানের সাথে গুরুত্বপূর্ণ বৈঠকের এক সপ্তাহেরও কম সময় আগে।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের এক মুখপাত্র জানিয়েছেন, দেশটির স্থানীয় শিল্পের আবেদনের পরিপ্রেক্ষিতে এই তদন্তের উদ্যোগ নেওয়া হয়েছে। তাদের অভিযোগ, ইইউ থেকে কম দামে পি-নাইট্রোটলুইন আমদানি করে চীনের বাজারে অতিরিক্ত পণ্য প্রবাহিত হচ্ছে, যা স্থানীয় উৎপাদন এবং ব্যবসাকে ক্ষতিগ্রস্ত করছে।
আরও পড়ুন: হরমুজে সুপারট্যাংকারসহ ৪ জাহাজে মাইন বিস্ফোরণে আগুন
পি-নাইট্রোটলুইন একটি রাসায়নিক উপাদান, যা রং, ওষুধ ও কীটনাশক তৈরিতে ব্যবহৃত হয়।
বেইজিং ও ব্রাসেলসের মধ্যে চলমান বাণিজ্য উত্তেজনা ধীরে ধীরে বড় ধরনের বাণিজ্য সংঘাতের দিকে এগিয়ে যেতে পারে।
ইইউর ২৭টি দেশ চীনের বিপুল পরিমাণ রপ্তানির কারণে নিজেদের শিল্পকে রক্ষা করার চেষ্টা করছে।
সমালোচকদের অভিযোগ, চীনা কোম্পানিগুলো ব্যাপক সরকারি ভর্তুকি পাওয়ায় তারা তুলনামূলক কম দামে পণ্য রপ্তানি করতে সক্ষম হচ্ছে।
আরও পড়ুন: রুবিওর আন্তর্জাতিক আইন ও আইসিসির বিরুদ্ধে কঠোর সমালোচনা
তবে বেইজিং এই অভিযোগগুলো প্রত্যাখ্যান করে আসছে। চীন বলছে, তার শিল্পপ্রতিষ্ঠানগুলোর প্রতিযোগিতামূলক সক্ষমতা শুধুমাত্র সরকারি সহায়তার ওপর নির্ভরশীল নয়।
ইইউ চীনা কোম্পানির ওপর বিভিন্ন বাণিজ্যিক বিধিনিষেধ আরোপের উদ্যোগ নিলে পাল্টা ব্যবস্থা নেওয়ার হুমকিও দিয়েছে বেইজিং।
ইইউর বাণিজ্য কমিশনার মারোস সেফকোভিচ এবং চীনের বাণিজ্যমন্ত্রী ওয়াং ওয়েনতাও আগামী বৃহস্পতিবার গুরুত্বপূর্ণ বৈঠকে বসবেন।
দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি বাণিজ্যিক ব্যবস্থা বৃদ্ধি ঠেকানোই হবে আলোচনার অন্যতম প্রধান লক্ষ্য।
আরও পড়ুন: এআই প্রতিযোগিতায় টিকে থাকতে ইউরোপীয় নেতাদের দ্রুত পদক্ষেপের আহ্বান
এর আগে, সেপ্টেম্বরে চীনসহ কয়েকটি দেশ থেকে আমদানি করা পলিভিনাইল ক্লোরাইড (পিভিসি) নিয়ে তদন্ত শুরু করেছিল ইইউ।
চীনের নতুন অ্যান্টি-ডাম্পিং তদন্ত ১২ মাসের মধ্যে শেষ করার পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজনে তদন্তের মেয়াদ আরও ছয় মাস বাড়ানোর সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়।
চীনের বাণিজ্য মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, চীন বারবার ইইউকে তার নিজস্ব অর্থনৈতিক ও বাণিজ্যিক সমস্যাগুলো সরাসরি মোকাবিলা করার আহ্বান জানিয়েছে।
একই সঙ্গে দুই পক্ষের উদ্বেগ আলোচনা ও পরামর্শের মাধ্যমে সমাধানের ওপরও জোর দিয়েছে বেইজিং।
আরও পড়ুন: পাকিস্তানে টিকাদান কর্মসূচি সত্ত্বেও পোলিও নির্মূল হচ্ছে না
সূত্র: এএফপি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন