ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় গ্রেফতার তিন


কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহতের ঘটনায় গ্রেফতার তিন

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে ২৭ বছর বয়সী তরিকুল ইসলাম পবন নিহত হওয়ার ঘটনার পর তিন ছিনতাইকারীকে গ্রেফতার করেছে পুলিশ।

এ সময় পুলিশ মোবাইল ফোন, একটি ভ্যানিটি ব্যাগ এবং ছিনতাইকৃত মোটরসাইকেল উদ্ধার করেছে।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন, রাজু আহম্মেদ যিনি লাল চাঁন নামে পরিচিত (৩২), সজীব মৃধা (২৮) এবং জিহাদ মিয়া (২১)।

আরও পড়ুন: জানাজা থেকে ফেরার পথে গ্রেপ্তার ইউপি চেয়ারম্যান, অসন্তোষ জানালেন প্রতিমন্ত্রী

এ বিষয়ে শুক্রবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে ঢাকা দক্ষিণের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম, অপস ও ট্রাফিক) তথ্য প্রকাশ করেন।

অতিরিক্ত পুলিশ সুপার মো. তরিকুল ইসলাম জানান, গত ১৬ জুন রাতে বন্ধুদের সঙ্গে পবন মোটরসাইকেলে করে মাওয়া যাওয়ার পথে দক্ষিণ কেরানীগঞ্জের আব্দুল্লাহপুর এলাকায় ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের ফ্লাইওভারের ওপর বসে ছিলেন।

এ সময় মোটরসাইকেলে আসা তিন ছিনতাইকারী তাদের ওপর হামলা চালানোর চেষ্টা করে।

এই হামলায় হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে পবনের শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে, সেই সঙ্গে তার মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার চেষ্টা চালায়।

আরও পড়ুন: মিয়ানমারে পাচারের সময় ৪৯২ বস্তা সারসহ ৮ পাচারকারী আটক

এমন সময় পবনের বান্ধবী লামিয়া আক্তারের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে আসলে ছিনতাইকারীরা পালিয়ে যায়, সঙ্গে তারা তার ভ্যানিটি ব্যাগ এবং একটি মোবাইল ফোনও নিয়ে যায়।

পরে স্থানীয়রা গুরুতর আহত পবনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ডাক্তারের মতে, অতিরিক্ত রক্তক্ষরণের কারণে তার মৃত্যু হয়েছে।

ঘটনার পর দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ সিসিটিভির ফুটেজ সংগ্রহ করে এবং তথ্যপ্রযুক্তির সাহায্য নিয়ে বিভিন্ন এলাকায় অভিযান চালায়।

আরও পড়ুন: ভৈরবে চাঁদা দাবির সংঘর্ষে আহত ১৫

অভিযানে শুভাঢ্যা ও আগানগর ইউনিয়নের বিভিন্ন স্থান থেকে তিন আসামিকে গ্রেফতার করা হয়।

অতিরিক্ত পুলিশ সুপার তরিকুল ইসলাম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদের মাধ্যমে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, তারা ছিনতাইয়ের সঙ্গে জড়িত ছিল।

তারা নিয়মিত চুনকুটিয়া বেবীস্ট্যান্ড এলাকায় বসে ছিনতাইয়ের পরিকল্পনা করতেন এবং দ্রুত পালিয়ে যাওয়ার সুবিধার জন্য ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে অঞ্চলকে ছিনতাইয়ের জন্য বেছে নিতেন।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক ডাকাতি ও ছিনতাইয়ের মামলা রয়েছে।

আরও পড়ুন: রাজারবাগ-কারওয়ান বাজারে ককটেল বিস্ফোরণ, মোহাম্মদপুরে ট্রাকে আগুন

কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. জামিলুল হক নেতৃত্বে পরিচালিত অভিযানে তাদের গ্রেফতার করা হয় এবং এ ঘটনায় দায়ের করা হত্যা মামলার তদন্ত অব্যাহত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এই সরকারও একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে: জামায়াত আমির

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০২:১৮ পি.এম


এই সরকারও একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে: জামায়াত আমির

বিগত ফ্যাসিস্ট সরকারের মতো, বর্তমান সরকারও ব্যাংক লুট, চাঁদাবাজি, দখলবাজি ও দুর্নীতির মাধ্যমে একদলীয় শাসনব্যবস্থা কায়েমের চেষ্টা করছে, এমন মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

শুক্রবার (১৯ জুন) দুপুরে নারায়ণগঞ্জ শহরের মাসদাইর এলাকায় কেন্দ্রীয় ঈদগাহে অনুষ্ঠিত জামায়াতে ইসলামীর মহানগর শাখার কর্মী সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

সরকারের বিভিন্ন সমালোচনা করতে গিয়ে জামায়াতের আমির বলেন, ‘সরকার গঠনের পর বিএনপি চব্বিশের গণঅভ্যুত্থান ও গণভোটকে অস্বীকার করেছে। এছাড়া ব্যাংক লুট, চাঁদাবাজি, দখলবাজি, দুর্নীতি, সিটি কর্পোরেশন ও জেলা পরিষদসহ রাষ্ট্রীয় বিভিন্ন গুরুত্বপূর্ণ সংস্থাগুলোতে দলীয় লোকজন নিয়োগ দিয়ে বিএনপি সরকার একদলীয় শাসন ব্যবস্থা কায়েমের চেষ্টা করছে।’

তিনি বলেন, ‘ব্যাংক লুট, চাঁদাবাজি, দুর্নীতি, দখলবাজি ও জনগণের সম্পদ লুটপাট কোনোভাবেই মেনে নেওয়া হবে না। অতীতে যারা ব্যাংক লুট, দখলদারিত্ব ও দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, এখন তারা শুধু নিজেদের হাত বদল করেছে, সমস্যার কোনো সমাধান হয়নি। এসবের জবাব জনগণ যথাসময়ে দেবে।’

সরকারকে হুঁশিয়ার করে জামায়াতের আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেন, ‘জোর করে যদি একদলীয় শাসন ব্যবস্থা কায়েম করতে চান, তবে জনগণ হিমালয় পর্বত হয়ে সামনে দাঁড়াবে।’

বাজেট প্রসঙ্গে জামায়াতের আমির বলেন, ‘বিগত ফ্যাসিস্ট সরকার ১৭ বছর বাজেট থেকে ২৯ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে। বর্তমান সরকার বড় বাজেট নিয়ে যেন সেই পথে না হাঁটে, আমরা ও দেশের জনগণ সেই আশা করি।’

এছাড়া গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গণভোটে জয়যুক্ত ‘হ্যাঁ’ ভোট বাস্তবায়নের দাবিও জানান তিনি।

তিনি নারায়ণগঞ্জকে চাঁদাবাজ ও অসৎ নেতৃত্বমুক্ত, শান্তিপূর্ণ, পরিচ্ছন্ন ও মর্যাদাশীল নগরী হিসেবে গড়ে তোলার আহ্বান জানান। এজন্য সৎ, যোগ্য ও আল্লাহভীরু নেতৃত্ব নির্বাচনের ওপর গুরুত্ব আরোপ করেন। তিনি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের অনির্বাচিত প্রশাসক অপসারণ করে দ্রুত নির্বাচনের দাবি জানান।

বক্তব্য শেষে জামায়াতের আমির ডা. শফিকুর রহমান নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের আগামী নির্বাচনে জামায়াতের নারায়ণগঞ্জ মহানগরের আমির ও কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য মাওলানা আবদুল জব্বারকে দলীয় প্রার্থী হিসেবে ঘোষণা করেন।

জামায়াতে ইসলামীর নারায়ণগঞ্জ মহানগরীর আমির মাওলানা আব্দুল জব্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মী সম্মেলনে আরও বক্তব্য দেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও ঢাকা-১২ আসনের সংসদ সদস্য সাইফুল আলম খান মিলন, ঢাকা-৫ আসনের সংসদ সদস্য কামাল হোসাইন, ঢাকা মহানগর দক্ষিণের আমির ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম বুলবুল, ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম, জাতীয় কর্মপরিষদ সদস্য মাওলানা মাঈনউদ্দিন আহমেদ, জেলা আমির মমিনুল হক সরকারসহ স্থানীয় অন্যান্য নেতা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জের ‘নয়নের খাল’ দখলমুক্ত হবে, উদ্ধার অভিযানের আশ্বাস প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০২:১৯ পি.এম


মুন্সীগঞ্জের ‘নয়নের খাল’ দখলমুক্ত হবে, উদ্ধার অভিযানের আশ্বাস প্রতিমন্ত্রী মীর শাহে আলমের

মুন্সীগঞ্জ সদর উপজেলার মিরকাদিম পৌরসভা ও পঞ্চসার ইউনিয়নের মধ্য দিয়ে প্রবাহিত ঐতিহ্যবাহী ‘নয়নের খাল’ দীর্ঘ প্রায় ২৫ বছর ধরে দখল ও দূষণের শিকার হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি খালটি পরিদর্শন করেছেন।

গত বৃহস্পতিবার (১৮ ই জুন) বাংলাদেশ প্রতিদিন পত্রিকায় ‘দখল, দূষণে অস্তিত্ব বিলীনের পথে নয়নের খাল’ শিরোনামে সংবাদ প্রকাশ হওয়ার পর বিষয়টি স্থানীয় প্রশাসন এবং সরকারের নজরে আসে। পরবর্তীতে প্রতিমন্ত্রী সরেজমিনে খালের বিভিন্ন অংশ ঘুরে দেখেন এবং স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলেন। তিনি খালের বর্তমান বেহাল চিত্র দেখে উদ্বেগ প্রকাশ করেছেন।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী বলেন, “খাল, নদী ও জলাশয় রাষ্ট্রের সম্পদ। এগুলো কোনো ব্যক্তি বা গোষ্ঠীর দখলে থাকার সুযোগ নেই। দীর্ঘদিন ধরে নয়নের খাল যেভাবে দখল ও দূষণের শিকার হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। এই অবস্থা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। যারা অবৈধভাবে খাল দখল করেছে, তাদের বিরুদ্ধে তালিকা করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। উচ্ছেদ অভিযান পরিচালনা করা হবে। খালের প্রকৃত সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করে গাইড লাইন দিয়ে দেওয়া হবে। পুনঃখননের মাধ্যমে পানির স্বাভাবিক প্রবাহ ফিরিয়ে আনার কাজ আজ থেকেই শুরু হবে।”

তিনি আরও বলেন, “আমি সংশ্লিষ্ট কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং স্থানীয় প্রশাসনকে বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখার নির্দেশনা দেব। খাল উদ্ধার শুধু একটি উন্নয়ন প্রকল্প নয়, এটি পরিবেশ ও জনস্বাস্থ্যের বিষয়। খাল দখল হয়ে গেলে জলাবদ্ধতা সৃষ্টি হয়, পয়োনিষ্কাশন ব্যবস্থা ব্যাহত হয়, পরিবেশ দূষিত হয় এবং মানুষের জীবনযাত্রা দুর্বিষহ হয়ে ওঠে। তাই নয়নের খাল পুনরুদ্ধারে প্রয়োজনীয় সব ধরনের পদক্ষেপ নেওয়া হবে।”

প্রতিমন্ত্রী উল্লেখ করেন, “সরকার সারাদেশে নদী-খাল রক্ষায় কাজ করছে। নয়নের খালের ক্ষেত্রেও একইভাবে পরিকল্পিত উদ্যোগ নেওয়া হবে। স্থানীয়দের সহযোগিতা ছাড়া এ কাজ সফল হবে না। কেউ যেন পুনরায় খাল দখল করতে না পারে, সে বিষয়েও নজরদারি জোরদার করা হবে। খাল উদ্ধার করে এটিকে আগের মতো সচল ও পরিবেশবান্ধব অবস্থায় ফিরিয়ে আনাই আমাদের লক্ষ্য।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে একদিনে মাদক ব্যবসায়ীসহ ৬ অপরাধীকে গ্রেফতার করে প্রশংসায় ভাসছেন এসআই সুজন বিশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর কিশোরগঞ্জ

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০২:২০ পি.এম


কুলিয়ারচরে একদিনে মাদক ব্যবসায়ীসহ ৬ অপরাধীকে গ্রেফতার করে প্রশংসায় ভাসছেন এসআই সুজন বিশ্বাস

কিশোরগঞ্জের কুলিয়ারচরে মাদক নির্মূল ও আইনশৃঙ্খলা রক্ষায় অসাধারণ সাফল্য প্রদর্শন করেছে থানা পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে উপজেলার বিভিন্ন স্থানগুলোতে একদিনে সাঁড়াশি চিরুনি অভিযান পরিচালনা করে মাদক কারবারি, মাদকসেবী এবং ওয়ারেন্টভুক্ত চোরসহ ৬ জন অপরাধীকে গ্রেফতার করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে মাদক, ছিনতাই, চুরি, ডাকাতি ও বিশেষ ক্ষমতা আইনে পূর্বের মোট ২৯টি মামলা রয়েছে। সফল এই অভিযানের নেতৃত্ব দিয়ে সর্বস্তরের মানুষের প্রশংসায় ভূষিত হচ্ছেন কুলিয়ারচর থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন বিশ্বাস।

গত ১৭ জুন বুধবার সকালে, কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীনের দিক-নির্দেশনায় এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হয়। অভিযানে এসআই সুজন বিশ্বাসের সাথে রয়েছেন এসআই গোলাম কবির বিশ্বাস, এএসআই আব্দুল লতিফ এবং এএসআই লুৎফর রহমানসহ পুলিশের একটি চৌকস দল।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন কুলিয়ারচর পৌর এলাকার পূর্ব গাইলকাটা গ্রামের মৃত খুরশিদ মিয়ার ছেলে মাদক কারবারি মো. মঞ্জিল মিয়া (৬৫), একই গ্রামের মো. জয়নাল আবেদীনের ছেলে মো. আনোয়ার হোসেন (৪৮), ছয়সূতী ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামের এমাদ উদ্দিনের ছেলে কুখ্যাত মাদক কারবারি কালাম (৪৫), পৌর এলাকার চারারবন মহল্লার হারিছ মিয়ার ছেলে রাসেল মিয়া ওরফে লেবা (৩৫), এছাড়া চুরি মামলার ওয়ারেন্টভুক্ত আসামি পশ্চিম আব্দুল্লাহপুর গ্রামের মৃত মোন্তাজ উদ্দিনের ছেলে রইচ উদ্দিন (৪০) এবং ফাইজ উদ্দিনের ছেলে সজিব (২৫)।

পুলিশ সূত্রে জানা যায় যে, অভিযান চলাকালে কুলিয়ারচর পৌরসভার মোড় পাকা রাস্তার উপরে ৩০০ গ্রাম গাঁজাসহ মঞ্জিল মিয়া ও আনোয়ার হোসেনকে আটক করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক বাজার মূল্য ৯ হাজার টাকা। জিজ্ঞাসাবাদ করার সময় তারা জানান যে, বিক্রয়ের উদ্দেশ্যে মাদক রাখছিলেন। তাই তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় কুলিয়ারচর থানায় একটি মামলা রুজু করা হয়। উল্লেখ্য, মঞ্জিল মিয়ার বিরুদ্ধে পূর্বে ৫টি মাদক ও ১টি বিশেষ ক্ষমতা আইনের মামলা রয়েছে এবং আনোয়ার হোসেনের বিরুদ্ধে চুরি ও ছিনতাইয়ের অভিযোগে ২টি মামলা রয়েছে।

মাদক সেবনের সময় নিজ এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি কালামকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শবনম বুবলি তাকে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। কালামের বিরুদ্ধে পূর্বে মাদক, ডাকাতি ও ছিনতাইয়ের মোট ১৩টি মামলা রয়েছে। অন্যদিকে, মাদক সেবনের সময় নিজ এলাকা থেকে কুখ্যাত মাদক কারবারি রাসেল মিয়া ওরফে লেবাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে, তাকে ৩ মাসের সাজা প্রদান করে। রাসেলের বিরুদ্ধেও পূর্বে ৬টি মাদক মামলা রয়েছে।

একই অভিযানে গ্রেফতারকৃত রইচ উদ্দিন এবং সজিব ছিলেন চুরি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি। পরে গ্রেফতারকৃত সকল আসামিকে একই দিনে কিশোরগঞ্জ জেলা বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়।

অনুসন্ধানে জানা যায়, কুলিয়ারচর থানায় যোগদানের পর থেকে বিগত ২০ মাসে প্রায় অর্ধশত মাদকবিরোধী সফল অভিযান পরিচালনা করেছেন এসআই সুজন বিশ্বাস। এসব অভিযানে বিপুল পরিমাণ মাদক উদ্ধারসহ শতাধিক মাদক ব্যবসায়ীকে আইনের আওতায় এনেছেন। গড়ে প্রতি মাসে ৫ থেকে ৬টি সফল অভিযান চালাচ্ছেন এই পুলিশ কর্মকর্তা। এলাকার সচেতন মহলের মতে, এসআই সুজন বিশ্বাসের মতো থানার প্রতিটি অফিসার যদি মাদকের বিরুদ্ধে এমন কঠোর অবস্থান রাখেন, তাহলে দ্রুতই কুলিয়ারচর মাদক ও অপরাধমুক্ত হয়ে যাবে।

অভিযানের বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন মন্তব্য করেন, "কুলিয়ারচরকে অপরাধমুক্ত রাখতে আমাদের এই ধরনের সাঁড়াশি অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে। অপরাধী যেই হোক না কেন, তাকে কোনো ছাড় দেওয়া হবে না।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবীবকে ফুলেল শুভেচ্ছা দিলেন বিডিএফ প্রেসক্লাব

আন্তর্জাতিক ডেস্ক

‎মামুন বিল্লাহ (কালিগঞ্জ) সাতক্ষীরা

শুক্রবার, ১৯ই জুন, ২০২৬ ইং

০২:২৩ পি.এম


সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবীবকে ফুলেল শুভেচ্ছা দিলেন বিডিএফ প্রেসক্লাব

‎সাতক্ষীরা জেলা পরিষদের নবনিযুক্ত প্রশাসক ও সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য মো. হাবিবুল ইসলাম হাবিব-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করেছেন বিডিএফ (ধুলিহর, ব্রহ্মরাজপুর ও ফিংড়ি) প্রেস ক্লাবের নেতৃবৃন্দ।
‎বুধবার (১৭ জুন) দুপুর ১২টায় সাতক্ষীরা জেলা পরিষদ কার্যালয়ে প্রশাসকের দপ্তরে সৌজন্য সাক্ষাৎ ও ফুলেল শুভেচ্ছা বিনিময় করা হয়। এ সময় সাংবাদিকরা নবনিযুক্ত প্রশাসককে ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাঁর সফলতা কামনা করেন।
‎অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিডিএফ প্রেস ক্লাবের সভাপতি ও দৈনিক দৃষ্টিপাত পত্রিকার সাংবাদিক  শাহাদাৎ হোসেন বাবু, সহ-সভাপতি ও দৈনিক পত্রদূতের সাংবাদিক জিএম আমিনুল হক, সাবেক সভাপতি এম. এ. হাকিম, সাংগঠনিক সম্পাদক  শামীম রেজা, এস এম শরীফুল ইসলাম রানা, মেহেদী হাসান শিমুলসহ বিডিএফ প্রেসক্লাবের সকল সদস্য ও কর্মকর্তাবৃন্দ।
‎মতবিনিময় ও শুভেচ্ছা বিনিময় কালে সংবর্ধিত প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব বলেন-বিডিএফ প্রেসক্লাবের সাংবাদিকদের মধ্যে যে ঐক্যের মেলবন্ধন তা জেলার অন্যান্য সাংবাদিক সংগঠন গুলোর নিকট দৃষ্টান্ত হতে পারে। এসময় তিনি প্রেসক্লাবের সদস্যদের সঠিক ও বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশে সাহসী ভুমিকার ভূয়সী প্রশংসা করে আগামীতে আরও দ্বায়িত্বশীল হয়ে দেশ ও মানুষের কল্যাণে কাজ করার আহবান জানান। এসময় বিডিএফ প্রেসক্লাবের সকল কার্যক্রম সম্পর্কে ভূয়সী প্রশংসা করে বক্তব্য রাখেন ধুলিহর ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী তাকদীর আহসান রুবেল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%