ঢাকা রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৩শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০৮ই নভেম্বর, ২০২৬ইং ২৩শে কার্তিক, ১৪৩২বাং

গৌরনদীতে ঢালাই শেষ হতেই ধসে পড়লো ৩৫ লাখ টাকার নির্মাণাধীন ব্রিজ!


গৌরনদীতে ঢালাই শেষ হতেই ধসে পড়লো ৩৫ লাখ টাকার নির্মাণাধীন ব্রিজ!

বরিশালের গৌরনদী উপজেলায় ঢালাই কাজ শেষ হতে না হতেই খালের পানিতে ধসে পড়েছে একটি নির্মাণাধীন ব্রিজের পাটাতন। গত বুধবার দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহমেদকাঠী গ্রামে এই ঘটনা ঘটে। তবে বিষয়টি বৃহস্পতিবার বিকেলে এলাকায় জানাজানি ও প্রকাশ্যে আসে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই ব্রিজটির নির্মাণকাজ পরিচালনা করছিলেন সাব-ঠিকাদার আবুল ফয়েজ শরীফ।

স্থানীয় বাসিন্দাদের তীব্র অভিযোগ, নির্মাণকাজে চরম অবহেলা ও নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। সাটারিংয়ের কাজে পুরোনো, পচা ও অত্যন্ত দুর্বল বাঁশ-কাঠ ব্যবহার করায় ঢালাইয়ের অতিরিক্ত ওজন ও চাপ সহ্য করতে পারেনি কাঠামোটি। ফলে পুরো সাটারিং ভেঙে ঢালাইসহ ব্রিজের অংশটি খালের পানিতে তলিয়ে যায়।

আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ


"কাজে শুরু থেকেই অনিয়ম হচ্ছিল। পুরোনো বাঁশ দিয়ে সাটারিং করায় আমরা আগেই আশঙ্কা করেছিলাম। ঢালাই শেষ হতে না হতেই পুরো ব্রিজ ধসে পড়লো। এটা সরকারি টাকার চরম অপচয় ও ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতি।"


তবে সাটারিং তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাব-ঠিকাদার আবুল ফয়েজ শরীফ। তিনি দাবি করেন, "নিচের মাটির অংশ বা মূল স্ট্রাকচারটি দুর্বল থাকার কারণেই আকস্মিকভাবে সাটারিং ভেঙে এই দুর্ঘটনা ঘটেছে।" দ্রুততম সময়ের মধ্যে নতুন করে মজবুত সাটারিং তৈরি করে ব্রিজের নির্মাণকাজ পুনরায় সম্পন্ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।

ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তসহ দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

আরও পড়ুন: নারায়ণগঞ্জ মহানগর এনসিপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হলেন সাবেক এমপিকন্যা শাহীনা ইসলাম মুক্তি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আরও পড়ুন

পরবর্তী খবর

ভোক্তা অধিদপ্তর, দুদক ও বিটাকসহ ৫ সংস্থার গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৪ এম


ভোক্তা অধিদপ্তর, দুদক ও বিটাকসহ ৫ সংস্থার গুরুত্বপূর্ণ পদে নতুন নিয়োগ

সরকার নতুন নিয়োগ দিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক, দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক, বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক, সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার এবং ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে।

এই সংক্রান্ত পৃথক প্রজ্ঞাপন বৃহস্পতিবার (২৩ জুলাই) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা হয়েছে।

প্রজ্ঞাপন অনুযায়ী, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত সচিব) মো. জহিরুল ইসলাম নতুন করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক (অতিরিক্ত সচিব) পদে স্থানীয় সরকার বিভাগের যুগ্মসচিব খোন্দকার ফরহাদ আহমদকে বদলিপূর্বক প্রেষণে পদায়ন করা হয়েছে।

বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প করপোরেশনের (বিসিক) চেয়ারম্যান (অতিরিক্ত সচিব) মো. সাইফুল ইসলাম নতুন করে বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্রের (বিটাক) মহাপরিচালক হিসেবে বদলিপূর্বক প্রেষণের মাধ্যমে নিয়োগ পেয়েছেন।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক রাজা মো. আব্দুল হাইকে সরকারি যানবাহন অধিদপ্তরের পরিবহন কমিশনার হিসেবে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া, ঢাকা উত্তর সিটি করপোরেশনের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা (যুগ্মসচিব) মো. খয়বর রহমানকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নৌ অবরোধ তুলে হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান আসিয়ানের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:০৬ এম


নৌ অবরোধ তুলে হরমুজ প্রণালি উন্মুক্ত করার আহ্বান আসিয়ানের

বিশ্ব বাণিজ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালিতে চলমান মার্কিন যুক্তরাষ্ট্র ও ইরানের অবরোধ তুলে নিয়ে জাহাজ চলাচলের জন্য উক্ত জলপথটি উন্মুক্ত করার আহ্বান জানিয়েছে দক্ষিণ-পূর্ব এশীয় দেশগুলোর জোট 'আসিয়ান'।

মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে সৃষ্টি হওয়া জ্বালানি সংকট বিশ্বের অন্যান্য অঞ্চলের দেশগুলোকে ভোগাচ্ছে, এমনটি বলা হয়েছে বৃহস্পতিবার এক বিবৃতিতে আসিয়ানের নেতাদের দ্বারা।

এ পরিস্থিতিতে ম্যানিলায় অনুষ্ঠিত শীর্ষ সম্মেলনের মাধ্যমে তারা আবারও বিবাদমান পক্ষগুলোকে 'সংযত' হওয়ার জন্য আহ্বান জানিয়েছেন।

যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও এবারের আসিয়ান সম্মেলনে অংশগ্রহণ করেছেন। সেখানে তিনি সতর্ক করে বলেন, হরমুজ প্রণালির ওপর ইরানের নিয়ন্ত্রণ একটি "বিপজ্জনক নজির" স্থাপন করতে পারে।

সূত্র: বিবিসি

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:১২ এম


বিকাশ পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড পেল হুয়াওয়ে

বিকাশের আয়োজনে অনুষ্ঠিত ৬ষ্ঠ ’পার্টনার এক্সিলেন্স অ্যাওয়ার্ড’ অনুষ্ঠানে ‘টেকনোলজি অ্যাওয়ার্ড’ অর্জন করেছে হুয়াওয়ে।

বাংলাদেশজুড়ে আট কোটি চল্লিশ লাখেরও বেশি ব্যবহারকারীর জন্য ডিজিটাল আর্থিক সেবার উন্নয়নে হুয়াওয়ের প্রযুক্তি সরবরাহকারী ও সহযোগী হিসেবে অবদানকে এই পুরস্কারের মাধ্যমে স্বীকৃতি দেয়া হয়।

বিকাশের সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগ আয়োজনের তত্ত্বাবধান করা এই বার্ষিক অনুষ্ঠানে বিভিন্ন প্রতিষ্ঠানের উচ্চ পদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে মোট ১৭টি প্রতিষ্ঠানকে সম্মাননা প্রদান করা হয়, যারা ৮টি বিভাগে অবদান রেখেছে। প্রতিষ্ঠানগুলি বাংলাদেশে কোটি কোটি মানুষের জন্য মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস (এমএফএস) আরও সহজলভ্য ও নিরবচ্ছিন্ন করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

হুয়াওয়ে বিকাশের প্রযুক্তিগত অবকাঠামোতে অবদান রাখায় এই স্বীকৃতি পেয়েছে।

অনুষ্ঠানে বিকাশের উচ্চ পদস্থ কর্মক্তারা সম্মাননাপ্রাপ্ত প্রতিষ্ঠানগুলোকে অভিনন্দন জানান। এ সময় বিকাশের চিফ ফাইন্যান্সিয়াল অফিসার মঈনুদ্দিন মোহাম্মদ রাহগীর এবং সাপ্লাই চেইন ম্যানেজমেন্ট বিভাগের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রাশেদুল আলম হুয়াওয়ের সততা, নিষ্ঠা, নিয়মানুবর্তীতা এবং সহযোগিতামূলক ভূমিকার প্রশংসা করেন।

মোহাম্মদ রাশেদুল আলম বলেন, “হুয়াওয়ের মতো সহযোগীরা সুনিয়ন্ত্রিত কমপ্লায়েন্স, সর্বোচ্চ নিষ্ঠা এবং সহযোগিতামূলক অংশীদারিত্ব নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। এই বিষয়গুলো আমাদের কোটি কোটি ব্যবহারকারীর জন্য আরও উন্নত সেবার অভিজ্ঞতা নিশ্চিত করতে সহায়তা করছে।”

হুয়াওয়ে বাংলাদেশের অ্যাকাউন্ট ডিরেক্টর ডু কংকং বলেন, “এই স্বীকৃতি বাংলাদেশের ডিজিটাল ভবিষ্যৎ গঠনে আমাদের দীর্ঘদিনের অঙ্গীকারকে তুলে ধরেছে। বিকাশের সঙ্গে আমরা এমন একটি প্রযুক্তিগত অবকাঠামো নির্মাণে কাজ করে যাব, যা আধুনিক আর্থিক সেবার মাধ্যমে দেশের কোটি কোটি মানুষের ক্ষমতায়নে ভূমিকা রাখবে।”

বিকাশের এই স্বীকৃতি দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় অন্তর্ভুক্তিমূলক ডিজিটাল অর্থনীতির উন্নয়নে হুয়াওয়ের অঙ্গীকারকে প্রতিফলিত করে। একই সাথে এটি বিশ্বের অন্যতম বিকাশমান মোবাইল আর্থিক সেবার বাজারে বিশ্বস্ত প্রযুক্তি সহযোগী হিসেবে হুয়াওয়ের অবস্থানকে আরও সুদৃঢ় করেছে।

বর্তমানে হুয়াওয়ের ডিজিটাল ফাইন্যান্সিয়াল প্ল্যাটফর্ম বিশ্বব্যাপী প্রায় ৪১ কোটি ব্যবহারকারীকে সেবা প্রদান করছে। এই প্ল্যাটফর্ম এশিয়া ও আফ্রিকার ৬০টিরও বেশি বাজারে ব্যবহৃত হচ্ছে এবং বিশ্বের ডিজিটাল অর্থনীতির স¤প্রসারণে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাদশার দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর, স্ত্রীর রহস্যময় পোস্টে জল্পনা তুঙ্গে

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ ইং

০৯:১৪ এম


বাদশার দ্বিতীয় সংসারেও ভাঙনের সুর, স্ত্রীর রহস্যময় পোস্টে জল্পনা তুঙ্গে

ভারতীয় জনপ্রিয় র‍্যাপার বাদশা ও স্ত্রী অভিনেত্রী ইশা রিখির দাম্পত্যজীবনে কি ফাটল ধরেছে? এ বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে এখনই প্রশ্ন হিসেবে ঘুরপাক খাচ্ছে। সম্প্রতি ইশা একটি ইনস্টাগ্রাম পোস্ট করেছেন, যেখানে বাদশার সঙ্গে নিজের একাধিক ভিডিও ও ছবির সংকলন করেছেন। তিনি একটি রহস্যময় বার্তা দিয়েছেন যা তাদের সম্ভাব্য বিচ্ছেদের জল্পনা উসকে দিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশিত ভিডিও ক্লিপটিতে দেখা যাচ্ছে এই দম্পতির বিয়ের বরমালা পরিবর্তনের দৃশ্য, তাদের পারিবারিক মুহূর্ত, আবেগঘন ছবি ও একসাথে কাটানো নানা স্মৃতি। তবে পোস্টটির ক্যাপশন সবাইকে চমকে দিয়েছে। ইশা লিখেছেন, ‘প্রতিটি ঝড়ই একেকটি শিক্ষা, প্রতিটি প্রার্থনাই নতুন আশা।’ তিনি ক্যাপশনের সঙ্গে একটি ভাঙা হৃদয় ও হাতজোড় করার ইমোজিও জুড়ে দিয়েছেন। যদিও তিনি সরাসরি কোনো সমস্যার কথা উল্লেখ করেননি, তবে তার এই আবেগঘন পোস্ট ও ইমোজির কারণে নেটদুনিয়ায় গুঞ্জন ছড়িয়ে পড়েছে।

ইশার এই পোস্ট নিয়ে তারকা বন্ধুদের মন্তব্য বিচ্ছেদের জল্পনাকে আরও ঘনীভূত করেছে। অভিনেত্রী জেসমিন ভাসিন কমেন্ট বক্সে লিখেছেন, ‘শক্ত থাকো।’ আরেক অভিনেত্রী শ্রুতি সোধি লিখেছেন, ‘সত্যিই এগুলো জীবনের শিক্ষা।’ এক্ষেত্রে ভক্তরাও কমেন্টে উদ্বেগ প্রকাশ করছেন; অনেকেই জানতে চেয়েছেন তাদের মধ্যে ঠিক কী ঘটছে।

উল্লেখ্য, চলতি বছরের মার্চ মাসে ইশার মা পুনম রিখি সামাজিক যোগাযোগমাধ্যমে পারিবারিক বিয়ের ছবি প্রকাশের মাধ্যমে বাদশা ও ইশার পরিণয়ের খবর সামনে এনেছিলেন। এক সাধারণ বন্ধুর পার্টির মাধ্যমে দুজনের পরিচয় ও প্রেমের সূত্রপাত ঘটে। এটি বাদশার দ্বিতীয় বিয়ে ছিল। এর আগে ২০১২ সালে জেসমিন মাসিহকে বিয়ে করেছিলেন এই র‍্যাপার, কিন্তু ২০২০ সালে তাদের আনুষ্ঠানিক বিচ্ছেদ ঘটে। প্রথম সংসারে জেসেমি গ্রেস মাসিহ সিং নামে বাদশার একটি কন্যাসন্তানও রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%