ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

পশ্চিমবঙ্গে টোল প্লাজায় মুসলিম ট্রাক চালককে ‘বাংলাদেশি’ বলে হেনস্তা


পশ্চিমবঙ্গে টোল প্লাজায় মুসলিম ট্রাক চালককে ‘বাংলাদেশি’ বলে হেনস্তা

ভারতের টোল আদায়ের সময় বাংলা ভাষায় কথা বলার কারণে এক মুসলিম ট্রাক চালককে ‘বাংলাদেশি’ বলে গালিগালাজ করার অভিযোগ উঠেছে একটি টোল প্লাজা কর্মীর বিরুদ্ধে। এই ঘটনার ফলে বাংলাভাষীদের প্রতি বৈষম্য ও হয়রানি নিয়ে ব্যাপক সমালোচনা ও উদ্বেগ সৃষ্টি হয়েছে।

ঘটনাটি ঘটে গত সোমবার (২৬ অক্টোবর) রাত ৯টা নাগাদ ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুর্শিদাবাদ জেলার নবগ্রাম থানা এলাকার ১২ নম্বর জাতীয় সড়কের শিবপুর টোল প্লাজায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ঘটনার একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর ব্যাপক আলোচনা শুরু হয়।

ভুক্তভোগী ট্রাক চালক রফিকুল খান নদীয়া জেলার থানাড়পাড়া থানার অন্তর্গত নারায়ণপুরের বাসিন্দা। তিনি করিমপুর থেকে ১৬ টন কলা নিয়ে শিলিগুড়ির উদ্দেশ্যে যাচ্ছিলেন। শিবপুর টোল প্লাজায় টোল দেওয়ার সময় ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: ফ্লোরিডায় ব্যবসায়িক বিমান বিধ্বস্ত, ৯ জন নিহত

রফিকুল জানান, তিনি বাংলায় কথা বলছিলেন, কিন্তু টোল প্লাজার কর্মী তাঁর কাছে এসে হিন্দিতে কথা বলতে শুরু করেন। রফিকুল তাকে জানান যে তিনি হিন্দি বুঝতে পারেন না এবং বাংলায় কথা বলার অনুরোধ করেন। অভিযোগ উঠেছে, এতে ক্ষুব্ধ হয়ে ওই কর্মী তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তোলেন এবং তাকে ‘বাংলাদেশি’ বলে গালিগালাজ করেন।

সামাজিক মাধ্যমে ছড়ানো ভিডিওতে টোল কর্মীকে বলতে শোনা যায়, “তুমি কি ভারতের বাইরের লোক? তুমি কি বাংলাদেশি? তুমি কি বাংলাদেশি যে তোমার সাথে বাংলায় কথা বলতে হবে?” রফিকুল খান জানান, তিনি এই দুর্ব্যবহারের প্রতিবাদ করলেও এখনো পর্যন্ত কোনো প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে আনুষ্ঠানিকভাবে লিখিত অভিযোগ দায়ের করেননি।

স্থানীয় এক পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাটির বিষয়ে এখনো পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। তবে আনুষ্ঠানিক অভিযোগ জমা পড়লে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হবে।

ঘটনাটিকে কেন্দ্র করে বিভিন্ন মহল থেকে তীব্র নিন্দা জানানো হয়েছে। সমালোচকরা স্মরণ করিয়ে দিয়েছেন যে, বাংলা ভারতের সংবিধানের অষ্টম তফসিলে অন্তর্ভুক্ত ২২টি ভাষার একটি এবং কোটি কোটি ভারতীয় নাগরিকের মাতৃভাষা। কেবল বাংলায় কথা বলার জন্য কাউকে ‘বাংলাদেশি’ বলে সন্দেহ করা এক ধরনের সংকীর্ণ মানসিকতা ও ভাষাগত বৈষম্যের বহিঃপ্রকাশ।

আরও পড়ুন: বাইন্যান্স থেকে ৬০০ কোটি ডলার চুরি করেছে উত্তর কোরিয়ার ‘ট্রেডারট্রেইটর’: এফবিআই

‘দ্য অবজারভার পোস্ট’-এর সঙ্গে আলাপকালে শিক্ষক আলমগীর হোসেন বলেন, “ভারত ও পাকিস্তানের উভয় পাশেই যেমন পাঞ্জাবি ভাষাভাষী মানুষ রয়েছেন, তেমনি ভারতের পশ্চিমবঙ্গ, ত্রিপুরা ও আসাম জুড়ে বিশাল সংখ্যক বাংলাভাষী ভারতীয় নাগরিক বসবাস করেন। সব বাংলাভাষী মানুষই ‘বাংলাদেশি’—এমন সংকীর্ণ ও বিদ্বেষপূর্ণ ধারণা জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট করে। এটি স্পষ্টতই একটি আঞ্চলিক ও জাতিগত বৈষম্যমূলক হয়রানি। স্থানীয় প্রশাসন ও টোল প্লাজা কর্তৃপক্ষের উচিত ঘটনার তদন্ত করে অভিযুক্ত কর্মীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া।”

আইনজীবী মাসুম রহমানও এই ঘটনার কড়া নিন্দা জানিয়ে বলেন, এ ধরনের বিদ্বেষমূলক আচরণের বিরুদ্ধে প্রতিটি সচেতন নাগরিকের প্রতিবাদ জানানো উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চবি ছাত্রদলের হৃদয় চট্টগ্রাম মোহামেডানের যুগ্ম সম্পাদক নির্বাচিত

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২১ পি.এম


চবি ছাত্রদলের হৃদয় চট্টগ্রাম মোহামেডানের যুগ্ম সম্পাদক নির্বাচিত

চট্টগ্রামের ঐতিহ্যবাহী ক্রীড়া সংগঠন মোহামেডান স্পোর্টিং ব্লুজের যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক সাজ্জাদ হোসেন হৃদয়। তিনি ছাত্রদল মনোনীত চাকসু ২০২৫ নির্বাচনের সহসভাপতি (ভিপি) প্রার্থী ছিলেন।

সম্প্রতি ক্লাবটির গভর্নিং বডির চেয়ারম্যান ব্যারিস্টার মীর হেলালের স্বাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে ১১৪ সদস্যবিশিষ্ট কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এই কমিটিতে সভাপতি হিসেবে সওয়ার আলম এবং সাধারণ সম্পাদক হিসেবে জেলা ক্রীড়া সংস্থার সদস্য শরিফুল ইসলাম তুহিনকে মনোনীত করা হয়েছে।

নবগঠিত কমিটিতে যুগ্ম সাধারণ সম্পাদকের দায়িত্ব পেয়েছেন ছাত্রদল নেতা সাজ্জাদ হোসেন হৃদয়। এর ফলে তিনি বিশ্ববিদ্যালয়ের ছাত্ররাজনীতির পাশাপাশি চট্টগ্রামের ক্রীড়াঙ্গনে সাংগঠনিক দায়িত্ব পালনের সুযোগ লাভ করলেন।

নতুন দায়িত্ব গ্রহণের প্রতিক্রিয়ায় সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, "মোহামেডান স্পোর্টিং ব্লুজের মতো ঐতিহ্যবাহী সংগঠনের সঙ্গে যুক্ত হওয়া নিঃসন্দেহে সম্মানের। আমি এই দায়িত্বকে পদমর্যাদা নয়, বরং চট্টগ্রামের ক্রীড়াঙ্গনের উন্নয়ন ও তরুণ প্রতিভা বিকাশে অবদান রাখার সুযোগ হিসেবে দেখি।"

তিনি আরও যোগ করেন, "দায়িত্ব পালনে সর্বোচ্চ আন্তরিকতা ও নিষ্ঠা বজায় রাখতে চাই।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবার শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


আবার শুরু হচ্ছে যুদ্ধ? মধ্যপ্রাচ্যে তীব্র আতঙ্ক ও অনিশ্চয়তা

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচন শেষ হওয়ার পর কি ইরানে নতুন হামলার সূচনা হবে? এই প্রশ্নটি বর্তমানে পুরো মধ্যপ্রাচ্যে উদ্বেগের সৃষ্টি করেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অস্পষ্ট বার্তা এবং ইরানের কঠোর হুঁশিয়ারির প্রেক্ষাপটে এই অঞ্চলের কোটি কোটি মানুষ চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। যুদ্ধ আবার শুরু হলে দৈনন্দিন জীবনযাত্রা, বিমানের টিকিট পাওয়া বা ছেলেমেয়েদের পড়াশোনা বন্ধ হয়ে যাবে কি না—এ নিয়ে চারদিকে চলছে নানা আলোচনা।

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হওয়ার পর থেকে এই যুদ্ধের সূচনা হয়। আট মাস ধরে চলা এই যুদ্ধে কূটনৈতিক বা সামরিক—কোনো পক্ষই জয় বা সমাধানের মুখ দেখেনি। ট্রাম্প একদিকে মধ্যবর্তী নির্বাচনের পর ফের হামলার ভয় দেখাচ্ছেন, অন্যদিকে আলোচনার কথাও বলছেন। পাল্টা জবাবে নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামেনির নির্দেশ পাওয়ার পর ইরানও হুঁশিয়ারি দিয়ে জানিয়েছে, নতুন করে যুদ্ধ শুরু হলে তারা কেবল তেল ক্ষেত্র নয়, কৃত্রিম বুদ্ধিমত্তা কেন্দ্রসহ পুরো অঞ্চলের অন্যান্য গুরুত্বপূর্ণ স্থাপনা ধ্বংস করে দেবে।

সংঘাতের এই উত্তাপে সবচেয়ে বেশি আতঙ্কে আছেন উপসাগরীয় দেশগুলোতে থাকা লাখ লাখ বিদেশি নাগরিক ও চাকরিজীবী। দীর্ঘ দিন নিরাপদ মনে করলেও, সম্প্রতি যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিবারগুলো নীরবে মধ্যপ্রাচ্য ছাড়তে শুরু করায় সাধারণ মানুষের সেই নিরাপত্তাবোধে বড় ধাক্কা লেগেছে। নিরাপত্তা আশঙ্কায় বড় বড় আন্তর্জাতিক সম্মেলন বাতিল হচ্ছে, সৌদি আরবে অফিসের কাজ ঘরে বসে করার নির্দেশ দেওয়া হয়েছে এবং বাহরাইন থেকে শুরু করে আবুধাবির বাসিন্দারা সবাই এক অজানা আশঙ্কায় প্রহর গুনছেন।

এর মধ্যেই ব্যাকস্টেজে কাতারের মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চিঠি ও বার্তার আদান-প্রদান এবং কূটনৈতিক আলোচনা অব্যাহত রয়েছে। তবে ইরানের পার্লামেন্ট স্পিকার পরিষ্কার জানিয়ে দিয়েছেন, তেহরানের দেওয়া ৭টি শর্ত পূরণ ছাড়া কোনো সমঝোতা সম্ভব নয়। সব মিলিয়ে আলোচনা সফল হয়ে আপাতত সংঘাত থামবে, নাকি আগামী দিনগুলোতে মধ্যপ্রাচ্য নতুন এক বিধ্বংসী যুদ্ধের রূপ নেবে—সেই উত্তর পাওয়ার জন্যই এখন অপেক্ষা করছে বিশ্ব।

সূত্র: সিএনএন

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নবীন কর্মকর্তাদের পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষা করতে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


নবীন কর্মকর্তাদের পুলিশ বাহিনীর ভাবমূর্তি রক্ষা করতে আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে আহ্বান জানিয়েছেন যে, পুলিশ বাহিনীর ভাবমূর্তি সমুন্নত রাখতে হবে এবং ক্ষমতার অপব্যবহার যেন কোনো অবস্থাতেই না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।

রোববার (১ নভেম্বর) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে ৪৫তম বিসিএস (পুলিশ) ও বিসিএস (আনসার) ক্যাডারে নতুন যোগদানকৃত কর্মকর্তাদের ব্রিফিং ও পরিচিতি সভায় প্রধান অতিথি হিসেবে তিনি এই আহ্বান জানান।

এ সময় আইন প্রয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ সতর্কতা ও বিচক্ষণতা প্রদর্শনের জন্য নবীন কর্মকর্তাদের প্রতি বিশেষভাবে গুরুত্বারোপ করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

মন্ত্রী বলেন, কর্মকর্তাদের ছাত্রজীবনে রাজনৈতিক সংশ্লিষ্টতা থাকতে পারে, তবে তা যেন কর্মজীবনে কোনোভাবেই প্রতিফলিত না হয়।

নবীন কর্মকর্তাদের অভিনন্দন জানিয়ে তিনি বলেন, ‘সুপিরিয়র সার্ভিসে আপনাদের প্রধানতম দায়িত্ব হলো রাষ্ট্রের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ সমুন্নত রাখা এবং এর মাধ্যমে দেশের সকল কার্যক্রম সুচারুরূপে সম্পন্ন করার অনুকূল পরিবেশ নিশ্চিত করা। প্রশাসন, উন্নয়ন ও সমাজের সামগ্রিক নিরাপত্তা এবং জনগণের স্বস্তি অনেকাংশে আপনাদের কার্যক্রমের ওপর নির্ভর করে।’

তিনি কঠোর নির্দেশনা দিয়ে বলেন, ‘সার্ভিস লাইফে সর্বদা শৃঙ্খলা ও সার্ভিস রুলস মেনে চলতে হবে এবং জ্যেষ্ঠ কর্মকর্তাদের আইনানুগ নির্দেশ পালন করতে হবে।’

মন্ত্রী আরও বলেন, অন্যান্য ক্যাডার সার্ভিসের তুলনায় পুলিশ ও আনসার সম্পূর্ণ আলাদা এবং অত্যন্ত চ্যালেঞ্জিং। এখানে মুহূর্তের মধ্যে সঠিক সিদ্ধান্ত নিতে হয়, যেখানে বুদ্ধিমত্তা, পেশাদারিত্ব ও প্রেজেন্স অব মাইন্ড অত্যন্ত জরুরি।

উল্লেখ্য, আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিসিএস (পুলিশ) ক্যাডারে ৬৫ জন এবং বিসিএস (আনসার) ক্যাডারে ১৯ জন কর্মকর্তা যোগদান করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১ই নভেম্বর, ২০২৬ ইং

০৫:২২ পি.এম


স্পিকারের সঙ্গে ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূতের সাক্ষাৎ

ঢাকা, ১ নভেম্বর, ২০২৬ : ঢাকায় নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন।

এই সৌজন্য সাক্ষাৎ আজ রোববার স্পিকারের কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

স্পিকার হাফিজ উদ্দিন আহমদ উল্লেখ করেন, নরওয়ে এবং বাংলাদেশের মধ্যে দীর্ঘকাল ধরে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। মহান মুক্তিযুদ্ধের পর এই সম্পর্ক আরও বিস্তৃত হয়েছে। নরওয়ে বিশ্বের গণতান্ত্রিক দেশগুলোর মধ্যে একটি গুরুত্বপূর্ণ স্থান অধিকার করে আছে।

তিনি বলেন, নরওয়ে বাংলাদেশে সংসদীয় গণতন্ত্রের প্রসারে সবসময় সহায়তা করে আসছে।

স্পিকার আরও বলেন, বিগত ১৭ বছরের স্বৈরাচারী শাসনের ফলে দেশের জনগণের গণতান্ত্রিক অধিকার ক্ষুণ্ণ হয়েছে। আওয়ামী লীগ সরকারের প্রহসনের নির্বাচনের মাধ্যমে সংসদীয় গণতন্ত্রকে অবরুদ্ধ করা হয়েছিল। স্বৈরাচারী সরকার গুম, খুন, সন্ত্রাস ও বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের মাধ্যমে দেশে ত্রাসের রাজত্ব কায়েম করেছিল। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং তৎকালীন বিরোধীদলের শীর্ষস্থানীয় নেতাদের বারবার কারাবরণ করতে হয়েছে।

তিনি আরও বলেন, ‘২৪ জুলাই গণ অভ্যুত্থানের মাধ্যমে স্বৈরাচারী শাসনের অবসান ঘটানো হয় এবং দেশে পুনরায় গণতান্ত্রিক অগ্রযাত্রা শুরু হয়।

স্পিকার জানান, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন বাংলাদেশের ইতিহাসে অন্যতম গ্রহণযোগ্য নির্বাচন ছিল। এই নির্বাচনের মাধ্যমে বর্তমান সরকার জনগণের গণতান্ত্রিক আকাক্সক্ষা পূরণে কাজ করে চলেছে। বাংলাদেশ বিশ্বব্যাপী মানবাধিকার রক্ষায় সবসময় অগ্রণী ভূমিকা পালন করছে। রোহিঙ্গা জনগণের প্রত্যাবাসনে বাংলাদেশ সরকারের পাশাপাশি আন্তর্জাতিক সমর্থন প্রয়োজন। তিনি বলেন, নরওয়ে এবং ইউরোপের অন্যান্য দেশ বাংলাদেশে আশ্রিত রোহিঙ্গাদের প্রত্যাবাসনে সহায়তা করতে পারে।

নরওয়ের রাষ্ট্রদূত হাকন আরাল্ড গুলব্রান্ডসেন মন্তব্য করেন, বাংলাদেশ দীর্ঘদিন ধরে জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে অংশগ্রহণ করে আসছে। বাংলাদেশ শান্তিরক্ষী প্রেরণের মাধ্যমে সারাবিশ্বের শান্তিরক্ষায় একটি প্রশংসনীয় ভূমিকা পালন করছে। তিনি জানান, নরওয়ে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের বিস্তার এবং মানবাধিকার সুরক্ষায় সবসময় সহায়তা দিতে প্রস্তুত।

সাক্ষাৎকালে তারা দুই দেশের মধ্যে সংসদীয় মৈত্রী গ্রুপ গঠন, সংসদীয় প্রতিনিধিদের সফর বিনিময় এবং বিশ্বব্যাপী শান্তিরক্ষায় উল্লেখযোগ্য অবদানের স্বীকৃতিস্বরূপ নোবেল শান্তি পুরস্কার নিয়ে আলোচনা করেন। এছাড়া চলমান সংবিধান সংশোধন কমিটির কার্যক্রম এবং জুলাই সনদ নিয়ে মতবিনিময় করেন।

এ সময় স্পিকার ভোলাসহ বাংলাদেশের সমুদ্র উপকূলীয় এলাকায় তেল ও গ্যাস অনুসন্ধান এবং উত্তোলনের জন্য নরওয়ের কোম্পানিকে আমন্ত্রণ জানান।

বৈঠকে নরওয়ের দূতাবাসের প্রতিনিধি এবং বাংলাদেশ জাতীয় সংসদ সচিবালয়ের সচিবসহ সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%