০৪:০০ এম
হলান্ড এক হাতে ব্রাজিলকে বিশ্বকাপে বিদায় করে দিল। ৯০তম মিনিটে ডি-বক্সের বাইরে থেকে খুব জোরালো শটে হলান্ড দ্বিতীয় গোলটি করেন। নরওয়ে ব্রাজিলের বিপক্ষে এগিয়ে গেল।
যাকে নিয়ে পুরো ব্রাজিল দল ব্যাপক ভয়ে ছিল, সেই হলান্ডই নরওয়েকে এগিয়ে দিলেন। ম্যাচের ৮০তম মিনিটে হেডে গোল করলেন হলান্ড।
জাপানের বিপক্ষে নব্বই মিনিট মাঠে দেননি নেইমার। কিন্তু শেষ ষোলোর ম্যাচে ৬৮তম মিনিটে মার্তিনেল্লির বদলি হিসেবে আনচেলত্তি নেইমারকে মাঠে নামালেন।
আরও পড়ুন: সাতক্ষীরায় ১০ টন চাল আত্মসাতের ঘটনায় ৪ জন গ্রেফতার, ট্রাক জব্দ
গোলশূন্য অবস্থায় শেষ হলো ব্রাজিল-নরওয়ে ম্যাচের প্রথমার্ধ। প্রথম হাফে দুই দলই গোল করার বেশকিছু সুযোগ পায়, তবে গোলকিপারের সহায়তায় উভয় দলই বেঁচে যায়।
প্রথমার্ধের যোগ করার সময়ে ওডেগার্ডের একটি শট অ্যালিসন সেভ করেন। ৪০তম মিনিটে নরওয়ের গোলকিপার ভিনিসিউসের শট সেভ করেন।
ম্যাচের ১১তম মিনিটে ডি-বক্সের মধ্যে নরওয়ের এক ডিফেন্ডার কুনহাকে ফাউল করেন। প্রথমে রেফারি পেনাল্টি না দিলেও, পরে ভিডিও অ্যাসিস্টেন্টের সাহায্যে ব্রাজিল পেনাল্টি পায়। তবে গিমারেসের শট ঠেকিয়ে দেন নরওয়ের গোলকিপার নিল্যান্ড।
ম্যাচের শুরুতেই নরওয়ে এগিয়ে যায়। তবে তাদের গোলটি অফসাইডে বাতিল হয়।
আরও পড়ুন: হামজার সেঞ্চুরিতে ভারতের বিপক্ষে পাকিস্তানের ৩ উইকেটে জয়
ইতিহাসে এখন পর্যন্ত ব্রাজিল ও নরওয়ের চারবার মুখোমুখি হয়েছে। তবে এটা অবাক করার মতো যে, এই চার দেখায় একবারও জয়ের মুখ দেখেনি পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। নরওয়ে দুটি ম্যাচ জিতেছে, বাকি দুটি ড্র হয়েছে।
দুই দলের সর্বশেষ দেখা হয়েছিল ২০০৬ সালে। সেই ম্যাচটি ১–১ গোলে সমাপ্ত হয়েছিল।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন