ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

রোনালদোর বান্ধবী মেসির স্ত্রীর জন্য বিশেষ উপহার পাঠালেন, ভাইরাল পোস্ট


রোনালদোর বান্ধবী মেসির স্ত্রীর জন্য বিশেষ উপহার পাঠালেন, ভাইরাল পোস্ট

মাঠে চিরপ্রতিদ্বন্দ্বী লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো।

তবে মাঠের লড়াই তাদের ব্যক্তিগত বা পারিবারিক সম্পর্কে কখনোই প্রভাব ফেলেনি।

সেটিই আবারও প্রমাণিত হল রোনালদোর জীবনসঙ্গিনী জর্জিনা রদ্রিগেজের মাধ্যমে, যিনি মেসির স্ত্রী আন্তোনেলা রোকুজ্জোকে বিশেষ একটি উপহার পাঠিয়েছেন।

আরও পড়ুন: ১৫ বছরের ক্রিকেটারের গ্যারাজে একটি বিলাসবহুল গাড়ি যুক্ত হল

উপহারটি পেয়ে উচ্ছ্বসিত রোকুজ্জো সামাজিক মাধ্যমের মাধ্যমে তাকে প্রকাশ্যে ধন্যবাদ জানিয়ে বলেন।

বিশ্বকাপ চলাকালে তাদের এমন সৌহার্দ্য বিনিময় ভক্তদেরও প্রশংসা কুড়াচ্ছে।

সম্প্রতি স্প্যানিশ মডেল জর্জিনা বাজারে নিয়ে এসেছেন তার নতুন লাউঞ্জওয়্যার তথা পোশাক ব্র্যান্ড ‘মিমোয়া’।

নিজের এই নতুন উদ্যোগের উপহার সামগ্রী তিনি আন্তোনেলার কাছে পাঠিয়েছেন।

আরও পড়ুন: কাউখালীতে ১১ বছরের ছাত্রীকে যৌন নিপীড়নের অভিযোগ, অভিযুক্ত শিক্ষকের বিচার দাবি

উপহারের ছবি ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করে আন্তোনেলা লিখেছেন, “কোনো ধন্যবাদ জর্জিনা রদ্রিগেজ। প্রতিটি জিনিসই দারুণ সুন্দর। তোমার এই নতুন পথচলায় সফলতা কামনা করি।”

মজার ব্যাপার হলো, আন্তোনেলা ও জর্জিনার এই উপহার বিনিময় এমন এক সময়ে ঘটল যখন ২০২৬ বিশ্বকাপের শেষ ষোলোর লড়াইয়ে নামার প্রস্তুতিতে ব্যস্ত আর্জেন্টিনা ও পর্তুগাল দল।

বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে লিওনেল স্কালোনির আর্জেন্টিনা যেখানে মুখোমুখি হবে মিশরের, অন্যদিকে ক্রিশ্চিয়ানো রোনালদোর পর্তুগাল লড়বে শক্তিশালী স্পেনের বিপক্ষে।

আরও পড়ুন: মুন্সিগঞ্জে ৩০৮ একর জমিতে কেমিক্যাল ইন্ডাস্ট্রিয়াল পার্ক নির্মাণের ঘোষণা শিল্পমন্ত্রীর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আড়াল ভেঙে ফিরছেন বুবলী

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৭ পি.এম


আড়াল ভেঙে ফিরছেন বুবলী

মাতৃত্বের কারণে দীর্ঘদিন ধরে বিশেষ করে অভিনয়ের জগত থেকে দূরে ছিলেন ঢালিউডের জনপ্রিয় চিত্রনায়িকা শবনম বুবলী। কন্যাসন্তানের জন্মের পর থেকে তাকে প্রকাশ্যে খুব একটা দেখা যায়নি।

ঈদে একাধিক সিনেমা মুক্তি পেলেও এই অভিনেত্রী প্রচারণা কিংবা জনসমক্ষে ছিলেন অনুপস্থিত।

তবে এখন জানা গেছে যে, বিরতি কাটিয়ে আবারও ক্যামেরার সামনে ফিরতে প্রস্তুতি নিচ্ছেন তিনি।

যদি সবকিছু ঠিক থাকে, তাহলে আগামী সেপ্টেম্বর মাসে ‘ঢাকাইয়া দেবদাস’ সিনেমার শুটিংয়ের মাধ্যমে অভিনয়ে ফিরবেন বুবলী। ছবিটি পরিচালনা করছেন জাহিদ হোসেন।

এ সিনেমায় তার বিপরীতে অভিনয় করবেন অভিনেতা আদর আজাদ।

বিষয়টি নিশ্চিত করে নির্মাতা জাহিদ হোসেন গণমাধ্যমকে জানিয়েছেন, ‘বুবলীর সঙ্গে কথা হয়েছে। তার শারীরিক অবস্থা কিছুটা পরিবর্তন সাপেক্ষে সেপ্টেম্বরে শুটিংয়ে ফিরবেন বলে কথা দিয়েছেন বুবলী।’শাড়িতে নায়িকা বুবলীর আকর্ষণীয় সাতটি ছবি

পুরান ঢাকার ভাষা, সংস্কৃতি ও জীবনযাপনকে কেন্দ্র করে এই সিনেমাটি নির্মিত হচ্ছে।

সিনেমাটিতে আদর আজাদের চরিত্র হবে একজন শিয়া যুবকের, অন্যদিকে বুবলী অভিনয় করবেন একজন সুন্নি তরুণীর ভূমিকায়। চরিত্রের প্রয়োজনে তাঁরা উর্দু ভাষায়ও সংলাপ বলতে দেখা যাবে।

নির্মাতা জানিয়েছেন, আপাতত বুবলী সন্তান ও নিজের শারীরিক সুস্থতার দিকেই বেশি মনোযোগ দিচ্ছেন। তাই তার অংশের শুটিং শুরু হওয়ার আগে ছবির অন্যান্য দৃশ্যের কাজ এগিয়ে নেওয়া হবে।

এ প্রসঙ্গে জাহিদ হোসেন জানিয়েছেন, ‘বুবলী যেহেতু এখন সন্তান ও নিজের পরিচর্যায় কিছুটা দিন সময় নেবেন, তাই আমরা এর মধ্যে অন্যান্য অংশের শুটিংগুলো শুরু করতে যাচ্ছি। আমাদের লক্ষ্য পুরান ঢাকাকে নিয়ে একটি পূর্ণাঙ্গ চলচ্চিত্র নির্মাণ করা।’

নামের কারণে এটি বাণিজ্যিক চলচ্চিত্র বলে মনে হলেও নির্মাতার পরিকল্পনা ভিন্ন।

তার কথায়, ‘ঢাকাইয়া দেবদাস’ মূলত আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবকে লক্ষ্য করেই নির্মিত হচ্ছে। পরে দেশের প্রেক্ষাগৃহেও মুক্তি দেওয়া হবে।Shobnom Bubly is a Bangladeshi newcomer movie actress. She was a news  presenter in Banglavision TV; https://t.co/R6s47aiF2E

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জামায়াতের দুই নেতা বহিষ্কার

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০০ পি.এম


জামায়াতের দুই নেতা বহিষ্কার

মুন্সীগঞ্জে বাংলাদেশ জামায়াতে ইসলামী মাওলানা মনির হোসেন এবং আমিনুল ইসলাম নাসির নামে দুই নেতাকে বহিষ্কার করেছে। বহিষ্কৃত দুই নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ আনা হয়েছে।

রোববার (৫ জুলাই) বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার দ্বারা স্বাক্ষরিত একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বহিষ্কৃতদের মধ্যে মাওলানা মনির হোসেন সিরাজদিখান উপজেলা জামায়াতে ইসলামীর রুকন ও সাবেক রশুনিয়া ইউনিয়ন আমির ছিলেন। অন্যদিকে, আমিনুল ইসলাম নাসির মুন্সীগঞ্জ সদর উপজেলার রুকন ছিলেন। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগের কারণে জামায়াতের আমির তাদের সদস্য (রুকন) পদ বাতিল করে দিয়েছেন। এর ফলে, মাওলানা মনির হোসেন এবং আমিনুল ইসলাম নাসির বর্তমানে জামায়াতের কোনো পদের অধিকারী নন এবং তারা আর দলটির সদস্য হিসেবেও গণ্য হন না।

দলীয় সূত্রে জানা গেছে, নৈতিক স্খলন, দলের মধ্যে বিভেদ সৃষ্টি এবং জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে অশোভন আচরণের কারণে তাদের বিরুদ্ধে এই সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হয়েছে।

মাওলানা মনির হোসেন দীর্ঘকাল ধরে সিরাজদিখান উপজেলার রশুনিয়া ইউনিয়ন জামায়াতের আমির হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া, তিনি বাংলাদেশ জামায়াতে ইসলামী শ্রমিক কল্যাণ ফেডারেশন, সিরাজদিখান উপজেলা শাখার সাধারণ সম্পাদক এবং জামায়াতের রুকন হিসেবেও দায়িত্ব পালন করতেন। গত বছরের জাতীয় সংসদ নির্বাচনের সময়, ১৪ ডিসেম্বর তিনি বিএনপি মনোনীত প্রার্থী বর্তমান মুন্সীগঞ্জ-১ আসনের সংসদ সদস্য শেখ মো. আব্দুল্লাহর হাতে ধানের শীষ প্রতীক দিয়ে বিএনপিতে যোগদানের ঘোষণা দিয়েছিলেন।

এ বিষয়ে মুন্সীগঞ্জ-১ (সিরাজদিখান-শ্রীনগর) আসনে জামায়াতের মনোনীত সংসদ সদস্য প্রার্থী ও জেলা সেক্রেটারি একেএম ফখরুদ্দীন রাজি মন্তব্য করেন, নির্বাচনকালীন তার কর্মকাণ্ড সাংগঠনিকভাবে প্রশ্নবিদ্ধ হওয়ায় আমরা তাকে দায়িত্ব স্থগিত করে বিষয়টি কেন্দ্রকে জানিয়েছিলাম। সেই সময় থেকেই তিনি কার্যত দলের সাংগঠনিক কার্যক্রমে ছিলেন না। এবং রোববার কেন্দ্রীয়ভাবে সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তাকে বহিষ্কার করা হয়েছে।

শুধু মাওলানা মনির নন, দেশের বিভিন্ন স্থানে বিতর্কিত কর্মকাণ্ডের জন্য অভিযোগের শিকার ব্যক্তিদের বিরুদ্ধেও একই ধরনের সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে তিনি জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে ফ্যাসিস্ট সরকার : বিদ্যুৎ মন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


বিদ্যুৎ খাতে ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখে গেছে ফ্যাসিস্ট সরকার : বিদ্যুৎ মন্ত্রী

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ বিষয়ক নাগরিক সংলাপে প্রধান অতিথির ভাষণে বক্তব্য রাখেন।

মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন, বিদ্যুৎ খাতে বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার ৫৬ হাজার কোটি টাকা বকেয়া রেখেছে। পাশাপাশি নতুন দায়ও সরকারকে বহন করতে হচ্ছে, ফলে বাবদ প্রতি মাসে ভর্তুকি দিতে হচ্ছে।

আজ ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) আয়োজিত ‘জাতীয় নবায়নযোগ্য জ্বালানি উন্নয়ন কৌশলপত্র (২০২৬-২০৩০)’ বিষয়ক নাগরিক সংলাপে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে ‘জাতীয় জ্বালানি উন্নয়ন কৌশলপত্র’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন জ্বালানি বিশেষজ্ঞ অধ্যাপক ড. এম শামসুল আলম।

মন্ত্রী বলেন, বিগত সাড়ে ১৫ বছরে গৃহীত বেশিরভাগ প্রকল্পে জনকল্যাণের পরিবর্তে ব্যক্তিগত ও গোষ্ঠীগত স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়েছে। এর ফলে বিদ্যুৎ ও জ্বালানি খাতের পাশাপাশি দেশটির সামগ্রিক অর্থনীতিও ক্ষতির সম্মুখীন হয়েছে। পূর্ববর্তী সরকারের রেখে যাওয়া সংকট ও চ্যালেঞ্জ মোকাবিলার দায়িত্ব বর্তমান সরকারের ওপর বর্তেছে।

তিনি বলেন, আর্থিক অব্যবস্থাপনার কারণে বর্তমান সরকারকে অতিরিক্ত চাপ মোকাবিলা করতে হচ্ছে। পূর্ববর্তী সময়ে সম্পাদিত বিভিন্ন চুক্তির ফলে সরকারকে তুলনামূলক বেশি দামে বিদ্যুৎ কিনতে হচ্ছে। উৎপাদনকারী প্রতিষ্ঠানের বকেয়া বিল পরিশোধে বিলম্ব হলে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ার ঝুঁকি তৈরি হয়। এসব বাস্তবতা বিবেচনায় নিয়ে সরকার বিদ্যুতের মূল্য সমন্বয়ের সিদ্ধান্ত নিয়েছে।

ইকবাল হাসান মাহমুদ বলেন, জ্বালানি আমদানি নির্ভরতা কমাতে সরকার নবায়নযোগ্য জ্বালানির, বিশেষ করে সৌরবিদ্যুৎ উৎপাদনের ওপর সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার বাড়লে জ্বালানি আমদানি ব্যয়ও কমবে বলে তিনি আশা প্রকাশ করেন।

মন্ত্রী বলেন, বিদ্যুৎ ও জ্বালানি খাতকে আরো দক্ষ, টেকসই ও জনবান্ধব হিসেবে গড়ে তুলতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। তবে, কোনোভাবেই উচ্চমূল্যে বিদ্যুৎ ক্রয় বা উৎপাদনের অতিরিক্ত ব্যয় সাধারণ ভোক্তার ওপর চাপিয়ে দেওয়া হবে না।

তিনি রুফটপ সোলার ব্যবস্থার সম্প্রসারণে বেসরকারি খাতের অংশগ্রহণের পক্ষে মত দেন। একই সঙ্গে কৃষিজমি রক্ষা করে পতিত জমিতে নবায়নযোগ্য জ্বালানি প্রকল্প বাস্তবায়নের ওপর গুরুত্বারোপ করেন।

মন্ত্রী জানান, বর্তমানে দেশের প্রায় ৮০ শতাংশ বিদ্যুৎ বেসরকারি খাতের মাধ্যমে উৎপাদিত হচ্ছে। জ্বালানি নিরাপত্তা জোরদারে সরকার তিন মাসের জ্বালানি মজুত সংরক্ষণের পরিকল্পনা নিয়ে কাজ করছে বলেও তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, জনগণের ভোটে নির্বাচিত সরকারের মূল শক্তি জনগণ। জনগণকে সঙ্গে নিয়েই বিপুল ঋণের বোঝা কাটিয়ে ওঠার পাশাপাশি নাগরিক সন্তুষ্টি নিশ্চিত করতে সরকার কাজ করছে। এ লক্ষ্যে তিনি সবার সহযোগিতা কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ৬ই জুলাই, ২০২৬ ইং

০৯:০৩ পি.এম


কুলাউড়া পৌরসভার ৯৮ কোটি টাকার বাজেট ঘোষণা

কুলাউড়া পৌরসভার ২০২৫-২০২৬ অর্থবছরের সংশোধিত এবং ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত ৯৮ কোটি ২৮ লাখ টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। গত সোমবার কুলাউড়া পৌরসভা মিলনায়তনে বাজেট ঘোষণা করেন পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা আক্তার। বাজেট ঘোষণার পর পৌর নির্বাহী কর্মকর্তা শরদিন্দু রায়ের সঞ্চালনায় পৌরসভার হিসাবরক্ষণ কর্মকর্তা হীরেন্দ্র চন্দ্র পাল বাজেটের বিভিন্ন খাত উপস্থাপন করেন। ২০২৬-২৭ অর্থ বছরের বাজেটে কোন প্রকার নতুন কর আরোপ না করে রাজস্ব আয় ধরা হয়েছে ৬১ কোটি ১ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা। রাজস্ব ব্যয় ধরা হয়েছে ৫৯ কোটি ৫ লাখ টাকা। সরকারি অনুদান হিসেবে ২ কোটি ৯ লাখ ৫০ হাজার টাকা ধরা হয়েছে। রাজস্ব উদ্ধৃত্ত উন্নয়ন তহবিলে স্থানান্তরিত হবে ১৬ লাখ ৪০ হাজার ৬৪২ টাকা। কুলাউড়া পৌরসভা এ গ্রেডের হলেও গত ৫ বছরে কোনও নতুন কর আরোপ করা হয়নি। গৃহকর ও ভূমি করের ওপর জোর দেওয়া হলেও কর আদায়ের পরিমাণ খুবই নগন্য। ফলে বাজেটে পৌরবাসীর জন্য কোন চমক নেই এবং পৌরবাসী গতানুগতিকতায় অভ্যস্ত হয়ে পড়েছেন। পৌরসভায় বাস্তবায়নাধীন আইইউজিআইপি প্রকল্পের কাজসমূহে স্বচ্ছতা নিয়ে উপস্থিত নাগরিকবৃন্দ প্রশ্ন তুলেন। তারা আরও ক্ষোভ প্রকাশ করেন যে, প্রকল্পের আওতায় বাস্তবায়নাধীন ড্রেন নির্মাণ কাজ চলছে কচ্ছপ গতিতে। এর ফলে পৌরবাসীর ভোগান্তি ও যানজট প্রকট আকার ধারণ করেছে। বাজেট অধিবেশনে পৌর প্রশাসক সানজিদা আক্তার সমাপনী বক্তব্যে বলেন, এটি একটি জনকল্যাণমুখী ও বাস্তবসম্মত বাজেট। বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সেবার মানোন্নয়ন, টেকসই অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্ন ও আধুনিক পৌরসভা গড়ে তোলা এবং জনবান্ধব প্রশাসন নিশ্চিত করার লক্ষ্য নিয়ে কাজ করা হবে। এ লক্ষ্য অর্জনে পৌরবাসীর আন্তরিক সহযোগিতা ও সচেতন অংশগ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে চলমান উন্নয়ন প্রকল্পগুলো সাময়িক জনদুর্ভোগ সৃষ্টি করলেও নির্ধারিত সময়ের মধ্যে কাজ শেষ হলে পৌরবাসী উপকার ভোগ করবেন। এজন্য সকলের সহযোগিতা কামনা করেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, কুলাউড়া সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, প্রভাষক সিপার উদ্দিন, পৌর নির্বাহী প্রকৌশলী শহীদুল ইসলাম, সহকারী প্রকৌশলী কামরুল হাসান, হিসাব রক্ষক তাজুল ইসলামসহ পৌরসভার বিভিন্ন কর্মকর্তা-কর্মচারী, গণমাধ্যমকর্মী ও সুধীজন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৯
মাগরিব ০৫:১৫
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:০৯ সূর্যাস্ত : ০৫:১৫
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%