০২:৩৪ পি.এম
টঙ্গীতে ট্রেনের ধাক্কায় মিম (১৯) নামে এক তরুণী নিহত হয়েছেন। রবিবার, ২ আগস্ট, সকালে স্থানীয় বউবাজার রেল লাইন এলাকায় এই ঘটনা ঘটেছে।
টঙ্গী রেলওয়ে ফাঁড়ির এসআই নুর আলম হোসেন জানিয়েছেন, নিহত তরুণী মিম টঙ্গীর বউবাজার এলাকায় এক আত্মীয়ের বাসায় অবস্থান করতেন এবং স্থানীয় একটি কারখানায় কাজ করতেন।
তিনি আরও জানান, সকাল ১০টার সময় বউবাজার এলাকা দিয়ে ট্রেনের লাইন পার হচ্ছিলেন মিম। এ সময় একটি চলন্ত ট্রেনের ধাক্কায় গুরুতর আহত হয়ে ঘটনাস্থলেই মিমের মৃত্যু ঘটে। খবর পাওয়ার পর নিহতের লাশ উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ
এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলেও তিনি খবর নিশ্চিত করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন