০৯:৪৯ পি.এম
জাতীয় সংসদের চতুর্থ অধিবেশনের শেষ দিনে বিরোধীদলীয় নেতা বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ড. শফিকুর রহমান মন্তব্য করেছেন যে, "এরা বসন্তের কোকিল। যখন ফাল্গুন মাস আসে-তখন মুখে বলে কুহু কুহু। বসন্ত শেষ হলে সেও চলে যাবে। আপনার দুঃসময়ে তারা পাশে দাঁড়াবে না।"
জাতীয় সংসদ অধিবেশনে জামায়াত আমির আরও উল্লেখ করেছেন, "বিরোধী দলের কাজ হলো-সরকারের ন্যায় সঙ্গত কাজগুলোকে এগিয়ে নেওয়া। বিরোধী দলের কাজ হলো-সরকার ভুল করলে তা আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া।"
তিনি আরও বলেন, "সমালোচনাকে মেনে নেওয়ার, স্বীকার করার মানসিকতা আমাদের সকলের থাকতে হবে। শুধু সরকার দল না, আমাদের বিরোধী দলেরও থাকতে হবে। বাস্তব সমালোচনাকে এনকারেজ করা উচিত। সমালোচনার জবাবে সমালোনা করে কাউকে হেয় করা ঠিক নয়। সমালোচক হলেন- সত্যিকারের বন্ধু। তোষণকারী হচ্ছে সত্যিকারের দুশমন।"
আরও পড়ুন: ১২ দিনে ৭৮ স্থানে ককটেল বিস্ফোরণ, ৭৪ গাড়িতে অগ্নিসংযোগ
বিরোধীদলীয় নেতা আরও বলেন, "তোষণ কারিরা সুসময়ে তোষণ করবে। অসময়ে আপনার আমার পাশে থাকবে না। আপনাকে আমাকে ফেলে পালিয়ে যাবে। এরা বসন্তের কোকিল। যখন ফাল্গুন মাস আসে-তখন মুখে বলে কুহু কুহু। বসন্ত শেষ হলে সেও চলে যাবে। আপনার দুঃসময়ে পাশে দাঁড়াবে না। এদের হাত থেকে সমাজকে মুক্ত করা হোক।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন