০৬:১৮ পি.এম
ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির সংগঠন থেকে 'বিদায়ের' ইঙ্গিত দিয়েছেন। তারা গতকাল বৃহস্পতিবার রাতে বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বিদায়ী সাক্ষাৎ করেছেন।
এ অবস্থায় নতুন কমিটির বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাব দিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব ও প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা রুহুল কবির রিজভী। শুক্রবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর নয়াপল্টনে তিনি একটি সংবাদ সম্মেলনে সাংবাদিকদের জিজ্ঞেস করেন, আজকেই ছাত্রদলের নতুন কমিটি হওয়ার সম্ভবনা আছে কিনা।
এ প্রশ্নের জবাবে রিজভী বলেন, 'আজকে আমার কাছে এ ধরনের কোনো নির্দেশনা আসেনি। কোনো ইন্সট্রাকশন আমার কাছে আসেনি। যদি সেরকম কোনো সিদ্ধান্ত হয়ে থাকে, তবে আসবে।'
আরও পড়ুন: চট্টগ্রামে বিএনপির কর্মসূচিতে বেজে উঠল শেখ হাসিনাকে নিয়ে গান
তিনি আরও জানান, 'দলের হাইকমান্ড নিঃসন্দেহে তাদের সঙ্গে কথা বলছেন। তাদের সঙ্গে কি কথা হয়েছে, কি নির্দেশনা দেওয়া হয়েছে- এটা আমি এই মুহূর্তে বলতে পারবো না। আর যদি চূড়ান্ত পর্যায়ের কিছু হয়, নতুন কিছু হয়, সেটা তো নিঃসন্দেহে আমরা প্রেস সিরিজ আকারে আপনাদের বলে দেব। এখন পর্যন্ত আমার কাছে কোনো নির্দেশনা আসেনি।'
অপরদিকে, বিএনপির মহাসচিবের পদত্যাগ প্রসঙ্গে একটি প্রশ্নের জবাবে তিনি বলেন, আইনগতভাবে শপথ নেওয়ার আগে দলীয় পদ বা সরকারের অন্য কোনো পদ থেকে পদত্যাগ করার বাধ্যবাধকতা নেই। তবে নৈতিক কারণে দলের মহাসচিব পদ থেকে পদত্যাগের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন