ঢাকা বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৬শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বুধবার, ১১ই নভেম্বর, ২০২৬ইং ২৬শে কার্তিক, ১৪৩২বাং

পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর


পলিথিন-প্লাস্টিক বন্ধে কঠোর হওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

প্রধানমন্ত্রী তারেক রহমান পলিথিন এবং প্লাস্টিকের অনিয়ন্ত্রিত ব্যবহার বন্ধে সংশ্লিষ্টদের আরও কঠোর হওয়ার নির্দেশনা প্রদান করেছেন পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে। তিনি এ বিষয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থাগুলোকে যথাযথভাবে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন।

বুধবার (৯ সেপ্টেম্বর) সচিবালয়ে পরিবেশ দূষণ নিয়ন্ত্রণের বিষয়ক একটি পর্যালোচনা সভায় প্রধানমন্ত্রী এই নির্দেশনা দেন।

সভায় পরিবেশবান্ধব ব্লক ইটের ব্যবহার বৃদ্ধি এবং বায়ু, পানি, মাটি ও শব্দদূষণ নিয়ন্ত্রণের ওপর গুরুত্ব আরোপ করা হয়। এছাড়া, বর্জ্য ব্যবস্থাপনা, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে সরকারের বিভিন্ন উদ্যোগের বাস্তবায়ন অগ্রগতি এবং ভবিষ্যৎ করণীয় নিয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।

আরও পড়ুন: রেলের ১৬৪ মিটার গেজ ইঞ্জিনের ১১৫টি মেয়াদোত্তীর্ণ

সভায় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌ পরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম, স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম, পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ এবং পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন প্রতিমন্ত্রী শেখ ফরিদুল ইসলাম।

এছাড়া, মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আব্দুস সাত্তার, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক মো. আব্দুস সালাম এবং প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক) ড. সাইমুম পারভেজসহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশগ্রহণ করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না’, ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্যালট্রো

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


‘বিয়ের জন্য প্রস্তুত ছিলাম না’, ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদ নিয়ে প্যালট্রো

অস্কারজয়ী অভিনেত্রী গুইনেথ প্যালট্রো সম্প্রতি ব্র্যাড পিটের সঙ্গে বিচ্ছেদের বিষয়টি নিয়ে নতুন করে স্মৃতিচারণ করেছেন। হলিউডের এই তারকা ‘ফ্রেন্ডস কিপ সিক্রেটস’ নামের একটি পডকাস্টে উপস্থিত হয়ে বলেন, পিটের সঙ্গে সম্পর্কের পর সংবাদমাধ্যমের অতিরিক্ত মনোযোগের কারণে তার মানসিক চাপ ও সামাজিক কষ্ট অনেক বেড়ে গিয়েছিল।

 

যখন গুইনেথ প্যালট্রোর বয়স ছিল মাত্র ২২ বছর, তখন ব্র্যাড পিটের সঙ্গে তার প্রথম দেখা হয়। ৩১ বছর বয়সী পিট তখন প্রতিষ্ঠিত তারকা ছিলেন। প্রথম দেখাতেই তাদের মধ্যে ভালো লাগার সৃষ্টি হয়। পরে ১৯৯৬ সালে তারা বাগদান সম্পন্ন করেন। কিন্তু বিশ্বজুড়ে ভক্তদের নজর ও গণমাধ্যমের বিশ্লেষণের চাপের কারণে ১৯৯৭ সালের জুনে তাদের বাগদান ভেঙে যায়।

 

বর্তমানে ৫৩ বছর বয়সী প্যালট্রো বিচ্ছেদের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বলেন, সংবাদমাধ্যমের আলোচনা এত বেশি ছিল যে এটি একটি ‘কৃত্রিম সাংস্কৃতিক গুরুত্ব’ পেয়েছিল। তিনি জানান, খুব কম বয়সে বিচ্ছেদের ফলে তাকে ব্যর্থতার বাড়তি লজ্জা এবং মানসিক চাপ সহ্য করতে হয়েছিল। ২০২৩ সালে এক সাক্ষাৎকারে তিনি উল্লেখ করেন, তখন তিনি বিয়ের জন্য মানসিকভাবে প্রস্তুত ছিলেন না বলেই বাগদান ভেঙে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন।

অতীতের বিচ্ছেদ সত্ত্বেও প্যালট্রোর ব্র্যাড পিটের প্রতি কোনো তিক্ততা নেই।

 

পিটকে ভালো মানুষ হিসেবে উল্লেখ করে তিনি জানান, তাদের মধ্যে এখনও বন্ধুত্বপূর্ণ সম্পর্ক বিদ্যমান। প্যালট্রোর সঙ্গে বিচ্ছেদের পর ব্র্যাড পিট অভিনেত্রী জেনিফার অ্যানিস্টনের সঙ্গে সম্পর্ক গড়ে তোলেন এবং ২০০০ সালে তাদের বিয়ে হয়। পরে ২০০৫ সালে তাদের বিচ্ছেদ ঘটে এবং পিট অভিনেত্রী অ্যাঞ্জেলিনা জোলির সঙ্গে দীর্ঘকালীন সম্পর্কে জড়িয়ে পড়েন

 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাঙ্গামাটিতে এপিবিএনের উদ্ধার অর্থ ও হারানো মোবাইল হস্তান্তর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৭ পি.এম


রাঙ্গামাটিতে এপিবিএনের উদ্ধার অর্থ ও হারানো মোবাইল হস্তান্তর

রাঙ্গামাটি জেলায় আজ ১৮-এপিবিএনের উদ্ধার করা অর্থ ও হারানো মোবাইল প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে।

বুধবার সকালে রাঙ্গামাটির ১৮ এপিবিএন কার্যালয়ে আয়োজিত একটি অনুষ্ঠানের মাধ্যমে প্রকৃত মালিকদের হাতে ৪২টি মোবাইল ফোন এবং ৭৭ হাজার টাকা তুলে দেন ১৮ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম।

এই অনুষ্ঠানে ১৮ এপিবিএনের সহ অধিনায়ক মো. এনায়েত করিম (পিপিএম-সেবা), এ্যাডজুটেন্ট মো. মশিয়ার রহমান, সহকারী পুলিশ সুপার মো. ইত্তেখায়রুল ইসলামসহ ব্যাটালিয়নের বিভিন্ন কর্মকর্তা ও সাইবার ক্রাইম সেলের সদস্যরা উপস্থিত ছিলেন।

১৮ এপিবিএনের অধিনায়ক (পুলিশ সুপার) মো. রেজাউল করিম বাসস’কে জানান, ‘জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করাই আমাদের প্রধান দায়িত্ব। শুধুমাত্র অপরাধী গ্রেপ্তার নয়, একজন অসহায় মানুষের হারানো আমানত ফিরিয়ে দেয়ার মধ্যেই পুলিশের সেবার প্রকৃত প্রতিফলন ঘটে।’

তিনি মোবাইল ব্যাংকিং ব্যবহারে সাধারণ জনগণকে আরও সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানান।

এপিবিএন সূত্রে জানা যায়, ভুক্তভোগীদের অভিযোগের ভিত্তিতে প্রযুক্তিগত বিশ্লেষণ ও সাইবার ক্রাইম সেলের দক্ষতার মাধ্যমে ভুলবশত বিকাশে চলে যাওয়া ৫০ হাজার টাকা এবং প্রতারণার মাধ্যমে হাতিয়ে নেয়া ২৭ হাজার টাকা উদ্ধার করা হয়। একই সঙ্গে উদ্ধার করা হয় ৪২টি মোবাইল ফোনও। এরপর প্রশাসনিক প্রক্রিয়া ও তথ্য-উপাত্ত যাচাই-বাছাই শেষে উপস্থিত মালিকদের হাতে এসব তুলে দেন কর্মকর্তারা। দীর্ঘদিন পর হারিয়ে যাওয়া অর্থ ও মোবাইল ফেরত পেয়ে ভুক্তভোগীরা এপিবিএনকে ধন্যবাদ জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৮ পি.এম


হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখানো হলো সাবেক হুইপ আ স ম ফিরোজকে

চব্বিশের জুলাই আন্দোলনের সময় রাজধানীর যাত্রাবাড়ী থানায় দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টার দুটি পৃথক মামলায় সাবেক হুইপ এবং পটুয়াখালী-২ আসনের সাবেক সংসদ সদস্য আ স ম ফিরোজকে গ্রেফতার দেখিয়েছে আদালত।

আজ পুলিশ তাকে কারাগার থেকে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করে। এরপর মামলার তদন্তকারী কর্মকর্তারা তাকে এই দুই মামলায় গ্রেফতার দেখানোর জন্য আবেদন করেন। শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এই দুই মামলায় গ্রেফতার দেখানোর আবেদন মঞ্জুর করেন। আদালত পরবর্তীতে ফিরোজকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

মামলার অভিযোগ অনুযায়ী, চব্বিশের জুলাই আন্দোলনের সময় ২০২৪ সালের ১৯ জুলাই রাজধানীর যাত্রাবাড়ী থানা এলাকায় আসামিদের গুলিতে আন্দোলনকারী নাইম হাওলাদার (১৭) নিহত হন। এই ঘটনার পর ২০২৪ সালের ২৪ আগস্ট যাত্রাবাড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। একই দিনে যাত্রাবাড়ী থানায় আসামিদের গুলিতে আহত হন আন্দোলনকারী তারেক চৌকিদার (২৪)। এই ঘটনার পর ২০২৫ সালের ২৬ মার্চ যাত্রাবাড়ী থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করা হয়।

এছাড়া, উল্লেখযোগ্য যে, ২০২৪ সালের ২৩ আগস্ট রাতে ঢাকার বনানী এলাকা থেকে পুলিশ তাকে গ্রেফতার করে। বর্তমানে তিনি কারাগারে আটক রয়েছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারের স্বচ্ছতা ও সুনির্দিষ্ট নীতিমালার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং

০১:৫৯ পি.এম


বিশ্ববিদ্যালয়ে এআই ব্যবহারের স্বচ্ছতা ও সুনির্দিষ্ট নীতিমালার পরামর্শ ইউজিসি চেয়ারম্যানের

কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির নিষেধাজ্ঞা আরোপ করা সম্ভব নয়, এমন মন্তব্য করে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান অধ্যাপক ড. মামুন আহমেদ দেশের বিশ্ববিদ্যালয়গুলোতে এআইয়ের দায়িত্বশীল, নীতিগত ও স্বচ্ছ ব্যবহার নিশ্চিত করতে নীতিমালা প্রণয়নের পরামর্শ দিয়েছেন।

তিনি উল্লেখ করেন, ‘কোন ধরনের কাজ বা গবেষণায় এআই ব্যবহার করা যাবে, কোথায় যাবে না এবং ঠিক কতটুকু ব্যবহার করা যাবে তা নীতিমালায় স্পষ্ট থাকা উচিত। এআই শিক্ষা ও গবেষণাকে দ্রুত করলেও এটি ভুল তথ্য ও পক্ষপাত ছড়াতে পারে। এআই চালিত 'লার্জ ল্যাঙ্গুয়েজ মডেল' কোনো উত্তরের দায় নেবে না। তাই প্রযুক্তি ব্যবহারের চূড়ান্ত দায়ভার ও স্বচ্ছতা আমাদেরকেই নিতে হবে।’

আজ ব্র্যাক ইউনিভার্সিটিতে অনুষ্ঠিত ‘অ্যাকাডেমিক অ্যান্ড রিসার্চ ইন্টিগ্রিটি কনক্লেভ ২০২৬’ শীর্ষক উচ্চপর্যায়ের কনক্লেভে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

গবেষণায় স্বচ্ছতা রক্ষায় ‘এআই ডিসক্লোজার স্টেটমেন্ট’ চালুর প্রস্তাব দেন ইউজিসি চেয়ারম্যান। তিনি বলেন, নীতিমালায় কোন এআই টুল কী উদ্দেশ্যে ব্যবহৃত হয়েছে এবং তথ্য বিষয়ে কীভাবে সত্যতা যাচাই করা হয়েছে, তা গবেষককে স্পষ্টভাবে উল্লেখ করতে হবে।

এআই যুগে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মূল্যায়নে প্রথাগত ধারার পরিবর্তনের ওপর তিনি জোর দেন। শিক্ষার্থীদের নিজস্ব চিন্তা, মৌখিক পরীক্ষা, গবেষণার খসড়া নথি সংরক্ষণ ও বাস্তব সমস্যা সমাধানের মতো পদ্ধতি চালুর ওপর গুরুত্বারোপ করেন তিনি, কেবল এআই শনাক্তকারী সফটওয়্যারের ওপর নির্ভর না করে।

একাডেমিক অসততা বন্ধে শিক্ষকদের পদোন্নতিতে গবেষণার সংখ্যার চেয়ে মানকে গুরুত্ব দেওয়ার তাগিদ দেন ড. মামুন আহমেদ। তিনি বলেন, পাঁচটি নিম্নমানের প্রকাশনার চেয়ে একটি উচ্চমানের গবেষণাপত্র অধিক মূল্যবান। গবেষণাপত্র বাড়ানোর অন্ধ প্রতিযোগিতার সুযোগে প্রিডেটরি জার্নালে প্রকাশনা এবং এআই দিয়ে ভুয়া ডাটা তৈরির যে প্রবণতা দেখা যাচ্ছে, তা রোধে বিশ্ববিদ্যালয়ের কার্যকর নজরদারি ও জবাবদিহিতা থাকা আবশ্যক।

শিক্ষার্থীদের গবেষণার সততা নিশ্চিতে স্নাতক ডিগ্রি অর্জনের আগেই সব শৃঙ্খলা বা বিভাগের জন্য ‘গবেষণার নৈতিকতা ও সঠিক উদ্ধৃতি’ সংক্রান্ত একটি বাধ্যবাধকতামূলক কোর্স চালুর পরামর্শ দেন ইউজিসি প্রধান। তিনি চৌর্যবৃত্তি, লেখকত্ব, তথ্য ব্যবস্থাপনা ও এআই ব্যবহারের সীমা নির্ধারণে একটি জাতীয় কাঠামো তৈরির ওপরও জোর দেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ও আলোচক হিসেবে বক্তব্য রাখেন ব্র্যাক ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের সদস্য রাশেদা কে চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক ড. এ এফ এম ইউসুফ হায়দার, প্রযুক্তিপ্রতিষ্ঠান টার্নিটিনের দক্ষিণ এশিয়া অঞ্চলের পরিচালক চৈতালি মিত্র এবং ব্র্যাক ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. আরশাদ মাহমুদ চৌধুরী। বিভিন্ন সরকারি-বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, গবেষক ও শিক্ষাবিদগণ এতে উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৩০শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫২
জোহর ১১:৪৩
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৮
সূর্যোদয় : ০৬:১০ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%