০৪:৩৬ পি.এম
ফুটবল বিশ্বকাপের ইতিহাসে ফ্রান্স দলগতভাবে ১৫০ গোলের মাইলফলক স্পর্শ করল। আজ বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়েকে ১-০ গোলে পরাজিত করে ফরাসিরা। এই ম্যাচে প্যারাগুয়ের বিরুদ্ধে গোলটি ছিল ফ্রান্সের বিশ্বকাপে ১৫০তম গোল। ইতোমধ্যে বিশ্বকাপে ১৫০ বা তার বেশি গোল করেছে ব্রাজিল, জার্মানি ও আর্জেন্টিনা।
বিশ্বকাপের ইতিহাসে সবচেয়ে বেশি গোলের বিশ্ব রেকর্ড ব্রাজিলের। তারা পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন এবং ২৩ আসরে অংশ নিতে গিয়ে ১১৮ ম্যাচে ২৪৬টি গোল করেছে।
দ্বিতীয় সর্বোচ্চ গোল করেছে জার্মানি, যারা ২১ আসরে অংশ নিয়ে ১১৬টি ম্যাচে গোল করেছে ২৪৩টি।
আরও পড়ুন: আজকের খেলা: ০৯ নভেম্বর ২০২৬
বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনার অবস্থান এর পরেই। ১৯বার বিশ্বকাপ খেলার মাধ্যমে তারা ৯২ ম্যাচে ১৬৩ গোল করেছে।
শেষ ষোলোর ম্যাচে কিলিয়ান এমবাপ্পের একমাত্র পেনাল্টির গোলের মাধ্যমে প্যারাগুয়েকে পরাজিত করে বিশ্বকাপের ইতিহাসে ১৫০তম গোলের এই মাইলফলক স্পর্শ করে ফ্রান্স, যে দেশের বর্তমানে ১৭ আসরে ৭৮ ম্যাচ খেলে গোল সংখ্যা ১৫০টি।
বিশ্বকাপের ইতিহাসে ব্রাজিল, জার্মানি, আর্জেন্টিনা ও ফ্রান্স ছাড়া অন্তত ১শ গোল করেছে ইতালি (৮৩ ম্যাচে ১২৮), স্পেন (৭১ ম্যাচে ১১৬), ইংল্যান্ড (৭৮ ম্যাচে ১১২) এবং নেদারল্যান্ডস (৫৯ ম্যাচে ১০৭)।
আরও পড়ুন: ঢাকায় পাতালরেল প্রকল্পের নির্মাণ কাজ শুরু, বদলে যাবে যানজটের চিত্র
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন