০৫:৩৪ পি.এম
ভারতের সাবেক ক্রিকেটার ইরফান পাঠান পাকিস্তানের গণমাধ্যমে প্রকাশিত একটি ভুয়া খবরের কারণে নিজেকে ট্রলের শিকার হতে হয়েছিল বলে দাবি করেছেন। তিনি জানান যে, একটি খবর প্রকাশ হয়েছিল যাতে বলা হয়েছিল পাকিস্তানি ব্যাটসম্যান বাবর আজম তাকে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়েছেন। তবে ইরফানের দাবি, ঘটনাটি সম্পূর্ণ মিথ্যা ছিল।
ইরফান পাঠান ভারতের গণমাধ্যম জিওহটস্টারের ‘চিকি সিঙ্গেলস’ অনুষ্ঠানে বিষয়টি নিয়ে তিনি কথা বলেছেন। অনুষ্ঠানে গত বুধবার তার সঙ্গে আরও উপস্থিত ছিলেন ভারতের সাবেক ক্রিকেটার চেতেশ্বর পুজারা। পাঠান বলেন, তাকে নিয়ে ছড়ানো খবরে উল্লেখ ছিল যে, তিনি বাবর আজমের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন এবং ভারতের দিকে ইঙ্গিত করে ট্রল হওয়ার কারণে বাবর সাক্ষাৎকার দিতে রাজি হননি। কিন্তু ইরফানের ভাষ্য, এমন কোনো ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ট্রলিং ও ভুয়া খবর প্রতিনিয়ত ছড়ানো হয়। একবার প্রতিবেশী দেশের একটি গণমাধ্যমে এমন একটি খবর প্রকাশিত হয় যে, তিনি বাবর আজমের সাক্ষাৎকার নিতে গিয়েছিলেন এবং বাবর তাকে সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানিয়েছেন। খবরটিতে বাবরের নাম নিয়ে এমন বক্তব্যও ছিল যে, ইরফান পাকিস্তানকে ট্রল করেন বলেই সাইট সাক্ষাৎকার দেবেন না।
আরও পড়ুন: মঞ্জু: ৫ আগস্টও এনে দিয়েছে ফ্যাসিস্ট শাসন থেকে মুক্তি
ইরফানের দাবি, খবরের সঙ্গী ছবিটিও কারসাজি করা হয়েছিল। মূল ছবিতে ছিলেন এক তরুণ বাংলাদেশি সাংবাদিক, যিনি প্রথমবার মাঠে গিয়েছিলেন। বাবর আজম সাক্ষাৎকার দিতে অস্বীকৃতি জানানোর ছবিতে পরে ইরফানের মুখ বসিয়ে দেওয়া হয়।
পাঠান বলেন, ছবিটি ব্যবহার করে তৈরি করা সেই ভুয়া খবরটি এক মিলিয়নেরও বেশি বার দেখা হয়েছিল এবং অনেকেই সেটিকে সত্য বলেও বিশ্বাস করেছিলেন। তবে এসব ঘটনায় তিনি সাধারণত কোনো প্রতিক্রিয়া জানান না। তার মতে, প্রতিদিনই কোনো না কোনো খেলোয়াড় বা ব্যক্তিকে নিয়ে মিথ্যা তথ্য ছড়ানো হয়। প্রত্যেকটি বক্তব্য বা ভুয়া খবরের জবাব দিতে গেলে স্বাভাবিক জীবনযাপন করাই কঠিন হয়ে পড়বে।
ইরফান পাঠান ২০০৩ থেকে ২০১২ সাল পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে খেলেছেন। তার খেলোয়াড়ি জীবনে ১৪১ ইনিংসে ২৬.১২ গড়ে ২ হাজার ৮২১ রান রয়েছে। এর মধ্যে একটি শতক ও ১১টি অর্ধশতক রয়েছে। বল হাতে ২৯.৮৫ গড়ে তার শিকার ৩০১ উইকেট।
ইনজুরির কারণে ভারতের অন্যতম প্রতিভাবান অলরাউন্ডার হিসেবে বিবেচিত ইরফান পাঠানের ক্রিকেট ক্যারিয়ার প্রত্যাশিত পূর্ণতা পায়নি।
আরও পড়ুন: পলাতক আওয়ামী ফ্যাসিস্টরা দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে: এমপি রানু
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন