০৭:৪৩ পি.এম
সিলেটের নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন দায়িত্ব গ্রহণ করেছেন।
রদবদল এবং দীর্ঘ অনিশ্চয়তার পর অবশেষে সিলেটের জেলা প্রশাসকের (ডিসি) চেয়ার স্থায়িত্ব পেল।
সোমবার সকাল ১০টায় সিলেটের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণের সময় তিনি বলেন 'আমি এই দায়িত্বের প্রতি দায়িত্ববদ্ধ এবং সিলেটবাসীর সেবায় নিজেদের নিবেদিত করবো।'
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচন: সকাল হলে ভাগ্য নির্ধানের পালা
বিষয়টি নিশ্চিত করেছেন সিলেটের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাঈদা পারভীন।
তিনি জানান, নতুন জেলা প্রশাসক আব্দুল্লাহ আল মামুন সোমবার সকাল ১০টায় আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করেন। ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব পালনকারী অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট (এডিএম) পিংকি সাহার কাছ থেকে ওই সময় তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্বভার বুঝে নেন। দায়িত্ব গ্রহণের পর তিনি জেলার কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে এক মতবিনিময় সভায় অংশ নেন।
এছাড়া, গত ২১ জুন জেলা প্রশাসক মো. সারওয়ার আলমকে প্রত্যাহারের পর কুমিল্লার ডিসি মু. রেজা হাসানকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। তাকে সিলেটে আসার সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের নির্দেশে ফিরে যেতে হয়। পরবর্তী সময়ে তাকে সিলেটের ডিসির পদ থেকে সরিয়ে দেওয়া হয়।
সবশেষ, গত ৯ জুলাই তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগের উপসচিব আব্দুল্লাহ আল মামুনকে সিলেটের নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ দেওয়া হয়। সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে দায়িত্ব গ্রহণ করলেন।
আরও পড়ুন: বালিয়াডাঙ্গীতে পতিলাভাষা যুব সমাজের উদ্যোগে তাফসিরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত
এর আগে সাদাপাথর লুটপাটের আলোচিত সময়ে (২০২৫ সালের ২১ আগস্ট) সিলেটের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন সারওয়ার আলম। তাকে প্রত্যাহার করে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করা হয়। তাকে প্রত্যাহারের পর থেকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্বে ছিলেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পিংকি সাহা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন