ঢাকা বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২০ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ০৫ই নভেম্বর, ২০২৬ইং ২০ই কার্তিক, ১৪৩২বাং

ঢাবিতে প্রবেশ বহিরাগত ফুটবলপ্রেমীদের ব্যারিকেড ভেঙে খেলা দেখতে


ঢাবিতে প্রবেশ বহিরাগত ফুটবলপ্রেমীদের ব্যারিকেড ভেঙে খেলা দেখতে

ফিফা বিশ্বকাপের হাইভোল্টেজ ফাইনাল ম্যাচে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা স্পেনের মুখোমুখি হতে যাচ্ছে। এই ম্যাচকে কেন্দ্র করে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখার জন্য সমর্থকদের উন্মাদনা তুঙ্গে উঠেছে।

তবে, ঢাবি ক্যাম্পাসে বড় পর্দায় খেলা দেখার জন্য বহিরাগতদের প্রবেশে কর্তৃপক্ষের কঠোর নিষেধাজ্ঞা ছিল। কিন্তু খেলা শুরুর আগে সেই নিষেধাজ্ঞা অমান্য করে ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেছেন বহিরাগত ফুটবলপ্রেমীরা।

রবিবার দিবাগত রাত ১টায় বিশ্বকাপের ফাইনাল ম্যাচটি ঢাবিতে বড় পর্দায় দেখতে আসতে শুরু করেন বহিরাগতরা, সন্ধ্যা থেকেই শাহবাগ, নীলক্ষেত ও দোয়েল চত্বরের প্রবেশ পথসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন পয়েন্টে তারা জড়ো হতে শুরু করেছেন।

আরও পড়ুন: ডিসেম্বরেই মালয়েশিয়ায় বিনা খরচে কর্মী পাঠানোর ফ্লাইট চালু হবে: আরিফুল হক

অনেক জায়গায় নিরাপত্তা কর্মীদের চোখ ফাঁকি দিয়ে কিংবা ভিড়ের সুযোগ নিয়ে ক্যাম্পাসের ভেতরে ঢোকার চেষ্টা করেন তারা। একপর্যায়ে নিষেধাজ্ঞা অমান্য করে ব্যারিকেড ভেঙে ক্যাম্পাসে প্রবেশ করেন ফুটবলপ্রেমীরা।

এর পূর্বে, বিশ্ববিদ্যালয় প্রশাসন এক জরুরি বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছিল, অনাকাঙ্ক্ষিত শৃঙ্খলা ভঙ্গ এড়াতে এবং ক্যাম্পাসের সার্বিক নিরাপত্তা বজায় রাখতে ১৯ জুলাই সন্ধ্যা সাড়ে ৬টা থেকে ২০ জুলাই সকাল ৬টা পর্যন্ত শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী ব্যতীত বহিরাগত বা অতিথিদের প্রবেশ এবং যানবাহন চলাচল নিয়ন্ত্রিত থাকবে। ক্যাম্পাসের প্রধান প্রবেশপথগুলোতে (শাহবাগ, দোয়েল চত্বর, শিববাড়ি ক্রসিং, ফুলার রোড ও নীলক্ষেত) নিরাপত্তা জোরদার করার কথাও বলা হয়েছিল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফাইনালের জন্য একটি টিকিটের দাম ১৬ লাখ টাকা

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৪৬ এম


ফাইনালের জন্য একটি টিকিটের দাম ১৬ লাখ টাকা

নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহান লড়াইয়ে মুখোমুখি হতে যাচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন। এই ম্যাচকে কেন্দ্র করে আবারও আলোচনা শুরু হয়েছে ফিফার টিকিটনীতি সম্পর্কে।

টিকিট বিক্রয় প্ল্যাটফর্ম সিটগিক জানিয়েছে, তাদের মাধ্যমে বিক্রি হওয়া ফাইনালের একটি টিকিটের গড় মূল্য ছিল ১২ হাজার ৭৫১ মার্কিন ডলার, যা বাংলাদেশের মুদ্রায় প্রায় ১৬ লাখ টাকার সমান।

দ্য অ্যাথলেটিকের এক প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই টিকিটের দাম কোভিড-পরবর্তী সময়ের সব সুপার বোলের থেকেও বেশি। এমনকি নিউইয়র্কে অনুষ্ঠিত সাম্প্রতিক দুই এনবিএ ফাইনালস ম্যাচের টিকিটের মূল্যকে অতিক্রম করেছে। ফলে এটিকে যুক্তরাষ্ট্রে আয়োজিত ইতিহাসের অন্যতম ব্যয়বহুল ক্রীড়া ইভেন্ট হিসেবে দেখা হচ্ছে।

টিকিটের এই অস্বাভাবিক উচ্চমূল্যের কারণে সমর্থকদের পাশাপাশি খেলোয়াড়দের মধ্যেও ক্ষোভের সৃষ্টি হয়েছে। স্পেনের স্ট্রাইকার বোরহা ইগলেসিয়াস সামাজিক যোগাযোগমাধ্যমে টিকিটের মূল্যকে ‘লজ্জাজনক’ বলে মন্তব্য করেছেন।

এছাড়া, ইংল্যান্ডের ডিফেন্ডার মার্ক গেহিও টিকিটের মূল্য নির্ধারণ নিয়ে ফিফার সমালোচনা করেছেন। সমর্থকদের পাশাপাশি খেলোয়াড়দের আন্তরিক সমালোচনায় বিশ্বকাপ ফাইনালের টিকিট মূল্য নিয়ে বিতর্ক আরও তীব্র হয়ে উঠেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বিশ্বকাপ ফাইনালের মঞ্চকে মাতালেন আইশোস্পিড

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৫০ এম


বিশ্বকাপ ফাইনালের মঞ্চকে মাতালেন আইশোস্পিড

বিশ্বকাপের ফাইনালের আগে সমাপনী অনুষ্ঠানে পারফর্ম করলেন জনপ্রিয় ইউটিউবার আইশোস্পিড। ম্যাচ শুরুর ৯০ মিনিট আগে অনুষ্ঠিত এই সমাপনী অনুষ্ঠানে ফুটবল, সংস্কৃতি এবং সংগীতের মিশেলে ৪৮টি অংশগ্রহণকারী দেশের প্রতি শ্রদ্ধা জানানো হয়।

আগেই জানা ছিল, অনুষ্ঠানে উপস্থিত থাকবেন হলিউড তারকা টম ক্রুজ। তবে সবার নজর কাড়লেন আইশোস্পিড। ইউটিউবে ৫৮ মিলিয়নের বেশি সাবস্ক্রাইবার থাকা এই কনটেন্ট ক্রিয়েটর মঞ্চে পরিবেশন করেন তার মৌলিক গান চ্যাম্পিয়ন্স, যা ২০২৬ বিশ্বকাপের অফিসিয়াল অ্যালবামের অংশ।

নিয়ন রঙের পোশাক পরা নৃত্যশিল্পীদের সাথে তার পারফরম্যান্স স্টেডিয়ামের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে। যদিও অনুষ্ঠানটি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। অনেক দর্শক অনুষ্ঠানটিতে সৃজনশীলতার ঘাটতি রয়েছে বলে মন্তব্য করেন।

কেউ কেউ প্রশ্ন তোলেন, বিশ্বের সবচেয়ে বড় ফুটবল মঞ্চে একজন কনটেন্ট ক্রিয়েটরকে পারফর্ম করার সুযোগ দেওয়ার যৌক্তিকতা নিয়েও।

একজন দর্শক এক্সে লিখেছেন, এত বড় আয়োজন, কিন্তু সৃজনশীলতা খুবই কম ছিল। আরেকজন মন্তব্য করেন, 'কয়েক বছর আগে কেউ যদি বলত আইশোস্পিড বিশ্বকাপের সমাপনী অনুষ্ঠানে গান গাইবে, বিশ্বাসই করতাম না।

এদিকে সমাপনী অনুষ্ঠানের আগে নিউ ইয়র্ক ও নিউ জার্সি অঞ্চলে বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উপস্থিতিকে ঘিরে নিরাপত্তা ব্যবস্থা বাড়ানো হয়েছে।

ফলে স্টেডিয়ামে প্রবেশের সময় দর্শকদের দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। পাশাপাশি ফিফার টিকিট স্ক্যানিং ব্যবস্থায় কিছু প্রযুক্তিগত সমস্যার খবরও পাওয়া গেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৫১ এম


মুন্সীগঞ্জে ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে

মুন্সীগঞ্জে ৩০০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। রবিবার (১৯ জুলাই) রাত ৯টার পর মুন্সীগঞ্জ সদর উপজেলার মালপাড়া এলাকায় তাদের গ্রেফতার করা হয়।

পুলিশ জানিয়েছে, পুলিশ সুপার মো. মেনহাজুল আলমের নির্দেশনায় চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে জেলা গোয়েন্দা শাখার এসআই দিপঙ্কর কুন্ডুর নেতৃত্বে একটি দল মালপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৩০০ পিস ইয়াবাসহ দুজনকে হাতেনাতে গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন মো. নাঈমউজ্জামান ওরফে ইয়াদ (২৩) এবং মো. মাসুম (৪১)। তাদের উভয়ের বাড়ি নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও থানার নবীনগর ও এলাহীনগর এলাকায় অবস্থিত।

ডিবি পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া ইয়াবা জব্দ করা হয়েছে। আপাতত, এ ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুলিয়ারচরে প্রকাশ্যে দিবালোকে জুয়েল হত্যা; প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

আন্তর্জাতিক ডেস্ক

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর কিশোরগঞ্জ

সোমবার, ২০ই জুলাই, ২০২৬ ইং

১২:৫৬ এম


কুলিয়ারচরে প্রকাশ্যে দিবালোকে জুয়েল হত্যা; প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

কুলিয়ারচরে প্রকাশ্য দিবালোকে জুয়েল হত্যা; প্রকৃত খুনীদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মুহাম্মদ কাইসার হামিদ, কুলিয়ারচর (কিশোরগঞ্জ):

কিশোরগঞ্জের কুলিয়ারচরে দুর্বৃত্তদের অতর্কিত হামলায় নির্মমভাবে নিহত অটোরিকশা চালকের পুত্র জুয়েল মিয়া (২০) হত্যার প্রতিবাদে এবং প্রকৃত খুনিদের ফাঁসির দাবিতে ফুঁসে উঠেছে হত্যা কাণ্ডের স্থানস্থ বড়চারা গ্রামের ক্ষুব্ধ এলাকাবাসী। প্রকাশ্য দিবালোকে ঘটে যাওয়া এই নৃশংস হত্যাকাণ্ডের কয়েকদিন অতিবাহিত হলেও জুয়েল হত্যার সাথে জড়িত কেউ গ্রেফতার না হওয়ায় এলাকায় তীব্র ক্ষোভ ও বিচারহীনতার আতঙ্ক বিরাজ করছে।

শনিবার (১৯ জুলাই) বাদ আছর উপজেলার আগরপুর-পোড়াদিয়া হাইওয়ে রাস্তার বড়চারা নতুন বাজার রাস্তার ওপর "১নং গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের সর্বস্থরের জনগন' ব্যানারে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে বড়চারা গ্রামের বাসিন্দা গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. শামছুল আলম এলেম, উপজেলা ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত সদস্য সচিব মো. ইমরান খান ও ৭নং ওয়ার্ড সভাপতি মো. নাজিম উদ্দিনের ভাই শাহ্ আলমের নেতৃত্বে বড়চারা ও আশেপাশের এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন। এসময় বক্তারা বলেন, নিরপরাধ জুয়েলকে যারা খুন করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি ফাঁসি চাই এবং নিরপরাধ কোন ব্যক্তিকে যেন মামলায় আসামি করে কোন রকম হয়রানি করা না হয় সে দিকে খেয়াল রাখতে হবে।

এর আগে গত ১৩ জুলাই সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার আগরপুর-পোড়াদিয়া হাইওয়ে রাস্তার লক্ষ্মীপুর বাজার সংলগ্ন ব্রিজের ওপর ‘ঐক্যবদ্ধ লক্ষ্মীপুরের জনগণ’ ব্যানারে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এতে লক্ষ্মীপুর ও আশেপাশের এলাকার সকল শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নেন।

একপর্যায়ে বিক্ষুব্ধ জনতা রাস্তার ওপর বাঁশ বেঁধে ও শুয়ে এবং টায়ার ও কাঠে আগুন জ্বালিয়ে বিকেল সোয়া ৫টা থেকে রাত ৯টা পর্যন্ত প্রায় চার ঘণ্টা যান চলাচল সম্পূর্ণ বন্ধ করে দেয়।

মানববন্ধনে উপস্থিত নিহতের স্বজন ও স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করে বলেন, হত্যাকাণ্ডের পর থেকে একটি প্রভাবশালী মহল পুরো বিষয়টিকে ভিন্নখাতে প্রবাহিত করার অপচেষ্টা চালাচ্ছে। অপরাধীরা প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন দৃশ্যমান কোনো অগ্রগতি দেখাতে পারেনি। "কোনো রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয় বা প্রভাবশালী মহলের হস্তক্ষেপে মামলা রুজু ও তদন্ত প্রক্রিয়া ব্যাহত করা যাবে না। আগামী কয়েকদিনের মধ্যে যদি সকল খুনিকে আইনের আওতায় আনা না হয়, তবে কুলিয়ারচরে আরও বৃহত্তর কর্মসূচি ঘোষণা করা হবে।"

এর আগে গত ১১ জুলাই শনিবার জুয়েল মিয়ার জানাজা শেষে লাশ দাফনের আগে খাটিয়া কাঁধে নিয়ে শত শত মানুষ লক্ষ্মীপুর দ্বি-মুখী উচ্চ বিদ্যালয় মাঠ থেকে বুধাইবাড়ি পর্যন্ত বিক্ষোভ মিছিল করেন। দফায় দফায় বিক্ষোভ সত্ত্বেও কেউ গ্রেফতার না হওয়ায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছেন স্থানীয়রা।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, গত ১০ জুলাই শুক্রবার বিকেলে জুয়েল মিয়া তার এক বন্ধুর ডিমের গাড়িতে চড়ে আগরপুর বাসস্ট্যান্ড থেকে লক্ষ্মীপুর বাজারের দিকে আসছিলেন। গাড়িটি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের বড়চারা বাজারের ১০০ গজ পশ্চিমে পৌঁছালে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত সেটির গতি রোধ করে। তারা জুয়েলকে জোরপূর্বক গাড়ি থেকে নামিয়ে প্রকাশ্যে রাস্তায় এলোপাতাড়ি মারধর করে চলে যায়। এসময় পথচারীরা তাকে উদ্ধার করে আশঙ্কাজনক অবস্থায় ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এলাকাবাসীর দাবি, লক্ষ্মীপুর ও বড়চারা এলাকার কয়েকজন যুবকের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। তবে নিহত জুয়েল সম্পূর্ণ নিরপরাধ ছিলেন এবং ওই বিরোধের সাথে তার কোনো সম্পৃক্ততা ছিল না। তিনি গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়নের লক্ষ্মীপুর বুধাইবাড়ি গ্রামের অটোরিকশা চালক মো. কুদ্দুস মিয়ার ছেলে।

আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে জানানো হয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।

এ বিষয়ে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) কাজী আরিফ উদ্দীন জানান, "হত্যার কারণ উদঘাটন এবং প্রকৃত দোষীদের সনাক্ত ও গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ মাঠে কাজ করছে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৪শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৯
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:৩০
সূর্যোদয় : ০৬:০৬ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%