০৯:০৭ পি.এম
বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট (ব্রি)-তে আমন-২০২৬ মৌসুমের ব্রিডার বীজ বিতরণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এটি সোমবার (৮ জুন) ব্রির কৌলিসম্পদ ও বীজ বিভাগ (জিআরএস)-এর উদ্যোগে শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে ব্রির পরিচালক (গবেষণা) ড. মো. রফিকুল ইসলাম এবং পরিচালক (প্রশাসন ও সাধারণ পরিচর্যা) ড. আমিনুল ইসলাম উপস্থিত থেকে এই কার্যক্রমের উদ্বোধন করেন।
আরও পড়ুন: নরসিংদী শিবপুরে ১১ লাখ ৮৫ হাজার টাকার ভুয়া ব্যান্ডরোল জব্দ, গ্রেফতার ২
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের পরিচালক (তৈলবীজ) ড. মো. মঞ্জুরুল কাদির, ব্রির বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্য মো. গোলাম সোবাহানী, ব্রি বিজ্ঞানী সমিতির সাধারণ সম্পাদক ড. মুহাম্মদ হাবিবুর রহমান মুকুলসহ বিভিন্ন বিভাগের প্রধান এবং বিজ্ঞানীরা।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জিআরএস বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. মীর শরফ উদ্দিন আহমেদ এবং সঞ্চালনা করেন ঊর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ইবনে সৈয়দ মো. হারুনুর রশিদ।
অনুষ্ঠানে জানানো হয়, জিআরএস বিভাগ আমন মৌসুমে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি)সহ মোট ৪৬৫ জন বীজ ডিলারের মাঝে ৯৭ টন ব্রিডার বীজ বিতরণ করবে। এর মধ্যে বিএডিসিকে ইতোমধ্যে ৪২ টন বীজ সরবরাহ করা হয়েছে।
অবশিষ্ট ৫৫ টন বীজ ৪৬৪ জন বেসরকারি বীজ ডিলারের মাঝে বিতরণ করা হবে, যা থেকে তারা ভিত্তি বীজ উৎপাদন করবে। জানানো হয়েছে যে, ব্রির এই বীজ বিতরণ কার্যক্রম আগামী ১৫ জুন পর্যন্ত চলবে।
আরও পড়ুন: শিবচরে স্কুলশিক্ষার্থী ও অভিভাবকদের বিনামূল্যে চিকিৎসাসেবা, বিতরণ ওষুধ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন