০৪:৩৬ এম
ভারতীয় গায়ক, সুরকার এবং পিয়ানোবাদক আদনান সামি তাঁর নতুন একটি মিউজিক্যাল প্রজেক্ট প্রকাশ করেছেন। এটি চারটি ট্র্যাকের একটি নতুন প্রজেক্ট, যা ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে উৎসর্গ করা হয়েছে। সদ্য মুক্তি পাওয়া এই বিশেষ প্রজেক্টটিতে চারটি মৌলিক কম্পোজিশন রয়েছে, যা নেতৃত্ব, স্থিতিস্থাপকতা এবং স্মরণের ধারণার ওপর ভিত্তি করে আবর্তিত হয়েছে।
আন্তর্জাতিকভাবে স্বীকৃত কোনো দক্ষিণ এশীয় সংগীতশিল্পীর পক্ষ থেকে আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে এমন বহুমাত্রিক গানের সংকলন তৈরির ঘটনা অত্যন্ত বিরল। এই কারণে আদনান সামির নতুন কাজটি প্রকাশের পরপরই বিশ্বজুড়ে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে এবং সবার দৃষ্টি আকর্ষণ করতে সক্ষম হয়েছে।
সংগীত জগতে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২০ সালে ভারতের অন্যতম সম্মানজনক বেসামরিক পুরস্কার ‘পদ্মশ্রী’-তে ভূষিত হন আদনান সামি। দীর্ঘ কর্মজীবনে এই গুণী শিল্পী অসংখ্য জনপ্রিয় গান উপহার দেওয়ার পাশাপাশি লাভ করেছেন একাধিক মর্যাদাপূর্ণ মিউজিক অ্যাওয়ার্ড। চিরাচরিত ধারার বাইরে গিয়ে তাঁর এই নতুন সংগীত প্রজেক্টটি ইতোমধ্যে শ্রোতা ও আন্তর্জাতিক মহলে বেশ চর্চার জন্ম দিয়েছে।
আরও পড়ুন: নিউইয়র্ক টাইমস: ইরানের বিরুদ্ধে নতুন হামলার পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র-ইসরাইল
সূত্র: সামা টিভি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন