ঢাকা বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৭শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ইং ২৭শে কার্তিক, ১৪৩২বাং

ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক


ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে চায় বাংলাদেশ: রাশেদুল হক

মালয়েশিয়া থেকে ৫৬৮ কর্মীর চাহিদাপত্র এসেছে, এমন তথ্য জানিয়ে বাংলাদেশ ওভারসিজ অ্যামপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালক মো. রাশেদুল হক জানিয়েছেন, সরকার ডিসেম্বরের মধ্যেই দেশটিতে কর্মী পাঠানোর জন্য প্রস্তুত রয়েছে।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) সকালে মালয়েশিয়াতে বিনা খরচে কর্মী পাঠানোর সার্বিক কার্যক্রম নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য তুলে ধরেন।

রাশেদুল হক উল্লেখ করেন, ‘এখন পর্যন্ত মালয়েশিয়া থেকে ৫৬৮টি চাহিদাপত্র এসেছে। নিয়োগকর্তারাই কর্মী নিয়োগের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন। তাদের পছন্দ অনুযায়ী কর্মী নিয়োগ করা হবে।’

আরও পড়ুন: মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ছাদ থেকে পানি পড়ছে, দেয়াল থেকে বেরিয়ে এসেছে রড

তিনি আরও জানান, নিয়োগকর্তাদের সহযোগিতা পেলে ডিসেম্বরের মধ্যেই মালয়েশিয়ায় কর্মী পাঠাতে সরকার প্রস্তুত।

মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী পাঠানোর ক্ষেত্রে যদি অনৈতিক লেনদেনের প্রমাণ পাওয়া যায়, তাহলে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা, উৎপাদন স্বাভাবিক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৩ পি.এম


গাজীপুরের শিল্পাঞ্চলে আইনশৃঙ্খলা বাহিনীর নিরাপত্তা, উৎপাদন স্বাভাবিক

গার্মেন্টস শ্রমিকদের আন্দোলনের পর, যাদের দাবি ছিল বেতন ভাতা বৃদ্ধির, এবং মজুরি বোর্ডের ঘোষণা অনুযায়ী, শ্রমিকরা শান্তিপূর্ণভাবে কাজে যোগদান করেছে এবং উৎপাদন অব্যাহত রেখেছে। আইনশৃঙ্খলা রক্ষায় বিভিন্ন সংস্থা মাঠে সক্রিয় রয়েছে।

অপ্রতিকর ঘটনা এড়ানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনী সর্বদা সতর্ক অবস্থানে রয়েছে। রবিবার, যখন শান্তিপূর্ণ পরিবেশে কাজ চলছিল, তখন গাজীপুর মহানগরীর নাওজোড়, ইটাহাটা, চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস কাশিমপুর, জরুন এবং গাজীপুর সদর উপজেলার বাঘের বাজার ও মেম্বারবাড়ী এলাকায় শ্রমিক বিক্ষোভের ঘটনা ঘটে। এই পরিস্থিতি মোকাবেলার জন্য ১৮টি কারখানা ছুটি ঘোষণা করা হয়।

বুধবার সকাল থেকে ছুটি দেয়া কারখানাগুলোসহ প্রায় সকল কারখানায় শ্রমিকরা কাজে যোগদান করেছে এবং উৎপাদন অব্যাহত রেখেছে, এমন তথ্য একাধিক কারখানা কর্তৃপক্ষ নিশ্চিত করেছে।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমানে কারখানাগুলোতে শান্তিপূর্ণভাবে উৎপাদন চলছে। পরিস্থিতি সম্পূর্ণ আইনশৃঙ্খলা বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে। যে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে, আইনশৃঙ্খলা রক্ষায় পুলিশের পাশাপাশি ১৩ প্লাটুন বিজিবি, ২৫ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট এবং বিভিন্ন গোয়েন্দা সংস্থার সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাজ পেয়ে উধাও ঠিকাদার, দেড় বছরে শুরু হয়নি সংস্কার কাজ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


কাজ পেয়ে উধাও ঠিকাদার, দেড় বছরে শুরু হয়নি সংস্কার কাজ

ঝিনাইদহের মহেশপুরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের সড়ক সংস্কারের কাজ পাওয়ার পর ঠিকাদার উধাও হয়ে গেছেন। টেন্ডার ও কার্যাদেশের মেয়াদ শেষ হয়ে গেলেও দেড় বছরের মধ্যে সড়কটির সংস্কার কাজ সম্পন্ন হয়নি।

জানা গেছে, খানাখন্দে ভরা সড়কে ঝুঁকি নিয়ে চলাচল করছেন দুই উপজেলার ২০ গ্রামের হাজার হাজার মানুষ। প্রতিদিন স্কুল-কলেজের শিক্ষার্থী, ব্যবসায়ী ও সাধারণ যাত্রীরা ভোগান্তির শিকার হচ্ছেন।

স্থানীয়দের মতে, মহেশপুর উপজেলার খর্দ্দখালিশপুর গ্রামের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান সড়কটি দীর্ঘ চার বছরেরও বেশি সময় ধরে বেহাল অবস্থায় রয়েছে। সড়কের বিভিন্ন স্থানে পিচ উঠে গিয়ে সৃষ্টি হয়েছে অসংখ্য ছোট-বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই এসব গর্তে পানি জমে সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়ে। ভ্যান, ইজিবাইক, মোটরসাইকেলসহ বিভিন্ন যানবাহন জীবন ঝুঁকি নিয়ে চলাচল করছে।

জনদুর্ভোগ কমাতে গত বছরের ২৪ সেপ্টেম্বর সড়কটির সংস্কারের জন্য দরপত্র আহ্বান করা হয়। ঠিকাদার রফিকুল ইসলাম কাজের দায়িত্ব পান। কিন্তু কার্যাদেশ পাওয়ার পর নানা অজুহাতে কাজ শুরু না করে সময়ক্ষেপণ করতে থাকেন তিনি। একপর্যায়ে গত ১৩ এপ্রিল কাজের নির্ধারিত মেয়াদ শেষ হলেও সংস্কারকাজ শুরু করেননি। এতে দীর্ঘদিন ধরে সংস্কারের আশায় থাকা এলাকাবাসীর দুর্ভোগ আরও বেড়েছে।

বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাতিজা মোস্তাফিজুর রহমান বলেন, ‘চার-পাঁচ বছর ধরে রাস্তাটির অবস্থা খুবই খারাপ। শুনেছিলাম সংস্কারের জন্য টেন্ডার হয়েছে, ঠিকাদারও কাজ পেয়েছেন। কিন্তু এত দিন পার হলেও কাজ শুরু হয়নি। প্রতিদিন এই রাস্তা দিয়ে চলাচল করতে গিয়ে আমাদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। দ্রুত রাস্তাটি সংস্কার করা দরকার।’

কলেজশিক্ষক শামিম হোসেন বলেন, ‘এই রাস্তা দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করে। খানাখন্দের কারণে প্রায়ই যানবাহন উল্টে দুর্ঘটনা ঘটছে। অসুস্থ রোগী নিয়ে হাসপাতালে যেতেও সমস্যা হয়। ঠিকাদার কাজ পেয়েও কেন কাজ করছেন না, তা আমাদের বোধগম্য নয়।’

স্থানীয় বাসিন্দা জিয়াউর রহমান বলেন, ‘রাস্তার বেহাল অবস্থার কারণে শিক্ষার্থী ও সাধারণ মানুষ সবচেয়ে বেশি সমস্যায় পড়ছে। দীর্ঘদিন ধরে শুধু আশ্বাসই পাচ্ছি, কিন্তু রাস্তার কোনো উন্নয়ন হচ্ছে না। দ্রুত কাজ শুরু না হলে আমাদের ভোগান্তির শেষ হবে না।’

এ বিষয়ে মহেশপুর উপজেলা প্রকৌশলী মো. আজিজুল হক বলেন, ‘কাজ শুরু না করায় সংশ্লিষ্ট ঠিকাদারের সঙ্গে চুক্তি বাতিল করা হয়েছে। নতুন করে দরপত্র আহ্বানের প্রক্রিয়া চলছে। দরপত্রের প্রক্রিয়া শেষ হলে সড়ক সংস্কারের কাজ শুরু করা সম্ভব হবে।

উল্লেখ্য, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের গ্রামের এই সড়ক দিয়ে ঝিনাইদহের এসবিকে, সাব্দালপুর এবং চুয়াডাঙ্গার আন্দুলবাড়িয়া ও রায়পুর ইউনিয়নের অন্তত ২০ গ্রামের মানুষ চলাচল করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ঘোষণায় প্যাকিং মেশিন, এলো আস্ত সিগারেট কারখানা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৪ পি.এম


ঘোষণায় প্যাকিং মেশিন, এলো আস্ত সিগারেট কারখানা

চট্টগ্রাম বন্দরে প্যাকিং ও র‍্যাপিং মেশিনের ঘোষণায় আমদানি করা চালানে সিগারেট তৈরির জন্য এবং প্যাকেটজাতকরণের উদ্দেশ্যে সাতটি মেশিন নিয়ে গঠিত একটি প্ল্যান্ট আটক করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। প্রাথমিকভাবে ছয়টি মেশিনের তথ্য জানানো হলেও, বিস্তারিত পরীক্ষায় মোট সাতটি মেশিন শনাক্ত করা হয়েছে। আমদানি ঘোষণায় চালানটি ছয়টি প্যাকেজে দেখানো হয়েছে।

ঢাকার মিরপুরের বাণিজ্যিক আমদানিকারক জেআর বিজনেস ওয়ার্ল্ড, বিআইএন ০০৯০৩৫৩৪৪-০৪০১, সংযুক্ত আরব আমিরাতের আলী ইন্ডাস্ট্রিজ লিমিটেড থেকে চালানটি আমদানি করেছে। গত ৪ নভেম্বর চট্টগ্রাম কাস্টম হাউসে দাখিল করা সি-১৩২১৮৭৮ নম্বর বিল অব এন্ট্রিতে পণ্যটি ‘বিএনসি প্যাকিং লাইন মেশিন সেট’ হিসেবে ঘোষণা করা হয়েছে। এতে প্যাকিং ও র‍্যাপিং মেশিনের এইচএস কোড ৮৪২২৪০০০ ব্যবহার করা হয়েছে। সিআইআইডির পরীক্ষায় চালানে পাওয়া যায় এইচপিএল ২২৫ সিগারেট মেকার, এইচপিএল প্যাকার, এইচপিএল ফিডার, এইচপিএল গ্লুইং মেশিন, সিপি১ সিগারেট প্যাক র‍্যাপিং মেশিন, এসএএসআইবি বক্সার সিগারেট প্যাকিং মেশিন এবং সিগারেট ফিল্ম ওভারর‍্যাপার বা সেলোফেন ওভারর‍্যাপার। অর্থাৎ, চালানে প্যাকিং সরঞ্জামের পাশাপাশি সিগারেট তৈরির মূল মেশিনও অন্তর্ভুক্ত রয়েছে। চালানটির ঘোষিত ইনভয়েস মূল্য ১৭ হাজার ৬০০ মার্কিন ডলার। অন্যদিকে, সিআইআইডির প্রাথমিক তথ্যপত্রে ওয়েবসাইটভিত্তিক আনুমানিক মূল্য ৪ লাখ ৪৩ হাজার মার্কিন ডলার উল্লেখ করা হয়েছে- যা ঘোষিত মূল্যের প্রায় ২৫ গুণ। তবে এই মূল্য প্রাথমিক ও তুলনামূলক; মেশিনের মডেল, বয়স, অবস্থা এবং তুলনাযোগ্য আমদানিমূল্য যাচাইয়ের পর চূড়ান্ত শুল্কায়নযোগ্য মূল্য ও প্রযোজ্য শুল্ক-কর নির্ধারণ করা যাবে। আমদানি নথি অনুযায়ী, চালানটির মোট ওজন ৫ হাজার ৫০০ কেজি এবং নিট ওজন ৫ হাজার ২২৬ কেজি। পণ্য খালাসের জন্য নিয়োজিত সিঅ্যান্ডএফ এজেন্ট এক্সপ্রেস লজিস্টিকস লিমিটেড, এআইএন ৩০১৭৬০৬২১।

সিআইআইডির তথ্যপত্র অনুযায়ী, রপ্তানিকারক প্রতিষ্ঠানটির মূল ব্যবসা তামাক উৎপাদন এবং তামাকশিল্পের যন্ত্রপাতি সরবরাহ করা। সিআইআইডির পর্যবেক্ষণ অনুযায়ী, সিগারেট তৈরির মেশিন আমদানি দেশের প্রায় ২৯টি সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান অথবা তাদের অনুমোদিত সরবরাহকারীর মাধ্যমে হওয়া উচিত। এ ধরনের যন্ত্রপাতির আমদানিকারক, প্রকৃত ক্রেতা ও চূড়ান্ত ব্যবহারকারীর পরিচয় এবং উৎপাদনকারী প্রতিষ্ঠানের সঙ্গে তাদের সংশ্লিষ্টতা যাচাই করা প্রয়োজন।

অধিদপ্তরের মতে, এই সংশ্লিষ্টতার বাইরে যন্ত্রপাতি আমদানি ও ব্যবহার হলে সুপরিচিত ব্র্যান্ড এবং শীর্ষ করদাতা প্রতিষ্ঠানগুলোর সিগারেট নকল করে উৎপাদন ও বাজারজাত করার ঝুঁকি থাকে। এতে ভোক্তাদের প্রতারিত হওয়ার পাশাপাশি বৈধ উৎপাদনকারীদের ব্যবসায়িক ক্ষতি এবং সরকারের রাজস্ব হারানোর আশঙ্কা রয়েছে। প্যাকিং মেশিনের ঘোষণায় সিগারেট তৈরির উৎপাদন লাইন আমদানির এই ঘটনায় পণ্যের মিথ্যা ঘোষণার বিষয়টি প্রতিষ্ঠিত হয়েছে। আমদানিকারক প্রতিষ্ঠানের আমদানির সঠিকতা, সঠিক শ্রেণিবিন্যাস, প্রকৃত মূল্য, প্রযোজ্য শুল্ক-কর এবং যন্ত্রপাতির চূড়ান্ত ব্যবহার যাচাইয়ের বিষয়টি বিস্তারিত তদন্তের পর সকলকে অবহিত করা হবে বলে কর্মকর্তারা জানিয়েছেন। সিগারেট খাতের সঠিক রাজস্ব আদায় এবং নকল সিগারেট উৎপাদন ও বাজারজাতকরণের বিরূদ্ধে কাস্টমস গোয়েন্দার অভিযান অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হাসিনা ডিসেম্বরে ফিরবে, কিন্তু তারপর কী হবে? বললেন পিনাকী

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর, ২০২৬ ইং

১২:২৬ পি.এম


হাসিনা ডিসেম্বরে ফিরবে, কিন্তু তারপর কী হবে? বললেন পিনাকী

আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও বিশ্লেষক পিনাকী ভট্টাচার্য তাঁর সাম্প্রতিক একটি ভিডিওতে ফ্যাসিস্ট শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন এবং এর রাজনৈতিক ও ভূ-রাজনৈতিক প্রতিক্রিয়া নিয়ে একটি বিস্তারিত আলোচনা উপস্থাপন করেছেন। ভিডিও বিশ্লেষণের মূল শিরোনাম ছিল ‘হাসিনা ডিসেম্বরে ফিরবে, কিন্তু তারপর কী হবে?’, যেখানে বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপক্ষীয় সম্পর্ক, প্রত্যর্পণ সংক্রান্ত আইনি জটিলতা এবং আন্তর্জাতিক রাজনৈতিক ইস্যুগুলো অত্যন্ত জোরালো ভাষায় উঠে এসেছে।

পিনাকী ভট্টাচার্য শেখ হাসিনার দেশে ফেরা এবং তাকে বিচারের মুখোমুখি করার আইনি প্রক্রিয়া নিয়ে বিস্তারিত আলোচনা করেন। এ সময় তিনি পররাষ্ট্র উপদেষ্টা ও বিভিন্ন সংবাদমাধ্যমে উঠে আসা তথ্যের প্রসঙ্গ টেনে বলেন, "শেখ হাসিনা হচ্ছে পলাতক অপরাধী, টেররিস্ট। এখানে কি শ্বশুরবাড়ি রংপুর বেড়াইতে আছে যে তারে পাসপোর্ট দিব আর পাসপোর্ট দিয়ে আসবে? আমাদের একটা এক্সট্রাডিশন ট্রিটি আছে টেররিস্টদেরকে ধরার, ক্রিমিনালকে ধরার।"

তিনি স্পষ্টভাবে জানান যে, বাংলাদেশ ও ভারতের মধ্যে ২০১৩ সালে একটি প্রত্যর্পণ চুক্তি (এক্সট্রাডিশন ট্রিটি) স্বাক্ষরিত হয়েছিল এবং পরবর্তীতে তা সংশোধনও করা হয়। এই চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফিরিয়ে আনার আইনি পথ খোলা রয়েছে। চুক্তি অনুযায়ী, প্রত্যর্পণের জন্য সংশ্লিষ্ট ব্যক্তিকে আগে থেকে কারাগারে বন্দি থাকতে হয় না। ২০১৩ সালের চুক্তির আর্টিকেল ওয়ানে স্পষ্টভাবে বলা হয়েছে- এক দেশ অন্য দেশকে এমন ব্যক্তিকে প্রত্যর্পণ করবে যিনি অপরাধের অভিযোগে অভিযুক্ত, যার বিরুদ্ধে বিচার বা আদালতের বিচারিক প্রক্রিয়া চলমান রয়েছে এবং যিনি আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন অথবা যার বিরুদ্ধে ঘোষিত বিচারিক সাজা কার্যকর করা প্রয়োজন রয়েছে।

বাংলাদেশ ইতিমধ্যে ২৩ ডিসেম্বর ২০২৪ তারিখে আনুষ্ঠানিকভাবে ভারতকে কূটনৈতিক নোট পাঠিয়ে হাসিনাকে ফেরত চেয়েছে এবং ভারত সরকার ৩ জানুয়ারি সেই নোট পাওয়ার বিষয়টি স্বীকারও করেছে। তবে পিনাকীর মতে, ভারত আইনগত ও রাজনৈতিক মারপ্যাঁচ কূটাভাস তৈরি করে এই প্রত্যর্পণ প্রক্রিয়া বিলম্বিত বা এড়িয়ে যাওয়ার চেষ্টা করতে পারে।

ভিডিওটিতে ভারতীয় হাই কমিশন ও দেশটির রাজনৈতিক নেতাদের বিভিন্ন মন্তব্যের কঠোর সমালোচনা করেন পিনাকী। তিনি উল্লেখ করেন, সম্প্রতি ভারতীয় প্রতিনিধি দীনেশ ত্রিবেদী বা সংশ্লিষ্ট কূটনৈতিক মহলে দাবি করা হয়েছে যে, ২০২৪ সালের ৫ আগস্ট শেখ হাসিনা যখন ভারতে পৌঁছান, তখন তিনি পদত্যাগ করেননি এবং তৎকালীন পরিস্থিতিতে তাঁকে আশ্রয় দেওয়া ছাড়া তাঁদের সামনে কোনো বিকল্প ছিল না।

তবে এর বিপরীতে পিনাকী ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পার্লামেন্টে দেওয়া বক্তব্যের প্রসঙ্গ টেনে এটিকে ডাহা মিথ্যা বলে অভিহিত করেন। জয়শঙ্কর জানিয়েছিলেন যে, ৪ আগস্টের পর তীব্র আন্দোলনের মুখে ৫ আগস্ট নিরাপত্তা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর শেখ হাসিনা নিজেই পদত্যাগের সিদ্ধান্ত নেন এবং স্বল্প নোটিসে ভারতে আসার অনুরোধ জানিয়ে ফ্লাইটের ক্লিয়ারেন্স চান। পিনাকীর মতে, এই দুই বক্তব্যের সামঞ্জস্যহীনতাই প্রমাণ করে যে ভারত ইচ্ছাকৃতভাবে রাজনৈতিক স্বার্থে বিষয়টিকে ভিন্ন খাতে প্রবাহিত করছে।

বর্তমান সময়ে গণমাধ্যমে শেখ হাসিনার পাসপোর্ট বা জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত আবেদন নিয়ে যে হাইপ তৈরি করা হয়েছে, তাকে একটি নির্দিষ্ট রাজনৈতিক এজেন্ডা হিসেবে চিহ্নিত করেছেন পিনাকী। তিনি বলেন, বাইরের দেশে অবস্থানরত কোনো নাগরিককে সরাসরি ওয়েবসাইটে আবেদন করলেই পাসপোর্ট বা এনআইডি দেওয়া হয় না; এর জন্য স্থানীয় মিশন বা দূতাবাসে গিয়ে বায়োমেট্রিক দিতে হয়।

পিনাকীর মতে, এই প্রচারণার পেছনে দুটি মূল উদ্দেশ্য কাজ করছে। প্রথমত, ভারতে বসে আওয়ামী লীগকে রাজনৈতিকভাবে চাঙ্গা রাখা এবং মাঠ পর্যায়ে কর্মীদের সক্রিয় রাখতে এই ধরনের ন্যারেটিভ ছড়ানো হচ্ছে, যাতে প্রতিপক্ষ রাজনৈতিক শক্তি চাপে থাকে। দ্বিতীয়ত, বাংলাদেশের তরুণ প্রজন্মের পক্ষ থেকে যখন একজন দণ্ডপ্রাপ্ত অপরাধীকে প্রত্যর্পণের তীব্র দাবি ও প্রশ্ন উঠছে, তখন সেই জবাবদিহিতা এবং আন্তর্জাতিক চাপ এড়াতে ভারত এই কৌশল নিয়েছে।

তিনি আরও উল্লেখ করেন, যদি সত্যিই তিনি বা তাঁর প্রতিনিধিরা দূতাবাস বা মিশনে বায়োমেট্রিক দিতে যান, তবে আন্তর্জাতিক ও স্থানীয় আইন অনুযায়ী দূতাবাস কর্তৃপক্ষকে তাঁকে গ্রেপ্তার করতে হবে এবং প্রত্যর্পণ চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশের হাতে তুলে দিতে বাধ্য থাকবে ভারত।

ডিসেম্বরে সম্ভাব্য ফেরা ও তীব্র জনরোষের আশঙ্কা

পিনাকী ভট্টাচার্য শেখ হাসিনার সম্ভাব্য প্রত্যাবর্তন বা ডিসেম্বরে ফিরে আসার গুঞ্জনের তীব্র সমালোচনা করেন। তিনি আন্তর্জাতিক রাজনৈতিক বিশ্লেষক জন কিরাকউর একটি উদাহরণের অবতারণা করে বলেন, যেভাবে ইরানে বিপ্লবের পর পতিত শাহর পুত্রদের ফিরে আসার গুঞ্জন উঠলে বলা হয়েছিল যে তারা বিমানবন্দর থেকে টার্মিনাল পর্যন্ত পৌঁছানোর সুযোগ পাবে না, ঠিক একইভাবে শেখ হাসিনার ক্ষেত্রেও চরম জনরোষের সৃষ্টি হবে।

পিনাকীর ভাষায়, "কাঁঠাল রানি যদি সত্যি সত্যি আসে, সে এয়ারপোর্টের রানওয়ে থেকে টার্মিনাল পর্যন্ত পৌঁছাতে পারবে না, তার আগে 'জয় বাংলা' হয়ে যাবে। ওরে ধরে ঝুলায়ে দেবে পাবলিক। ওরে খুঁজে পাওয়া যাবে না, টুকরা টুকরা হয়ে যাবে হাসিনা! পুরা সেনাবাহিনী তার সিকিউরিটি দিলেও টার্মিনালে পৌঁছাতে পারবে না।"

তিনি আরও জোর দিয়ে বলেন যে, জুলাই বিপ্লবের রক্তক্ষয়ী হত্যাকাণ্ডের পর সাধারণ মানুষ ও ছাত্রসমাজ কোনোভাবেই এই ফ্যাসিস্ট শক্তিকে ক্ষমা করবে না। তাই ডিসেম্বরে হাসিনার ফেরার রাজনৈতিক বয়ান এক ধরনের মনস্তাত্ত্বিক চাপ সৃষ্টির অপচেষ্টা মাত্র।

পিনাকী ভট্টাচার্য তাঁর বিশ্লেষণে স্পষ্ট করে বলেছেন যে, শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করা বাংলাদেশ সরকার ও জনগণের প্রধান দাবি। ভারতীয় গণমাধ্যম বা কূটনীতির ফাঁদে পা না দিয়ে বরং আইনি কাঠামোর মধ্যে থেকে আরও জোরালোভাবে প্রত্যর্পণের দাবি অব্যাহত রাখাই এই মুহূর্তে বাংলাদেশের সবচেয়ে বড় কৌশলগত পদক্ষেপ হওয়া উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%