ঢাকা সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৪শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৮শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০৯ই নভেম্বর, ২০২৬ইং ২৪শে কার্তিক, ১৪৩২বাং

গাছ কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল দুজনের


গাছ কাটার সময় বিদ্যুতের তারে জড়িয়ে প্রাণ গেল দুজনের

গাইবান্ধায় গাছ কাটার সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুজনের মৃত্যু ঘটেছে।

বুধবার (২৯ জুলাই) সকালে গোবিন্দগঞ্জ উপজেলার হরিরামপুর ইউনিয়নের ক্রোড়লগাছা গ্রামে এই ঘটনা সংঘটিত হয়।

নিহত দুইজন হলেন আজিম উদ্দিন (৫৫), যিনি ক্রোড়লগাছা গ্রামের মৃত বছির উদ্দিনের ছেলে এবং গোলাম মওলা (৩৫), যিনি হরিরামপুর গ্রামের আইয়ুব মিয়ার সন্তান।

আরও পড়ুন: পীরগাছায় কিশোর কণ্ঠ শিক্ষা মেধাবৃত্তি পরীক্ষায় ১ হাজার ৬০০ শিক্ষার্থীর অংশগ্রহণ

স্থানীয় সূত্রে জানা যায়, গোলাম মওলা দীর্ঘ সময় ধরে গাছ কেটে জীবিকা নির্বাহ করে আসছিলেন। আজ সকালে গোলাম এবং আজিম উদ্দিন একটি গাছ কাটার জন্য বের হন। গাছটি কাটার এক পর্যায়ে সেটি পার্শ্ববর্তী বিদ্যুতের তারের ওপর পড়ে যায়। পরে গাছটি সরাতে গেলে উভয়ই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যান।

এ বিষয়ে গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মোজাম্মেল হক গণমাধ্যমকে জানান, খবর পেয়ে একই সঙ্গে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তীতে আইনি ব্যবস্থা নেওয়া হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আরও পড়ুন

পরবর্তী খবর

বিজ্ঞান কারখানায় ডিজিটাল সেবায় ঢাবির নতুন উদ্যোগ ‘জব কার্ড অটোমেশন’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩০ পি.এম


বিজ্ঞান কারখানায় ডিজিটাল সেবায় ঢাবির নতুন উদ্যোগ ‘জব কার্ড অটোমেশন’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিজ্ঞান কারখানায় মেরামত ও রক্ষণাবেক্ষণ কার্যক্রমকে আধুনিক, গতিশীল এবং স্বচ্ছ করার উদ্দেশ্যে ‘জব কার্ড অটোমেশন’ ব্যবস্থা চালু করা হয়েছে।

বুধবার (২৯ জুলাই) এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. এ বি এম ওবায়দুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের সভাকক্ষে।

বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের কারিগরি সহযোগিতায় তৈরী করা হয়েছে এই ব্যবস্থা। নতুন প্রক্রিয়ার মাধ্যমে বিজ্ঞান কারখানায় পরিচালিত সমস্ত মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য এখন থেকে অনলাইনে জব কার্ড তৈরি, অনুমোদন, কাজের অগ্রগতি পর্যবেক্ষণ এবং তথ্য ডিজিটালভাবে সংরক্ষণ করা সম্ভব হবে। এর ফলে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগ, ইনস্টিটিউট, আবাসিক হল এবং দপ্তরগুলো অনলাইনে খুব সহজেই মেরামতসংক্রান্ত আবেদন জমা দিতে পারবে এবং তাৎক্ষণিকভাবে কাজের অগ্রগতি দেখতে পারবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী

আন্তর্জাতিক ডেস্ক

কাউখালী প্রতিনিধি

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩২ পি.এম


কাউখালীতে একই এলাকায় পরপর তিন চুরি, আতঙ্কে এলাকাবাসী
 

 

 

 

 পিরোজপুরের কাউখালী উপজেলার দক্ষিণ বাজার এলাকায় পরপর তিনটি চুরির ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয় বাসিন্দাদের মধ্যে চরম আতঙ্ক বিরাজ করছে। মঙ্গলবার (২৮ জুলাই) দিবাগত গভীর রাতে দক্ষিণ বাজার ব্যবসায়ী কমিটির সভাপতি ও বিশিষ্ট ব্যবসায়ী মোঃ নুরুল আমিনের বাসায় চুরির ঘটনা ঘটে।
ভুক্তভোগী নুরুল আমিন জানান, গভীর রাতে সুকৌশলে চোরচক্র তার বসতঘরে প্রবেশ করে আলমারি খুলে ভেতরে রাখা একটি ব্যাগ থেকে নগদ ৩ লাখ ৬২ হাজার টাকা চুরি করে নিয়ে যায়। বুধবার সকালে ঘুম থেকে উঠে তিনি আলমারি খোলা ও ভেতরের জিনিসপত্র এলোমেলো অবস্থায় দেখতে পান। পরে আলমারিতে রাখা নগদ টাকা খুঁজে না পেয়ে বিষয়টি নিশ্চিত হন।
তিনি জানান, জমি রেজিস্ট্রি করার উদ্দেশ্যে ওই টাকা আলমারিতে সংরক্ষণ করা হয়েছিল। ঘটনার পর তিনি কাউখালী থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দক্ষিণ বাজার এলাকায় এটি অল্প সময়ের ব্যবধানে তৃতীয় চুরির ঘটনা। এর আগে দক্ষিণ বাজারের বাবুল কর্মকারের স্বর্ণের দোকানে চুরি এবং তালুকদার কসমেটিক্সে চুরির ঘটনা ঘটে। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা সম্ভব হয়নি।
এলাকাবাসীর অভিযোগ, একের পর এক চুরির ঘটনায় তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। রাত নামলেই বাসা-বাড়ি ও ব্যবসা প্রতিষ্ঠানের নিরাপত্তা নিয়ে উদ্বেগ বাড়ছে।
স্থানীয় বাসিন্দারা বলেন, "একই এলাকায় বারবার চুরি হলেও এখন পর্যন্ত চোরদের শনাক্ত বা গ্রেপ্তার করা যায়নি। এতে সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আমরা চাই পুলিশ দ্রুত চোরদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনুক এবং এলাকায় রাতের টহল আরও জোরদার করুক।
কাউখালী থানার ওসি (তদন্ত) এবাদ আলী বলেন, "চুরির ঘটনার অভিযোগ পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ কাজ করছে। আশা করছি, দ্রুতই রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩৩ পি.এম


মুন্সীগঞ্জে বৃক্ষরোপণ অভিযান ও মেলার উদ্বোধন

 

মুন্সীগঞ্জে শুরু হয়েছে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা-২০২৬, যা দেশের অন্যান্য স্থানের মতো পালিত হচ্ছে। এ উপলক্ষে জেলা প্রশাসনের উদ্যোগে একটি বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও বৃক্ষমেলার উদ্বোধন হয়।

‘পরিকল্পিত বনায়ন, গড়ি সবুজ বাংলাদেশ’ এই প্রতিপাদ্য মাথায় রেখে মুন্সীগঞ্জে ১৫ দিনব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করা হয়েছে।

আজ বুধবার দুপুর ১২টার সময় জেলা কালেক্টর মাঠে আনুষ্ঠানিকভাবে বৃক্ষে মেলার উদ্বোধন অনুষ্ঠিত হয়। এর পূর্বে জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি শহরের প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।

পরে জেলা প্রশাসকের কালেক্টর মাঠে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় জেলা প্রশাসক সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান রতন। এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জের পুলিশ সুপার মো. মেনহাজুল আলম।

আলোচনা সভায় বক্তারা পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং সবুজ বাংলাদেশ গড়ে তুলতে বেশি করে গাছ লাগানোর আহ্বান জানান। এ সময় বৃক্ষরোপণের পাশাপাশি গাছের সঠিক পরিচর্যার ওপরও গুরুত্বারোপ করা হয়।

আগামী ১৫ দিন জেলা কালেক্টর মাঠে চলবে এই বৃক্ষমেলা। মেলায় অংশগ্রহণ করছে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও নার্সারির ১৬টি স্টল, যেখানে নানা প্রজাতির ফলদ, বনজ ও ঔষধি গাছের চারা প্রদর্শন ও বিক্রি করা হচ্ছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আমরা নতুন একটি দল গঠন করব: আনচেলত্তি

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ২৯শে জুলাই, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


আমরা নতুন একটি দল গঠন করব: আনচেলত্তি

রাউন্ড অব সিক্সটিনে নরওয়ের কাছে হেরে বিশ্বকাপ যাত্রা শেষ হয় ব্রাজিলের। আরও একটি ব্যর্থ বিশ্বকাপ অভিযান শেষে ঘুরে দাঁড়াতে মরিয়া কার্লো আনচেলত্তি। তার অংশ হিসেবে নতুন একটি দল গঠনের বার্তা দিলেন সেলেসাওদের এই ইতালীয় কোচ।

বিশ্বকাপ থেকে বিদায়ের পর নিজ দেশ ইতালিতে চলে যান আনচেলত্তি। ছুটি শেষে তিনি বর্তমানে ব্রাজিলে ফিরে এসেছেন এই মাস্টারমাইন্ড। এখন নতুন পরিকল্পনা সাজাতে ব্যস্ত তিনি। মঙ্গলবার তিনি ব্রাজিল ফুটবল কনফেডারেশনের (সিবিএফ) সদর দপ্তরে কোচিং স্টাফ ও কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে পরবর্তী রূপরেখা নিয়ে আলোচনা করেন।

বৈঠকে আনচেলত্তি স্পষ্ট করে জানিয়েছেন, সামনে তরুণ খেলোয়াড়দের নিয়ে নতুন দল গঠনের প্রক্রিয়া শুরু হবে। তবে সবশেষ বিশ্বকাপে খেলা অভিজ্ঞ ফুটবলারদেরও পরিকল্পনার বাইরে রাখছেন না তিনি।

আনচেলত্তি বলেন, ‘আমরা নতুন একটি দল গঠন শুরু করব। তরুণ খেলোয়াড়দের পর্যবেক্ষণ করব, তাদের সুযোগ দিয়ে পরীক্ষা করে দেখব। তবে সর্বশেষ বিশ্বকাপে আমাদের সঙ্গে থাকা এবং এখনও জাতীয় দলে অবদান রাখার সামর্থ্য রয়েছে এমন খেলোয়াড়দের আমরা বাদ দেব না।’

এই বৈঠকে আনচেলত্তির সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাজিল পুরুষ দলের সাধারণ সমন্বয়ক রদ্রিগো কায়েতানো, জেনারেল ম্যানেজার সিসেরো সৌজা, টেকনিক্যাল সমন্বয়ক হুয়ান সান্তোস, ফিটনেস প্রস্তুতি সমন্বয়ক ক্রিস্তিয়ানো নুনেস, পারফরম্যান্স বিশ্লেষক ব্রুনো বাকেতে ও তোমাস আরাউজো, ফিজিওলজিস্ট গিলিয়ার্মে পাসোস এবং সাধারণ তত্ত্বাবধায়ক সার্জিও দিমাস।

বৈঠক শেষে দলের নতুন যাত্রার কথা তুলে ধরলেন কায়েতানো। তিনি বলেন, ‘জাতীয় দল বিভাগের দায়িত্বে আমাদের কাজের নতুন একটি অধ্যায়ের সূচনা হলো। সামনে বিশ্বকাপ বাছাইপর্ব ও কোপা আমেরিকা দিয়ে শুরু হওয়া প্রতিটি প্রতিযোগিতায় যেন আমরা দেশের প্রতিনিধিত্ব সেরা উপায়ে করতে পারি, সে লক্ষ্যেই এই সময়টায় সর্বোচ্চ পরিশ্রম করব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৭শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫১
জোহর ১১:৪৩
আসর ০৩:৪০
মাগরিব ০৫:১৬
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৮ সূর্যাস্ত : ০৫:১৬
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%