১০:৩৬ এম
খুলনা, ২৫ অক্টোবর, ২০২৬ : খুলনা জেলা আইনজীবী সমিতির ২০২৭ সালের কার্যনির্বাহী পরিষদ নির্বাচনের তফসিল প্রকাশ করা হয়েছে।
ভোটগ্রহণ আগামী ২৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। গতকাল শনিবার তিন সদস্যবিশিষ্ট নির্বাচন পরিচালনা পরিষদ আনুষ্ঠানিকভাবে এই তফসিল ঘোষণা করেছে।
ঘোষিত তফসিল অনুযায়ী, আগামী ২৫ অক্টোবর সকাল ১০টায় খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে। এ তালিকার বিরুদ্ধে আপত্তি দাখিলের শেষ সময় ২৭ অক্টোবর বিকেল ৩টা পর্যন্ত নির্ধারণ করা হয়েছে।
আরও পড়ুন: যাত্রাবাড়ীতে ছিনতাই সন্দেহে গণপিটুনিতে আহত যুবক নিশাত মিয়ার মৃত্যু
আপত্তি শুনানি ও সিদ্ধান্ত গ্রহণের পর চূড়ান্ত ভোটার তালিকা ২৮ অক্টোবর প্রকাশ করা হবে। তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র সংগ্রহের সময় ৩ নভেম্বর থেকে ৪ নভেম্বর পর্যন্ত থাকবে।
প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ৫ নভেম্বর নির্ধারণ করা হয়েছে। প্রার্থীদের প্রাথমিক তালিকা ৮ নভেম্বর প্রকাশ করা হবে এবং মনোনয়নপত্র বাছাই ৯ নভেম্বর অনুষ্ঠিত হবে। বাছাইয়ের পর ১০ নভেম্বর খসড়া প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। মনোনয়নপত্র বাছাইয়ের বিরুদ্ধে আপিল ১১ নভেম্বর করা যাবে এবং আপিল শুনানি ও নিষ্পত্তি ১২ নভেম্বর হবে।
এছাড়া, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ ১৫ নভেম্বর। চূড়ান্তভাবে প্রার্থীদের নামের তালিকা ১৬ নভেম্বর প্রকাশ করা হবে। ১৯ নভেম্বর প্রজেকশন মিটিং অনুষ্ঠিত হবে। সর্বশেষ, ২৯ নভেম্বর সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে।
নির্বাচন পরিচালনা পরিষদের চেয়ারম্যান হিসেবে সাবেক সভাপতি অ্যাডভোকেট শেখ নুরুল হাসান রুবা দায়িত্ব পালন করছেন। পরিষদের অন্য দুই সদস্য হলেন অ্যাডভোকেট এস. এম. মুজিবর রহমান ও অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম।
আরও পড়ুন: ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে ৯ ভোটগ্রহণ কর্মকর্তা প্রত্যাহার, নতুন কর্মকর্তাদের নিয়োগ
নির্বাচন পরিচালনা পরিষদের সদস্য অ্যাডভোকেট মো. মোমিনুল ইসলাম জানান, খুলনা জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে সম্পন্ন করার জন্য নির্বাচন পরিচালনা পরিষদ কাজ করছে। নির্বাচনী তফসিল অনুযায়ী সব কার্যক্রম সম্পন্ন করা হবে। এ ক্ষেত্রে সমিতির সদস্যদের সহযোগিতা ও সক্রিয় অংশগ্রহণ প্রত্যাশা করছেন তিনি।
তিনি আরও বলেন, নির্বাচনে সকল প্রার্থী ও ভোটার যেন সমান সুযোগ পান এবং আইনজীবীদের মতামতের যথাযথ প্রতিফলন ঘটে, সেই লক্ষ্যে নির্বাচন পরিচালনা পরিষদ দায়িত্বশীল ভূমিকা পালন করবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন