০৩:৪৭ এম
স্বাস্থ্য খাতে সরকারের বিনিয়োগের সর্বোচ্চ সুফল নিশ্চিত করতে পরিকল্পিত ব্যয়, আন্তঃপ্রাতিষ্ঠানিক সমন্বয় এবং জবাবদিহি বেড়ে ওঠার ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।
শনিবার তিনি সিলেটে তিনটি আলাদা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এই মেগা প্রকল্পের তথ্য প্রকাশ করার পাশাপাশি স্বাস্থ্য খাতের বরাদ্দ ও নগরীর জলাবদ্ধতা নিরসনের জন্য সরকারের নানামুখী মহাপরিকল্পনার বিষয় তুলে ধরেন।
মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, সরকারের মূল লক্ষ্য হলো মানুষের জীবনমান উন্নয়ন ও দুর্যোগ মোকাবিলায় টেকসই এবং দুর্যোগ-সহনশীল অবকাঠামো গড়ে তোলা।
আরও পড়ুন: পল্লবী থানার ভেতরে ককটেল বিস্ফোরণ, আতঙ্ক ছড়ানোর চেষ্টা
সকালে সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের কনফারেন্স হলে অনুষ্ঠিত সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানগুলোর সার্বিক পর্যালোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি গুরুত্বারোপ করেন যে, সরকার মানবসম্পদ উন্নয়নকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে। এ লক্ষ্যেই স্বাস্থ্য ও শিক্ষা খাতে বিনিয়োগ বাড়ানোর উদ্যোগ নেয়া হয়েছে।
সভায় সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. জিয়াউর রহমান চৌধুরীর সভাপতিত্বে বক্তব্য দেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী, সিউক চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, সিসিক প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী সহ একাধিক অতিথি।
সিলেট বিভাগের সড়ক অবকাঠামো, ড্রেনেজ ব্যবস্থা এবং কৃষি খাতের আমূল পরিবর্তনের জন্য ৫ হাজার কোটি টাকার বিশাল প্রকল্প অনুমোদনের ঘোষণা দিয়েছেন বাণিজ্যমন্ত্রী। তার পাশাপাশি বিকেলে যতপুরস্থ এলাকায় মহানগরীর ১৫ নম্বর ওয়ার্ড বিএনপি ও নাগরিক কমিটির উদ্যোগে আয়োজিত মতবিনিময় সভায় যোগদান করেন মন্ত্রী।
আরও পড়ুন: রেলে ডিউটি কার্ড জালিয়াতি, কোটি টাকার টিকিট কালোবাজারে বিক্রি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন