০৭:৪৬ পি.এম
ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা সংসদে জানিয়েছেন, আমদানি-রফতানির আড়ালে প্রতি বছর ৮ বিলিয়ন ডলার পাচার হয়ে যাচ্ছে।
সোমবার (৮ জুন) অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও প্রথম বাজেট অধিবেশন চলাকালে তিনি এ বিষয়টি সম্পূরক প্রশ্নে তুলে ধরেন।
রুমিন ফারহানা বলেন, "আমি দীর্ঘ এক ঘণ্টা হাত উঁচিয়ে ছিলাম, এরপর সংসদে কথা বলার সুযোগ পেয়েছি— এজন্য আপনাকে (ডেপুটি স্পিকার) ধন্যবাদ জানাই। আমার প্রশ্ন হলো, টাকা পাচারের বিরুদ্ধে বাণিজ্যমন্ত্রী কি কোনো পদক্ষেপ নেবেন কিনা।"
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
এরপর বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেন, "আমদানি-রফতানির আড়ালে অসংখ্য বিষয় রয়েছে। নানা পণ্য বিদেশে রফতানি হচ্ছে। অর্থ পাচার হচ্ছে, এ বিষয়ে স্টাডির প্রয়োজন রয়েছে। শুনতে সহজ মনে হলেও প্রমাণ করা তত সহজ নয়। আমাদের দেশে ১৩০ বিলিয়ন ডলার বাণিজ্য হচ্ছে। তবে নির্দিষ্টভাবে বলা কঠিন কোন পণ্য রফতানি করে কত পাচার হচ্ছে। তথাপি, আমরা এ ব্যাপারে কাজ করে যাচ্ছি। রফতানির আড়ালে পাচারের প্রমাণ পেলে যথাযথ ব্যবস্থা নেবো।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন