০৭:৫১ পি.এম
গাছপালা মানুষের জীবনধারণের জন্য খুবই অপরিহার্য। এমনকি যুদ্ধের সময়েও নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম গাছ কাটতে নিষেধ করেছেন। এই মূল্যবান সম্পদ রক্ষার দায়িত্ব মানুষের। অকারণে গাছ কাটা এবং শস্য নষ্ট করা গুনাহের কাজ। বর্তমানে বর্ষার মৌসুম চলছে। গাছ লাগানোর জন্য এটি একটি উত্তম সময়। আসুন, সদকার সওয়াব পেতে আমরা গাছ রোপণ করি।
সাহাবি ইবনে সাঈদ (রা.) বর্ণনা করেছেন, রসুল সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"মদিনার প্রতিটি প্রান্তে সীমানা নির্দিষ্ট করে দেয়া হয়েছে, যাতে গাছপালা কাটা বা মুণ্ডানো না হয়, তবে যেগুলো উট খেয়ে ফেলে সেগুলো ব্যতীত।" (আবু দাউদ)
আরও পড়ুন: দলের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে: আইনমন্ত্রী
গাছগাছালি পৃথিবীর ভারসাম্যরেক্ষা করে। এ বিষয়ে আল্লাহ তাআলা বলেন,
"আমি বিস্তৃত করেছি ভূমিকে, স্থাপন করেছি পর্বতমালা এবং তা থেকে উদগত করেছি নয়নজুড়ানো সব ধরনের উদ্ভিদ। এটি আল্লাহর অনুরাগী প্রত্যেক ব্যক্তির জন্য জ্ঞান ও উপদেশস্বরূপ। আকাশ থেকে আমি বর্ষণ করি উপকারী বৃষ্টি এবং তা দ্বারা আমি সৃষ্টি করি উদ্যান, শস্যরাজি ও সমুন্নত খেজুর বৃক্ষ, যাতে আছে গুচ্ছ গুচ্ছ খেজুর।" (সুরা কাহাফ, আয়াত: ৭-১০)।
আরেক আয়াতে আল্লাহ বলেছেন, "তিনিই লতা ও বৃক্ষ উদ্যানগুলো সৃষ্টি করেছেন এবং খেজুর বৃক্ষ, বিভিন্ন স্বাদবিশিষ্ট খাদ্যশস্য, জলপাই বাগান সৃষ্টি করেছেন। তারা একে অন্যের মতো, আলাদা। যখন এসব গাছ ফল দেয় তখন তার ফল থেকে খাবে এবং ফল কাটার দিন আল্লাহর হক আদায় করবে, আর অপচয় করবে না। (মনে রেখ) তিনি অপচয়কারীদের পছন্দ করেন না।" (সুরা আনআম, আয়াত: ১৪১)।
গাছ লাগানোকে হাদিসে সদকায়ে জারিয়া বলা হয়েছে। প্রিয়নবী সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, "যখন কোনো মুসলমান একটি ফলবান বৃক্ষের চারা রোপণ করে, আর এতে ফল আসার পর সে নিজে অথবা অন্য কোনো মানুষ তা থেকে যা খায়, তা তার জন্য সদকা, যা চুরি হয়, যা কিছু গৃহপালিত পশু এবং অন্যান্য পাখপাখালি খাবে, এসবই তার জন্য সদকা" (বুখারি ও মুসলিম)।
আরও পড়ুন: রাজধানীর পান্থপথ, খিলক্ষেত ও ক্যান্টনমেন্টে ককটেল বিস্ফোরণ
আরেক হাদিসে গাছ লাগানোর গুরুত্ব সম্পর্কে প্রিয়নবীজি সল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
"তুমি যদি নিশ্চিতভাবে জানতে পার যে, কিয়ামত এসে গেছে, আর তোমার হাতে একটি গাছের চারা আছে, তার পরও তা লাগিয়ে দাও।" (মিশকাতুল মাসাবিহ)।
আরেক হাদিসে বলা হয়েছে, "যে ব্যক্তি কোনো বৃক্ষ রোপণ করে, মহান আল্লাহ তাঁর বিনিময়ে তাকে ওই বৃক্ষের ফলের সমপরিমাণ প্রতিদান দান করবেন।" (মুসনাদে আহমাদ ২৩৫৬৭)
আরও পড়ুন: সরকার ৬৪ জেলায় প্রতিবন্ধী স্কুল প্রতিষ্ঠা করবে
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন