ঢাকা শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২১শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ০৬ই নভেম্বর, ২০২৬ইং ২১শে কার্তিক, ১৪৩২বাং

ত্যাগী নেতাদের আদর্শই সংগঠনের প্রেরণা: ডা. শাহাদাত হোসেন


ত্যাগী নেতাদের আদর্শই সংগঠনের প্রেরণা: ডা. শাহাদাত হোসেন

চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন মন্তব্য করেছেন যে, দলের দুঃসময়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ত্যাগী নেতারা।

শনিবার (১০ অক্টোবর) বেলা ১১টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই বিপ্লব স্মৃতি হলে বিএনপির সাবেক নেতা বাবু টিংকু দাশের সপ্তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত স্মরণসভায় তিনি এই কথা বলেন।

ডা. শাহাদাত উল্লেখ করেন, টিংকু দাশ ছিলেন রাজপথের নির্ভীক ও ত্যাগী সংগঠক। তিনি দলের সংকটকালে নিষ্ঠা ও বিশ্বস্ততার সঙ্গে দায়িত্ব পালন করেছেন। তার আদর্শ আগামী প্রজন্মের নেতাকর্মীদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।

আরও পড়ুন: মেজর আখতারুজ্জামানের ছেলের ওপর হামলা, জড়িতদের দ্রুত গ্রেফতারের দাবি জামায়াত আমিরের

স্মরণসভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর। তিনি বলেন, টিংকু দাশের মতো নিবেদিতপ্রাণ রাজনৈতিক কর্মীর শূন্যতা সহজে পূরণ হওয়ার নয়। সংগঠনকে সুসংগঠিত করতে তার অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

সভায় সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সাবেক সভাপতি গাজী মুহাম্মাদ সিরাজ উল্লাহ। প্রয়াত টিংকু দাশের পরিবারের সদস্যসহ বিএনপি, যুবদল ও ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা তার রাজনৈতিক জীবন ও সাংগঠনিক অবদান স্মরণ করেন এবং তার আত্মার শান্তি কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন সিরাজদিখানের সন্তান ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান

আন্তর্জাতিক ডেস্ক

আশরাফ ইকবাল

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৪ পি.এম


সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেলেন সিরাজদিখানের সন্তান ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান

চিকিৎসা পেশায় সাফল্যের আরও একটি ধাপে উন্নীত হয়েছেন মুন্সিগঞ্জের সিরাজদিখান উপজেলার খাসমহল বালুচর ইউনিয়নের কৃষ্ণনগর গ্রামের কৃতী সন্তান, অর্থোপেডিক, ট্রমা ও স্পাইন বিশেষজ্ঞ সার্জন ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান খান। তিনি সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি পেয়েছেন। বর্তমানে তিনি ঢাকার পঙ্গু হাসপাতালে কর্মরত আছেন। পাশাপাশি তিনি ঝিকুট ফাউন্ডেশনের উপদেষ্টা হিসেবেও দায়িত্ব পালন করছেন।

তাঁর এই অর্জনের খবরে পরিবার-পরিজন, শুভানুধ্যায়ী ও এলাকাবাসীর মধ্যে আনন্দের আবহ তৈরি হয়েছে।

ডা. মাহবুবুর রহমান খানের পিতা মো. সিরাজুল ইসলাম খান ছিলেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক। শিক্ষা, সততা ও মূল্যবোধের চর্চা ছিল তাঁদের পরিবারের বৈশিষ্ট্য। পিতার শিক্ষাদর্শন ও নিজের অধ্যবসায়কে পাথেয় করে তিনি শিক্ষাজীবনের প্রতিটি ধাপে সাফল্যের পথে এগিয়েছেন।

তাঁর শিক্ষাজীবনের সূচনা কৃষ্ণনগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। পরে তিনি খাসমহল বালুচর উচ্চ বিদ্যালয়, ঢাকার কবি নজরুল সরকারি কলেজ এবং রাজশাহী মেডিকেল কলেজে অধ্যয়ন করেন। এরপর দেশে ও বিদেশে অর্থোপেডিক, ট্রমা ও স্পাইন বিষয়ে উচ্চতর ডিগ্রি, প্রশিক্ষণ ও পেশাগত অভিজ্ঞতা অর্জন করেন।

পেশাগত ব্যস্ততার মধ্যেও নিজ এলাকার মানুষের প্রতি তাঁর আন্তরিকতা প্রশংসিত হচ্ছে। প্রতি সপ্তাহে তিনি নিজ এলাকায় এসে বিভিন্ন শ্রেণি-পেশার অসুস্থ মানুষকে চিকিৎসাসেবা দিয়ে থাকেন। শিকড়ের সঙ্গে এই সম্পর্ক ও মানুষের পাশে থাকার মানসিকতা তাঁকে স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে আরও প্রিয় করে তুলেছে।

এলাকাবাসীর মতে, জাতীয় পর্যায়ে চিকিৎসাসেবায় তাঁর এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং পুরো এলাকার জন্য গর্বের বিষয় এবং নতুন প্রজন্মের শিক্ষার্থীদের জন্য অনুপ্রেরণার উৎস। শুভানুধ্যায়ীরা প্রত্যাশা করছেন, নতুন এই পদে তিনি চিকিৎসাসেবায় আরও বৃহত্তর অবদান রাখতে পারবেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুতিনের দাবি, চলতি মৌসুমে রাশিয়ায় শস্য উৎপাদন হবে উল্লেখযোগ্য

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


পুতিনের দাবি, চলতি মৌসুমে রাশিয়ায় শস্য উৎপাদন হবে উল্লেখযোগ্য

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন জানিয়েছেন, চলতি মৌসুমে দেশটির শস্য উৎপাদন অত্যন্ত সন্তোষজনক ও উল্লেখযোগ্য হবে। কৃষি ও খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কর্মীদের পেশাগত দিবস উপলক্ষে প্রদত্ত এক শুভেচ্ছাবার্তায় তিনি এই তথ্য তুলে ধরেন।

তিনি উল্লেখ করেন, ‘আপনারা পূর্ণ নিষ্ঠা ও আন্তরিকতার সাথে আপনাদের দায়িত্ব পালন করছেন এবং দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে নির্ভরযোগ্য ভূমিকা রাখছেন। এ বছর আবারও শস্যের এক প্রশংসনীয় ফলন পাওয়া যাবে, যেখানে উৎপাদনের পরিমাণ ১০ কোটি (১০০ মিলিয়ন) টনের মাইলফলক উল্লেখযোগ্য ব্যবধানে ছাড়িয়ে যাবে। এছাড়া গোশত, দুধ, ডিম ও অন্যান্য বিভিন্ন পণ্যের উৎপাদনও সন্তোষজনক পর্যায়ে রয়েছে’।

পুতিন আরও বলেন, বর্তমান উৎপাদনের হার দেশের অভ্যন্তরীণ খাদ্য চাহিদা পুরোপুরি মেটানোর পাশাপাশি আন্তর্জাতিক বাজারে রফতানি ধরে রাখতে সহায়তা করবে।

তিনি দাবি করেন, বৈরী আবহাওয়া ও পশ্চিমা নিষেধাজ্ঞা সত্ত্বেও রাশিয়ার খাদ্য প্রক্রিয়াকরণ এবং কৃষি খাত স্থিতিশীল প্রবৃদ্ধি বজায় রেখেছে।

সূত্র : তাস ও মস্কো টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানালো এনসিপি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৫ পি.এম


রিয়াদ বিমানবন্দরে হামলার তীব্র নিন্দা জানালো এনসিপি

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সৌদি আরবের রিয়াদে কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে ঘটে যাওয়া প্রাণঘাতী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। এই হামলায় দুই বাংলাদেশিসহ মোট ১২ জন নিহত হয়েছে এবং তিন শতাধিক ব্যক্তি আহত হয়েছে, যা নিয়ে দলটি গভীর শোক প্রকাশ করেছে।

রোববার এনসিপির পক্ষ থেকে একটি বিবৃতিতে এই তথ্য জানানো হয়।

বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, নিহতদের মধ্যে পবিত্র ধর্মীয় সফরে যাওয়া যাত্রীদের উপস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করা হয়েছে। এনসিপি নিহতদের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে সৌদি আরবের সরকার ও জনগণের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেছে।

এনসিপি বাংলাদেশ ও সৌদি আরব সরকারের প্রতি আহ্বান জানিয়ে বলেছে, ক্ষতিগ্রস্ত বাংলাদেশিদের জরুরি সহায়তা প্রদান করা, নিহতদের লাশ দ্রুত দেশে প্রত্যাবাসন করা এবং বিমান চলাচলে বিঘ্নের কারণে আটকে পড়া হজ ও ওমরাহযাত্রীসহ সকল যাত্রীর প্রয়োজনীয় সহযোগিতা নিশ্চিত করতে হবে।

বিবৃতিতে এনসিপি বেসামরিক নাগরিক, ধর্মীয় সফরকারী এবং বেসামরিক স্থাপনার নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক আইনের প্রতি শ্রদ্ধা জানাতে এবং আঞ্চলিক উত্তেজনা নিরসনে জরুরি কূটনৈতিক উদ্যোগ গ্রহণের আহ্বান পুনর্ব্যক্ত করেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুক্তির পর মোদিকে ‘কাপুরুষ ও দাঙ্গাবাজ’ বললেন অভিজিৎ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ১১ই অক্টোবর, ২০২৬ ইং

০৩:৩৬ পি.এম


মুক্তির পর মোদিকে ‘কাপুরুষ ও দাঙ্গাবাজ’ বললেন অভিজিৎ

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘কাপুরুষ ও দাঙ্গাবাজ’ হিসেবে অভিহিত করেছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) প্রতিষ্ঠাতা অভিজিৎ দীপ। তিনি রোববার (১১ অক্টোবর) সকালে সামাজিক যোগাযোগমাধ্যমে মোদিকে আক্রমণ করেন, যখন আদালতের নির্দেশে প্রায় ২৪ ঘণ্টা আটক থাকার পর মুক্তি পান।

অভিজিৎ এক্সে (সাবেক টুইটার) এ একটি পোস্টে লেখেন, ‘প্রধানমন্ত্রী হিসেবে মোদি ভারতের জন্য লজ্জার। এই দেশ এর আগে এত বড় কাপুরুষ ও দাঙ্গাবাজ দেখেনি।’

উল্লেখ্য, শনিবার (১০ অক্টোবর) দিল্লিতে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে বিক্ষোভের আয়োজন করেছিল সিজেপি। এ কর্মসূচির প্রেক্ষিতে পুলিশ অভিজিৎ দীপ, দলের সহ-আহ্বায়ক সৌরভ দাস ও আশুতোষ রানকাকে আটক করে। রোববার দিল্লির এক নির্বাহী ম্যাজিস্ট্রেটের নির্দেশে তাদের মুক্তি দেওয়া হয়।

সিজেপির আইনবিষয়ক প্রধানের বক্তব্য অনুযায়ী, মুক্তির শর্ত হিসেবে বলা হয়েছে—আগামী এক বছর তারা এমন কোনো কর্মকাণ্ডে জড়াতে পারবেন না, যা শান্তিশৃঙ্খলা বিঘ্নিত করতে পারে। আটকের প্রতিবাদে সংগঠনটি রোববারও বিক্ষোভ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে। এদিন দুপুর ২টায় সংবাদ সম্মেলন করার পরিকল্পনা রয়েছে দলের।

এর আগে শনিবার দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর উড়োজাহাজের ভেতর থেকেই তিন নেতাকে আটক করা হয়। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, এয়ার ইন্ডিয়ার এআই ২৪২৮ ফ্লাইটটি সকাল ১০টা ১৮ মিনিটে অবতরণ করে। পরে উড়োজাহাজটিকে দূরবর্তী পার্কিং বে আর১২-তে নেওয়া হলে সেখান থেকে তাদের আটক করে পুলিশ।

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২৫শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫০
জোহর ১১:৪৩
আসর ০৩:৪১
মাগরিব ০৫:১৭
ইশা ০৬:২৯
সূর্যোদয় : ০৬:০৭ সূর্যাস্ত : ০৫:১৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%