০৬:৫১ পি.এম
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া অঞ্চলে একটি উদ্ধারকারী ট্রেনের ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়ে পড়েছে। শুক্রবার (২ অক্টোবর) বিকেল সাড়ে চারটার সময় আখাউড়া রেলওয়ে স্টেশনের ইয়ার্ডের নিকটবর্তী ঢাকা-চট্টগ্রাম রেলপথে এই ঘটনা ঘটেছে।
এই ঘটনায় ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
আখাউড়া রেলওয়ে স্টেশনের কেবিন মাস্টার মাইনুল হক জানিয়েছেন, বিকেলে স্টেশনের ইয়ার্ড থেকে সিলেটের উদ্দেশ্যে ছেড়ে যাওয়ার সময় উদ্ধারকারী ট্রেনটির একটি ট্রলির চারটি চাকা লাইনচ্যুত হয়। এর ফলে, ডাউন লাইনে ঢাকার সঙ্গে চট্টগ্রামের রেল যোগাযোগ বন্ধ রয়েছে। তবে, দ্রুত লাইনচ্যুত ট্রলিটি উদ্ধার করে ট্রেন চলাচল স্বাভাবিক করার জন্য চেষ্টা চলছে।
আরও পড়ুন: পঞ্চগড়ে থ্রি-হুইলারের ট্রাকের ধাক্কায় সাংবাদিকের স্ত্রী-সন্তানসহ ৩ নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন