১১:২৮ এম
হরমুজ প্রণালি নিয়ে জাহাজ চলাচল সংক্রান্ত বিষয় নিয়ে ইরান ও ওমানের মধ্যে কৌশলগত আলোচনা চলছে।
এই আলোচনা শিগগিরই দুই দেশের মধ্যে সমঝোতা চূড়ান্ত হতে পারে বলে জানিয়েছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি। ইরানের স্টুডেন্টস নিউজ এজেন্সিকে (আইএসএনএ) দেওয়া বক্তব্যে আরাগচি বলেন, হরমুজ পণ্য নিয়ে জাহাজ চলাচলের জন্য নির্দিষ্ট নৌপথ নির্ধারণ করাই এই আলোচনার প্রধান লক্ষ্য।
তিনি আরও স্পষ্ট করে উল্লেখ করেন, ওমানের সঙ্গে এই আলোচনা যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান যুদ্ধবিরতি আলোচনা সাথে সম্পর্কিত নয়। দুটি বিষয় সম্পূর্ণ আলাদা।
আরও পড়ুন: সমবায় আন্দোলনকে যুগোপযোগী করার তাগিদ রাষ্ট্রপতির
আরাগচির কথায়, এটি মূলত হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলের জন্য নৌপথ নির্ধারণের ওপর একটি কৌশলগত আলোচনা। তিনি জানান, দুই দেশের বিশেষজ্ঞরা বিষয়টি নিয়ে কাজ করছেন এবং সামরিক বাহিনীর কর্মকর্তারাও আলোচনায় অংশগ্রহণ করছেন। এ বিষয়বস্তুতে সামরিক বাহিনীর মতামত অত্যন্ত গুরুত্বপূর্ণ বলেও তিনি উল্লেখ করেছেন। সূত্র: জিও নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন